মুহরী প্রজেক্টে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত
নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাইতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার মুহরী প্রজেক্ট এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে বলে র্যাব জানিয়েছেন। এসময় র্যাবের দুই সদস্য আহত হয়েছে বলেও র্যাব দাবী করেন। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা ৫টি পিস্তল, ৩টি এলজি এবং গুলিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- ফিরোজপুরের মঠবাড়িয়ার ইয়াকুব মাল (৪৫) ও ঢাকার মীরপুরের কামরুল হাসান (৪২) । তারা দুজন মীরসরাইয়ের বারইয়ারহাটে শামীম জুয়োলার্সের ২৫০ ভরি স্বর্ণ ডাকাতি মামলার আসামী বলে র্যাব জানিয়েছেন।
র্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, রোববার রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে খবর পেয়ে র্যাব দল উপজেলার জোরারগঞ্জের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল প্রথমে র্যাবকে উদ্দেশ্য করে গ...


