Sunday, November 1Welcome khabarica24 Online

মীরসরাই

উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে শেখ হাসিনার বিকল্প নাই – গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে শেখ হাসিনার বিকল্প নাই – গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধিঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে চাইলে শেখ হাসিনার কোন বিকল্প নাই,যার কারণ শেখ হাসিনা সরকার বছরের প্রথম দিন সম্পুর্ন বিনা মূল্যে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিচ্ছে। তিনি আরো বলেন মীরসরাই হবে সিঙ্গাপুর, মীরসরাইয়ে ইকোনিকজোনে ৫০ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। মীরসরাইয়ে আর কোন বেকার লোক থাকবে না।   পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয় ২৫ বছরে পা দিল। ওই উপলক্ষে গত ১৫ মার্চ সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে ২৫ বছর পূর্তি উৎসব ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টা স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। কালো, হলুদ, নীল, সবুজ, বেগুনী, আকাশী, সাদা, নানা রঙ্গের টি শার্ট গায়ে পরিধান করে র‌্যালীতে পা মেলান শিক্ষক, পড়–য়া, প্রা...
মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ৩য় পুনর্মিলনী সম্পন্ন

মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ৩য় পুনর্মিলনী সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট বিটে সমাজকর্মীদের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ মার্চ) উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার ৮৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের চারশত সমাজকর্মী অংশ নেয়। পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান সাইফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, চট্টগ্রাম জেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ক...
মীরসরাইতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মীরসরাইতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ মতবিনিময় সভায় আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান বলেন, ‘মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে লিপলেট তৈরি বিরতণ করতে হবে।’ গতকাল ১৪মার্চ (বুধবার) সকাল সাড়ে ১১টায় মীরসরাই উপজেলা অডিটোরিয়াম মীরসরাই মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক মাষ্টারের সঞ্চালনায়, উপজেলা আওয়ামী লীগ ও ফাউন্ডেশনের সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তোফায়েল আহম্মেদ নাজমুল, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহে...
মীরসরাইয়ে ১৫ দিনব্যাপী স্বাধীনতা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মীরসরাইয়ে ১৫ দিনব্যাপী স্বাধীনতা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মহান স্বাধীনতার মাস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রামরে মীরসরাইয়ে আগামী ১৬ র্মাচ শুক্রবার থেকে ১৫ দিনব্যাপী শুরু হচ্ছে স্বাধীনতা মেলা। উক্ত স্বাধীনতা মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভা গত ১৩ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টা ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে মেলা উদযাপন পরষিদরে চেয়ারম্যান শেখ আতাউর রহমান এর সভাপতিত্বে এবং মহাসচবি মাষ্টার কবির আহম্মদ নিজামী সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, ১৩নং মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আলা উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী,বারইয়ার হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এনামুল হক মাষ্টার সহ প্রমুখ। উক্ত প্রস্তুতি আরো উপস্থিত ছিলেন ১১নং মঘাদিয়ার চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মীরসরাই উপজেলার ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল সহ ...
মীরসরাই স্পোর্ট ক্লাবের উদ্দ্যেগে ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মীরসরাই স্পোর্ট ক্লাবের উদ্দ্যেগে ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলাধুলা, খেলার মাঠ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলা স্পোর্ট ক্লাবের উদ্দ্যেগে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় মীরসরাই উপজেলা প্রাঙ্গন মাঠে ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১২টি দল নিয়ে খেলা শুরু হয়। ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন মিয়াবাড়ি একাদশ বনাম মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় ২০১৮ এস. এস. সি ব্যাচ । উক্ত ফাইনাল ফাইনালে খেলায় মিয়াবাড়ি একাদশ ফাইনালে জয় লাভ করেন। আর রানার্স আপ হন মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় ২০১৮ এস. এস. সি ব্যাচ। উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার সাবেক মেয়র মোঃ শাহাজান, মীরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ জহির উদ্দিন, মীরসরাই উপজেলার কৃষি অফিস সহকারী মোঃ দিন মোহাম্মদ, মীরসরাই যুবলীগ সদস্য মোঃ রহিম উদ্দিন বাদশা, মীরসরাই পৌরসভার সহকারী মোঃ মাহবুব আলম, ইমাম হোসেন রিপন প্রমুখ। ফাইনাল খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে হাতে ট্রপি তুলে দেন অতিথি বৃন্দ ।...
ভেজাল বিরোধী অভিযান মীরসরাইয়ে ৭ টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

ভেজাল বিরোধী অভিযান মীরসরাইয়ে ৭ টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ১৩ মার্চ (মঙ্গলবার) দুপুর ২টায় উপজেলার আবুতোরাব বাজারে উক্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি কায়ছার খসরু, অভিযান দলে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিএসটিআই এর পরিদর্শক শাহাদাত হোসেন, বিএসটিআই এর প্রতিনিধি বশির আহম্মেদ, প্রশাসনিক সহকারী মোহাম্মদ আলী, সার্ভেয়ার জামাল মোস্তাফা সহ প্রমুখ। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে আবুতোরাব বাজারের মা মিষ্টি বিতানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে ৫০০০ টাকা, ভাই ভাই হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিচালনা জন্য ৫০০০ টাকা , রুবেল ষ্টোরে মেয়াদ উত্তির্ন পন্য বিক্রয়ের জন্য ৫০০০ টাকা, সুরুচি মিষ্টি বিতানকে ৫০০০ টাকা, মোহাম্মদী হোটেলকে অপরিস্কারের জন্য ২০০০ টাকা, নুরুল আলম ষ্টোরকে ২০০...
মীরসরাইয়ে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী অনুষ্ঠিত

মীরসরাইয়ে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলা প্রশাসন এর উদ্দ্যেগে গতকাল ৮মার্চ সকাল সাড়ে ১১টায় উপজেলার অডিটোরিয়ামে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে উপজেলা প্রকাল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাইফুল্লাহ্ মজুমদার এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামল কান্তি পোদ্দার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, বাংলাদেশ আওয়ামীলীগ মীরসরাই উপজেলার শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মহিলা বিষায়ক কর্মকর্তা সুমনা শারমিন, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং করেরহাট চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নাছির উদ্দিন হারুন, মফিজুল হক মাষ্টার, নুরুল মোস্তাফা, ৭নং আবু খায়ের, কবির আহম্মদ নিজামী, ...

জোরারগঞ্জ থানা পুলিশের হাতে দেশী ও বিদেশী মদ, গাড়ীসহ আটক ৩

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাইমদ, ভারতীয় হুইসকি, ফেনসিডিল ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ মার্চ) ভোর ৪ টার সময় ১নং করেরহাট ইউনিয়নের জয়পুর-পূর্বজোয়ার এলাকার ওবায়দুল হক কোম্পানি বাড়ীর কাঁচারী ঘরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি অপারেশন আনোয়ার উল্লাহ ও সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথের নের্তেৃত্বে, এএসআই মো. ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ৪০ বোতল ফেনসিডিল, ২ ব্র্যন্ডের ৩৯ বোতল হুইসকি এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করে। আটককৃতরা হল, জয়পুর-পূর্বজোয়ার কাজী পাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. সাখাওয়াত হোসেন প্রকাশ সাকাইয়্যা (৩২), একই এলাকার ওবায়দুল হক কোম্পানি বাড়ীর জামাল উদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন রানা (২৪)। এদিকে একই রাতে করেরহাট-রামগড় রোড়ে ফরেস্ট অফিসের সামনে থেকে থানার এসআই...