Saturday, October 24Welcome khabarica24 Online

এক রশিতে দুই বোনের আত্মহত্যা

lalmonirhat_48352_240825
জেলার পাটগ্রাম পৌর এলাকায় এক রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দুই বোন আত্মহত্যা করেছে। অষ্টম শ্রেণি পড়ুয়া রুমানা আক্তার (১৬) ও তার মামাতো বোন সপ্তম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তার নার্গিস (১৩) শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটায়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ৭ নং ওয়ার্ডের তাত্রারপাড় কলাবেচাটারী এলাকার সফিকুল ইসলামের মেয়ে রুমানা আক্তার ও তার মামাতো বোন মিন্টু মিয়ার মেয়ে নাসরিন আক্তার নার্গিস বাড়ির পাশে একটি আমগাছের ডালে আত্মহত্যা করেছে। একাজে তারা একটি দড়িই ব্যবহার করে।তারা দুজনই পাটগ্রাম এপি সিনিয়ার মাদ্রসার ছাত্রী। পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।