সম্পন্য হলো মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নিজস্ব প্রতিবেদক:: “শরীর মন ও আত্মার সর্বোচ্চ বিকাশ হলো শিক্ষা” এ লক্ষ সামনে রেখে মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুলের বার্বিষ ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় গতকাল ১৮ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজিম উদ্দিন ও সিনিয়র শিক্ষক জিয়াউল হকের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার রেজাউল করিম। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মাহফুজুল ইসলাম। বিগত বছরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও বিদ্যালয়ের কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা মা...

