Thursday, October 29Welcome khabarica24 Online

বিশেষখবর

সালাহ উদ্দিনের সন্ধানে পুলিশের সার্চ কমিটি

সালাহ উদ্দিনের সন্ধানে পুলিশের সার্চ কমিটি

জাতীয়, বিশেষখবর
  বিএনপির নিখোঁজ যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিনের সন্ধানে সার্চ কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কমিটিতে রয়েছেন- ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম, ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম, পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইকবাল হোসেন, ডিএমপি ট্রাফিকের (উত্তর) সহকারী উপ-কমিশনার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনেওয়াজ রয়েছেন।সার্চ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে মনিরুল ইসলাম বলেন, তিনি (সালাহ উদ্দিন) নিখোঁজ না আত্মগোপনে তা খতিয়ে দেখবে সার্চ কমিটি। গোয়েন্দা সূত্রে জানা যায়, সালাহ উদ্দিনের ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক বা পুরোনো কোনো শত্রুতা তার নিখোঁজ হওয়ার সঙ্গে সম্পৃক্ত কি না সে বিষয়ে অনুসন্ধান চলছে।জানা গেছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই শক্তিশালী সার্চ কমিটি কাজ করছে। সালাহ উদ্দিনের সন্ধানে বিশেষ নজরদারিতে রয়েছে তার পরিবারে...
ভূয়া চিকিৎসক শনাক্তকরণে অভিযান চলছে

ভূয়া চিকিৎসক শনাক্তকরণে অভিযান চলছে

জাতীয়, বিশেষখবর
ভূয়া চিকিৎসক সনাক্তকরণের অভিযান চলমান আছে এবং বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আর হাসপাতালে রোগীর লাশ আটকিয়ে চিকিৎসা প্রদান বাবদ অর্থ আদায়ের কোন অভিযোগ উত্থাপিত হলে তাৎক্ষণিকভাবে সরেজমিনে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভুয়া চিকিৎসক, ভুয়া ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।জনসেবার নামে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলো টাকা কামাইয়ের মেশিনে পরিণত হয়েছে- এম আবদুল লতিফের এ অভিযোগের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, নাসিং হোক ইত্যাদি পরিচালনার জন্য ১৯৮২ সালে জারিকৃত একটি অর্ডিন্যান্স রয়েছে। ওই অর্ডিন্যান্সেই চিকিৎসা পরামর্শ ফি ধার্য কর...
মানুষ হত্যাই বিএনপি-জামায়াতের কাজ : প্রধানমন্ত্রী

মানুষ হত্যাই বিএনপি-জামায়াতের কাজ : প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
  জঙ্গিবাদে যারা বিশ্বাস করে তাদের কোনো ধর্ম নেই, দেশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার সকালে শিশু-কিশোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের কোনো ধর্ম নাই, দেশ নেই। জঙ্গিবাদটাই তাদের ধর্ম। ইসলামে জঙ্গিবাদের স্থান নাই। আওয়ামী লীগ সভাপতি বলেন, যখন বিশ্ব ইজতেমা হয় তখন বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ অব্যাহত রাখে। ধর্মপ্রাণ মানুষদের ইজতেমায় আসতে বাধা দেওয়াই তাদের কাজ। কিসের আন্দোলন করছে তারা? এই জামায়াত-বিএনপি মিলেই এই কর্মকাণ্ড চালাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তাদের কাজই হলো মানুষ হত্যা করা। তারা ক্ষমতায় এসে সাধারণ মানুষকে তো মেরেছেই, গ্রেনেড মেরে আমাদের সংসদ সদস্যকেও হত্যা করেছে। এখন ক্ষমতায় না থাকলেও তাদের সে হত্যাযজ্ঞ চলছে। পেট্রল-ককটেল মেরে তারা মানুষ পুড়িয়ে মারছে। তিন...
সালাম করে দোয়া নিলেন নাছির, পরামর্শ দিলেন মহিউদ্দিন

সালাম করে দোয়া নিলেন নাছির, পরামর্শ দিলেন মহিউদ্দিন

জাতীয়, বিশেষখবর
  অগ্রজ রাজনীতিক এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পা ছুঁয়ে সালাম করে দোয়া নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। মনোনয়নবঞ্চিত মহিউদ্দিন নাছিরকে বুকে টেনে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হবার নানা পরামর্শ দিয়েছেন। আজ রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে যান নাছির। মহিউদ্দিন চৌধুরীর আজম নাছিরকে অভ্যর্থনা জানান। আ জ ম নাছির মহিউদ্দিন চৌধুরীর পা ছুঁয়ে সালাম করেন এবং নির্বাচনে জয়লাভে দোয়া ও পরামর্শ জানতে চান। মহিউদ্দিন চৌধুরী সাবলিলভাবে বিষয়গুলো বুঝিয়ে দেন আজম নাছিরকে। মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি। মেয়র নির্বাচনে নাছিরকে নেত্রী (প্রধানমন্ত্রী) মনোনয়ন দিয়েছেন। সে আমার স্নেহভাজন। সকলকে তার পক্ষে কাজ করতে হবে। আমাদের বিজয় সুনিশ্চিত। নাছির ঐক্যবদ্ধভাবে কাজ করে চট্টগ্রাম উন্নয়নে ভূ...
ভারতীয় পার্লামেন্ট চত্বরে আগুন

ভারতীয় পার্লামেন্ট চত্বরে আগুন

আন্তর্জাতিক, বিশেষখবর
  ভারতীয় পার্লামেন্ট চত্বরে অগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।রবিবার বিকেলে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।ফায়ার সার্ভিসের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে তিনি কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।...
ঢাকা উত্তরে নাগরিক ঐক্যের মেয়র প্রার্থী মান্না

ঢাকা উত্তরে নাগরিক ঐক্যের মেয়র প্রার্থী মান্না

বিশেষখবর
কারাগারে আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে নাগরিক ঐক্য। নাগরিক ঐক্য’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক জরুরি সভা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। নেতারা মাহমুদুর রহমান মান্নার আসন্ন ডিসিসি উত্তরের নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণার ব্যাপারে সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেয় নাগরিক ঐক্য। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক ঐক্যে’র কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান এ কথা জানান। কমিটির প্রবীণ সদস্য এড. ফজলুল হক সরকারের সভাপতিত্বে সভায় উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কারাবন্দী আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি, ডিসিসি নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন মান্নাকে হাসপাতাল থেকে কারাগার...
রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। আগামীকাল রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী এ হরতালের ঘোষণা দেয়া হয়।শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এ হরতালের ঘোষণা দেন। হরতালের পাশাপাশি অবরোধও চলবে বলে বিবৃতিতে জানানো হয়।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতাকর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারি গ্রেফতার বন্ধের দাবিতে এ হরতাল ডাকা হয়।বিবৃতিতে বুলু বলেন, প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিএনপি, ২০ দলীয় জোট ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী-সমর্থকদের গ্রেপ্তার ও অপহরণ করা হচ্ছে। সারাদেশে গণবিচ্ছিন্ন শাসকগোষ্ঠী ভয়ঙ্কর এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো উপায় নেই।...
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন: ৩টি ইউনিট বন্ধ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন: ৩টি ইউনিট বন্ধ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবষ্টেশনের সুইচে আগুন লেগে বেশ কয়েকটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।এতে ৩টি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুগঞ্জ দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়।আশুগঞ্জ দমকল বাহিনীর ষ্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, দুপুর ৩টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ট্রান্সফর্মারে আগুন লেগে নিমেসেই ছড়িয়ে পড়ে।ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৫নং ইউনিট ব্যতিত সব কটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।তিনি জানান বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে চলে আসে।বন্ধ হওয়া ইউনিটগুলো চালুর চেষ্টা চলছে।এদিকে আকস্মিক এ অগ্নিকান্ডের কারনে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রীডে সরবরাহে বিঘ্ন ঘটে।...