Sunday, November 1Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস

মীরসরাইয়ে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
            নিজস্ব প্রতিনিধি ঃ নিরাপদ খাদ্যে ভরবে দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ' এ শ্লোগানে মীরসরাইয়ে পালন করা হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। গতকাল ২ ফ্রেবুয়ারী দুপুর ১২টা উপজেলা প্রশসনের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা খাদ্য নিয়ন্তন কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলি, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি ডা. জামসেদ আলম, উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার সহ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মীরসরাই উপজেলা চত্বরে সকল দপ্তরের কর্মকর্তা- কর...
মারুফ টাইগার ফিরেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে

মারুফ টাইগার ফিরেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্টঃ তাকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৬ সালের বিপিএলে। এরপর এক বছর দুই মাসের দীর্ঘ বিরতি। অবশেষে ঘুঁচলো তাকে মাঠে না দেখার অপূর্ণতা। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন থেকেই বাংলাদেশকে সমর্থন দিতে তাকে দেখা যাচ্ছে মাঠে। মাঠে হাজির যথারীতি ওই বাঘের ডোরাকাটা শরীরে। তার সঙ্গে লাগানো নকল ‘হিংস্র’ দাঁত, যা তাকে দিয়েছে বাঘের সেই ভয়ংকর চাহনি। আর দু’হাতে শক্ত করে ধরে রাখা একটি নাতিদীর্ঘ বাঁশ। যার মাথায় পতপত করে উড়ছে লাল সবুজের পতাকা। ছেলেটার নাম খাইরুল ইসলাম মারুফ। ‘মারুফ টাইগার’ নামেই যাকে চেনেন চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরা। ওই যে চট্টগ্রামের একমাত্র ‘বাঘরূপী মানুষ।’ মারুফ মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের বাসিন্দা। বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই বাঘরূপে তিনি ঘুরে বেড়িয়েছেন এই গ্যালারি থেকে সেই গ্যালারি। যেখানেই গেছেন সেখানেই ছিল তাকে ঘিরে পুর...
বাংলাদেশ রেলওয়ে মীরসরাই সমিতির নেতৃবৃন্দ গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ রেলওয়ে মীরসরাই সমিতির নেতৃবৃন্দ গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রথম পাতা, মীরসরাই, স্লাইড
বাংলাদেশ রেলওয়ে মীরসরাই সমিতির নেতৃবৃন্দ গত ২৬/০১/২০১৮ইং রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় চট্টগ্রামস্থ নন্দনকানন বাসভবনে মীরসরাই এর মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা, চট্টগ্রামের অভিভাবক বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত কালে নেতৃবৃন্দ বাংলাদেশ রেলওয়ের নবগঠিত সমিতির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মন্ত্রী মহোদয়কে বিস্তারিত অবহিত করেন। মাননীয় মন্ত্রী নেতৃবৃন্দের কথা মনযোগ সহকারে শুনেন এবং তিনি বলেন মীরসরাই মাটি ও মানুষের জন্য আমার স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে ও কাজ করে যাব। বর্তমানে সারাদেশ সহ মীরসরাইতে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বাংলাদেশ রেলওয়ে মীরসরাই সমিতি সহ সবাইকে উন্নয়নের কাতারে সামিল হওয়ার জন্য আহবান জানান এবং নবগঠিত কমিটির সকল সদস্...
মীরসরাইয়ে যুগান্তরের ১৯ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ

মীরসরাইয়ে যুগান্তরের ১৯ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: দৈনিক যুগান্তরের ১৯ বছর পূর্তি উপলক্ষে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু হয়ে মীরসরাই পৌর বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে। ভাষার মাসের প্রথম দিন ১ ফেব্রুয়ারী (বৃহস্প্রতিবার) সকাল ১০টায় শুরু উক্ত বর্ণাঢ্য র‌্যালী শেষে মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক নাছির উদ্দিনের সভাপতিত্বে ও উপদেষ্টা কবি এবং সাংবাদিক মাহবুব পলাশের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নুরুল আবছার। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন অধ্যাপক ইকবাল হোসেন, কলেজ শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, শিল্পী ও লেখক রণজিত ধর, শিল্পী নুরুল ইসলাম, ডাঃ নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুল হক, রাজিব মজুমদার, আনোয়ারুল হক নিজামী, স্বজন উপজ...

মিরসরাইয়ে র‌্যাবের হাতে ১ হাজার বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ে র‌্যাবের হাতে ১ হাজার বোতল ফেনসিডিলসহ এক মাদক পাচারকারী আটক হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-৩৭-৬১৫৭) জব্দ করা হয়। র‌্যাব ৭’ র ফেনী ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩০ জানুয়ারী বিকাল ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মুখি একটি প্রাইভেটকারকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজারের গ্রীণ টাওয়ারের সামনে থামান। এসময় গাড়ীর ভেতর থেকে ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় ফেনসিডিল পাচারকারী কুমিল্লা জেলার বাসিন্দা মো. মশিউর রহমানকে (২৮) আটক করা হয়। র‌্যাব ৭’ র ফেনী ক্যাম্পের অধিনায়ক সাফায়েত জামিল ফাহিম, (পিপিএম) জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।...
মীরসরাইয়ে ফুলকপির বাম্পার ফলন

মীরসরাইয়ে ফুলকপির বাম্পার ফলন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজম্ব প্রতিবেদক: মীরসরাইয়ে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। উপজেলায় সহ প্রায় সব বাজারে অন্যান্য সবজির চেয়ে ফুলকপি মজুত চোখে পড়ার মতো। দূর-দূরান্ত থেকে কৃষকেরা বাজারে ফুলকপি নিয়ে আসছেন। তবে এবার ফুলকপির বাম্পার ফলনের পাশাপাশি বাজারে ন্যায্যদামে বিক্রি হওয়ায় খুশি মীরসরাইয়ের কৃষকরা। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বারইয়াহাট, মিঠাছরা বাজার, পৌরসদরের মীরসরাই, বড়তাকিয়া বাজার সহ পাইকারি সবজির বাজার। বাজারগুলো সপ্তাহে দুইদিন করে বসে। উপজেলার বিভিন্ন স্থান থেকে কৃষকেরা পাইকারি বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসে হাটগুলোতে, এর মধ্যে ফুলকপি অন্যতম। প্রত্যেক বাজারেই যেন ফুলকপির হাট বসেছে। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের আবুল হোসেন ৪ একর জমিতে ফুলকপি চাষ করে এ পর্যন্ত ৪০ হাজার টাকা বিক্রি করেছেন। এভাবে তিনি আরো দেড়মাস কপি বিক্রি করবেন। সপ্তাহে ২দিন জমি থেকে ফুলকপি তুলে বড়তাকিয়া বাজারে নিয়ে বিক্রি...
মীরসরাইয়ে বীণাপাণি সংগঠনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মীরসরাইয়ে বীণাপাণি সংগঠনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মীরসরাই, স্লাইড
শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন উপলক্ষে বীণাপাণি সংগঠনের আয়োজনে সকালে মায়ের চরণে পুষ্প প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ধর্মীয় নাটক, শিক্ষা সামগ্রী বিতরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বাবু সঞ্জয় দাশ এবং পরিচালনা করেন বাবু রিপন কুমার দাশ। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক বাবু বিধান দেব নাথ, বিশেষ অতিথি বাবু পরেশ চন্দ্র নাথ, বাবু রবীন্দ্র কুমার নাথ আরো ছিলেন উপদেষ্টা সর্বশ্রী সাধন কৃষ্ণ দাশ, মানিক চন্দ্র নাথ, তপন দেব নাথ, তেজন্দ্র দাশ, হারাধন দেব নাথ, রতন চৌধুরী, পরিচালক ড়াঃ পিন্টু দাশ, সাধারণ সম্পাদক সজিব দেব নাথ, কার্যকরী সদস্য বৃন্দ শ্যামল কান্তি দাশ, মিঠু দেব নাথ, বাসু নাথ, সঞ্জয় নাথ, ভজন নাথ সনেট দত্ত, নয়ন চন্দ্র নাথ, তাপস নাথ, টিটু দাশ আরো সংগঠনের সদস্য বৃন্দ এবং গ্রাম...
মীরসরাইয়ে কাভার্ডভ্যানের চালক খুন, পালিয়েছে হেলপার

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের চালক খুন, পালিয়েছে হেলপার

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যানের চালককে খুন করে লাশ গাড়িতে রেখে টাকা নিয়ে পালিয়েছে হেলপার (চালকের সহকারী)। নিহত চালক নাম মোঃ রেকাবুল (৪০)। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে অবস্থিত রেদোয়ান ফিলিং ষ্টেশনের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের ভেতর থেকে লাশ উদ্ধার করছে পুলিশ। ধারনা করা হচ্ছে গাড়ির হেলপার চালককে খুন করে পালিয়েছে। নিহত রেকাবুল আকিজ জুট মিলস লিমিটেডের (ঢাকা মেট্রো-উ ১৪-২১৯৫) কাভার্ডভ্যানের চালক ছিলেন। নিহত রেকাবুল যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রাহাট কাদিরপাড়া গ্রামের আব্দুল গনির পুত্র। আকিজ ট্রান্সপোটের সহকারী ম্যানেজার রবিউল ইসলাম জানান, কাভার্ডভানের চালক রেকাবুলকে চট্টগ্রাম থেকে যশোর গাড়ি লোড় করে আসার সময় তার গাড়ির ভাড়াসহ আরো ১টি গাড়ির ভাড়াসহ মোট ৫৭ হাজার টাকা দিয়েছিলাম। সাধারণত চালকরা তাদের পচন্দমত হেলপার নিয়ে থাকেন। হেল...