সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করলো মীরসরাই মুক্তিযোদ্ধা সংসদ
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন কে সংবর্ধনা দিয়েছেন মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। আজ বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনায় শতশত মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যন ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাসিম, চেয়ারম্যন ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ূন, সাবেক চেয়ারম্যান ও যুদ্ধকালীন উপজেলা ডিপুটি কমান্ডার জাফর আহমদ চৌধুরী, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, কাটাছরা ইউনিয়নের কমান্ডার মাষ্টার রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা হাজী আবুল বশর, সহকারী কমান্ডার ফজলুল করিম, সহকারী কমান্ডার এম.এম কামাল ...







