মীরসরাই প্রেসক্লাবের সাথে অপকা’র মীরসরাই অটিজম সেন্টার বিষয়ক মত বিনিময়
নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই বেসরকারী উন্নয়ন সংস্থা (অপকা) কার্যালয়ে বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) সকাল ১১টায় অটিজম কর্মসূচির বিষয়ে মীরসরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন । অপকার অটিজম কর্মসূচির এ্যাম্বাসেডর কাইয়ূম নিজামীর সভাপতিত্বে উক্ত সভায় অপকার বিভিন্ন কর্মসূচির উপর সংক্ষেপে লক্ষ উদ্যেশ্য তুলে ধরেন অপকার প্রেগ্রাম অফিসার জোবেদা খাতুন । অটিজম কর্মসূচির উপর বিষদ আলোচনা করেন অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর। এই বিষয়ে তিনি তার বক্তব্যে বলেন ১৯৯৩ সাল থেকে অপকার কার্যক্রম শুরু হয়। ক্ষুদ্র ঋণ প্রকল্প সহ অপকার ১২টি শাখায় তার কর্মকান্ড পরিচালিত হয়। এই মধ্যে কৃষি, মৎস, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের থেরাপি কার্যক্রম, উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু আছে এর মধ্যে নতুন কর্মসূচি হিসেবে অটিজম কার্যক্রম চালু করা হয়। বর্তমানে ৪৫ শতক ভুমির মধ্যে ভবন নির্মাণের কার্যক্রম ...







