Thursday, October 29Welcome khabarica24 Online

বিশেষখবর

এক রশিতে দুই বোনের আত্মহত্যা

এক রশিতে দুই বোনের আত্মহত্যা

বিশেষখবর
জেলার পাটগ্রাম পৌর এলাকায় এক রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দুই বোন আত্মহত্যা করেছে। অষ্টম শ্রেণি পড়ুয়া রুমানা আক্তার (১৬) ও তার মামাতো বোন সপ্তম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তার নার্গিস (১৩) শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটায়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ৭ নং ওয়ার্ডের তাত্রারপাড় কলাবেচাটারী এলাকার সফিকুল ইসলামের মেয়ে রুমানা আক্তার ও তার মামাতো বোন মিন্টু মিয়ার মেয়ে নাসরিন আক্তার নার্গিস বাড়ির পাশে একটি আমগাছের ডালে আত্মহত্যা করেছে। একাজে তারা একটি দড়িই ব্যবহার করে।তারা দুজনই পাটগ্রাম এপি সিনিয়ার মাদ্রসার ছাত্রী। পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।...
ভারতের হারে ঢাবি শিক্ষার্থীদের উল্লাস, ভারতবিরোধী মিছিল

ভারতের হারে ঢাবি শিক্ষার্থীদের উল্লাস, ভারতবিরোধী মিছিল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান ভারতের পরাজয়ে আনন্দ উল্লাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশের পরাজয় হয়। এ কারণে আজ বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের অধিকাংশ দর্শকই ছিল টিম অস্ট্রেলিয়ার সার্পোটার।সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভারতের পরাজয়ের পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বাংলাদেশি অস্ট্রেলিয়ার সার্পোটাররা ভারত বিরোধী মিছিল বের করে। এসব খন্ড খন্ড মিছিল জড়ো হয় টিএসসির রাজু ভাস্কর্যে। পরে জুতো প্রদর্শন করে ভারতের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা। এ সময় ভারত ভূয়া বলে স্লোগান দিতে থাকে তারা। অনেকে মাথায় বাঁধেন বাংলাদেশের জাতীয় পতাকা। মিছিলে সামিল হওয়া শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে ভারত ও আইসিসি। যার শিক্ষা আজ...
বিএনপি সব সময় নির্বাচনের পক্ষে

বিএনপি সব সময় নির্বাচনের পক্ষে

বিশেষখবর
  বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান তাদের দল নির্বাচনমুখী ও একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে বলেছেন, ‘আমরা সব সময়ই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি।’ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে মাহাবুবুর রহমান একথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সবার মতামত নিচ্ছেন। কিন্তু সরকার এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি।’সভাপতির বক্তৃতায় শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, “সিটি কর...
ঢাকা দক্ষিণে প্রার্থী হচ্ছেন রনি, উত্তরে মাহি

ঢাকা দক্ষিণে প্রার্থী হচ্ছেন রনি, উত্তরে মাহি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন। অন্যদিকে উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হচ্ছেন মাহি বি চৌধুরী।বুধবার এই দুজনের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি সমর্থক শিক্ষক নেতা সেলিম ভুঁইয়াও। তিনি দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হচ্ছেন।বিএনপি এখনও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলটির অংশ নেওয়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে। বিএনপি নেতারা মনোনয়নপত্র কিনছেন।পশ্চিম আগারগাঁওয়ে স্থাপিত উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মাহির পক্ষে মনোনয়নপত্র নেন তার গড়া ফেইসবুকভিত্তিক সংগঠন ‘ব্লু ব্যান্ড কল’র চার সদস্য।   সংগঠনের সদস্য সাইফুল ইসলাম শোভন বলেন, “আমরা সাবেক সাংসদ মাহি বি চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছি।” বিকল্প ...
বঙ্গভবনে বিএনপির ২১ নেতাকে আমন্ত্রণ

বঙ্গভবনে বিএনপির ২১ নেতাকে আমন্ত্রণ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির শীর্ষস্থানীয় ২১ নেতাকে আমন্ত্রণ করা হয়েছে।আজ বুধবার দুপুর পৌনে দুইটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসব আমন্ত্রণপত্র পৌঁছে দেন রাষ্ট্রপতির পিআর রফিকুল ইসলাম বাবু ও গেস্টারেটর অপারেটর আনোয়ার হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাসসুদ্দিন দিদার।...
সালাহ উদ্দিনের নিখোঁজ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ

সালাহ উদ্দিনের নিখোঁজ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ

জাতীয়, বিশেষখবর
  বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ পার্লামেন্ট।সোমবার ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।বিবৃতিতে বাংলাদেশে মুক্ত ও স্বাধীন গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাবের কথা উল্লেখ করা হয়েছে।দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানায় পার্লামেন্ট।বিরোধী নেতা-কর্মীদের জোরপূর্বক গুমের ঘটনা তদন্তে বাংলাদেশ সরকারের ব্যর্থতার ইতিহাস আছে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দ্বারা (র‌্যাব) বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠছে বারবার।বিবৃতিতে ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর প্রসঙ্গও উল্লেখ করা হয়।...
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মামুন অর রশিদ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মামুন অর রশিদ

জাতীয়, বিশেষখবর
জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক প্রথম প্রেস সচিব মো. মামুন অর রশিদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে উপ-প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক বছরের চুক্তিতে তার এই নিয়োগের আদেশ জারি করে। নতুন দায়িত্বে যোগ দেওয়ার আগে মামুনকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ত্যাগ করতে হবে। জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম প্রেস সচিব হিসাবে তিন বছর দায়িত্ব পালন করে গত বছরের ডিসেম্বরে দেশে ফেরেন মামুন অর রশিদ।...
১৫০ আরোহী নিয়ে ফ্রান্সে বিমান বিধ্বস্ত

১৫০ আরোহী নিয়ে ফ্রান্সে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আল্পস পবর্তমালার ফ্রান্সের দক্ষিণাংশে জার্মানির একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ১৭৪ আসনের বিমানটিতে ১৪৪ যাত্রী ও ছয় ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে জানান ফরাসি বিমান কর্মকর্তারা। আরোহীদের মধ্যে জার্মানির যাত্রীই বেশি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি, এপি ও ইনডিপেনডেন্টের।  ফরাসি বিমান কর্তৃপক্ষ জানায়, এয়ারবাস এ৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ মিনিটের দিকে ফরাসি শহর ডিনয়ো-ল্য-বানের কাছে বিমানটি থেকে জরুরি বিপদ সংকেত পাঠানো হয়। এর কিছুক্ষণ পরই এটি রাডার থেকে হারিয়ে যায়। এরপর উত্তরের নিস শহর থেকে ১০০ কিলোমিটার দূরে বারসেলোয়েনেট শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, দুর্ঘটনাটি ঘটেছে আল্পস পর্বতের একটি দুর্গম স্থানে। উদ্ধার অভিযান শুরুর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃ...