Sunday, November 1Welcome khabarica24 Online

মীরসরাই

করেরহাটে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার ওয়েবসাইট উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

করেরহাটে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার ওয়েবসাইট উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
খবরিকা রিপোর্ট পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন ও ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ারে অবস্থিত সংস্থার কার্যালয়ে শুক্রবার রাত ৮টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বাবু স্বপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী মার্শাল কবির পান্নু, ইউপি সদস্য শহীদ উল্লাহ ও সমাজসেবক শেখ আখতার হোসেন। একই অনুষ্ঠানে সংস্থার সদস্যদের নিয়ে আয়োজিত আন্তঃক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। স্বপন চৌধুরী বলেন, ‘পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই ভাল ভাল কাজ করে আসছে। শিক্ষা, ক্রীড়া ও সমাজ উন্নয়নে যেসকল কর্মসূচী পালন ও বাস্তবায়ন করছে তা অনেক রাজনীতিবিদ বা সমাজসেবকের পক্ষেও করা সম্ভব হয়না। আগামীতে সংস্থার সকল কাজে আমার সব ধরণের ...
বারইয়ারহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

বারইয়ারহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
আফতাব আল মামুন : ঢাকা-চট্টগ্রাম রেল রুটের মীরসরাই উপজেলার বারইয়াহাট বাজার এলাকায় আজ ( ১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘটেছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে স্বজনরা। নিহত যুবকের নাম আকবর হোসেন। উক্ত যুবক মিঠাছরা এলাকার গনি আহমেদ এর পুত্র।
মীরসরাইয়ে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১ এর শীত নিবারণ কর্মসূচী সম্পন্ন

মীরসরাইয়ে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১ এর শীত নিবারণ কর্মসূচী সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:: মীরসরাইয়ের অন্যতম সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১ এর আয়োজনে ৩০ নভেম্বর ১৮ইং শুক্রবার খইয়াছরা উচ্চ বিদ্যালয় হলরুমে ১১০ জন প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা। সভাপতি খান মোহাম্মদ মোস্তফা'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ এর সঞ্চানালয়ে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিয়াদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী ।প্রধান অতিথিতি হয়ে বক্তব্য রাখেন স্বপ্নতরী-৭১ এর প্রধান উপদেষ্টা- মোহাম্মদ বেলাল উদ্দীন। এ-সময় পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন ধর্মীয় সম্পাদক- আরমান আল আবরার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি- ওমর ফারুক সাকিব,সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ নাইম, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ আকরাম কাওসার ও ইলিয়াছ আহমেদ, সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান রিয়াদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী, নির্বাহী পরিচালক- আরেফিন আহমেদ, নির্...
মীরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন রেজাউল করিম

মীরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন রেজাউল করিম

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা রিটানিং কর্মকর্তার কাছে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। রেজাউল করিম বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত মানুষদের শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কাজ করবো। সন্ত্রাস-সহিংসতার অবসান ঘটিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ সৃষ্টি, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও অবাধে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা ও শিক্ষার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনসহ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে আমার। আমার বিশ্বাস মিরসরাইবাসী দল-মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়ী করবে ইনশাআল্লাহ। রেজাউল করিমের বাড়ি মীরসরাই উপজেলার ব...
নিজামপুর সরকারী কলেজে র‌্যাগ ডে পালিত

নিজামপুর সরকারী কলেজে র‌্যাগ ডে পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্টঃ ধবধবে সাদা টি-শার্ট। নিজামপুর কলেজের ছাত্র ছাত্রীদের টি-শার্টে কাছের মানুষগুলোর লেখায় ভরে গেছে। গত ২৮শে নভেম্বর রোজ বুধবার লেখালেখির লগ্ন এসেছে সবার মাঝে। এই সময় দেখা গেল একজন বন্ধু আরেক বন্ধু টি-শার্টে লিখেছে ‘তোর জন্য একটা ছেলে আজও ভীষণ একা’, সাইলেন্ট সুন্দরি, তুই ছিলি হাজারো ছেলের ক্রাশ । এই হচ্ছে র‌্যাগ ডে। বুধবার সারাদিন নিজামপুুর ক্যাম্পাসে কামরুল ইসলাম ও অনুপমা জ্যোতির সঞ্চলনায় বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি, ক্লাস অ্যাসাইনমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি এভাবে পার হয় জীবনের সব থেকে সেরা দিনগুলো। কখন যে সময় চলে যায় কেউ টেরই পায় না। চারটি বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে টুং করে বেজে ওঠে বিদায়ের ঘণ্টা। শিক্ষাজীবনের সেই মধুময় দিনগুলো বিদায়ী শিক্ষার্থীর পিছু ডাকে। আর মধুময় দিনগুলোর স্মৃতি হৃদয়ের ফ্রেমে বেঁধে রাখতে, স্মরণীয় করে রাখতে আনন্দে, উচ্ছ্বাসে, রঙে-রূপে এক অপরূপ সাজে সজ্জিত ...
হাজার হাজার নেতাকর্মীদের ভালবাসার নীরব প্রত্যুত্তর

হাজার হাজার নেতাকর্মীদের ভালবাসার নীরব প্রত্যুত্তর

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের মনোনয়নপত্র জমা দেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন । মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন উক্ত মনোনয়নপত্র গ্রহন করেন। এসময় হাজার হাজার নেতাকর্মী তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে উপজেলা প্রাঙ্গনে ভীড় করলে ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্বাচনী আচরনবিধী মানতে উল্টো সবাইকে নিশ্চুপ থাকরে অনুরোধ করেন। এখানে কৌশল বিনিময় ও না করার বিনীত অনুরোধ করেন। তিনি নীরবে শুধু হাত নেয়ে নীরবে এর প্রতিত্যুর দেন সবাইকে। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাকিবুজ্বামান রেনু, উপজেলা প্যানেল চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, এএসপি সার্কেল সামছুদ্দিন, মীরসরাই থানার ওসি জাহিদুল কবির প্রমুখ। মনোনয়নপ্রার্থীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপত...
খৈয়াছরা মা সমাবেশ অনুষ্ঠিত

খৈয়াছরা মা সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::: মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়ন ১০৩ নং খৈয়াছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ ২৮ নভেম্বর বুধবার বিদ্যালয় প্রঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে খৈয়াছরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালানা পরিষদের সভাপতি, ১২ নং খৈয়াছরা ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ করিম রানার সঞ্চানাল প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উক্ত সমাবেশে আরো বক্তব্য প্রধান করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শেখ আতাউর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যালেন-২) ইয়াছমিন শাহিন কাকলী।খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ ইকবাল চৌধুরী। উক্ত মা সমাবেশে আরো উপস্থিত ছিলেন খৈয়াছরা ইউনিয়ন আওয়াম...
জোরারগঞ্জে ইউনিয়ন ব্যাংক এর শাখা উদ্বোধন

জোরারগঞ্জে ইউনিয়ন ব্যাংক এর শাখা উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে ইউনিয়ন ব্যাংক লিঃ এর জোরারগঞ্জ শাখার শুভ উদ্বোধন হয়। প্রথমে দোয়া মোনাজাত ও পরে ফিতা কেটে উক্ত শাখার শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার ( ২৭ নভেম্বর ) সকাল ১১টায় এই উপলক্ষে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক এর সভাপতিত্বে ও জহির উদ্দিন এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ টেক্সটাইল কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ঈসমাইল মোল্লা, ব্যাংক এর উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাষ্টার রেজাউল করিম, জোরারগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া,কবি মাহমুদ নজরুল। আরো বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট এরফানুল হক, সহকারি ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন শামীম, শাখা প্রধান ও সহকারি ভাইস প্...