Saturday, October 24Welcome khabarica24 Online

ঢাকা দক্ষিণের মনোনয়নপত্র নিলেন আব্বাস-রিপন

abbas_240815

 

ঢাকা দক্ষিণের মেয়র পদে নির্বাচনে লড়তে এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহবায়ক মির্জা আব্বাস। শুক্রবার মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আত্মগোপনে থাকা এই বিএনপি নেতা পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট একে এম শাহজাহান, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট জয়নাল আবেদিন তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।আবদুস সালাম আজাদ বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মির্জা আব্বাসের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি।এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তার পক্ষে মনোনয়নপত্র তুলেছেন তাঁর আইনজীবী জিল্লুর রহমান। শুক্রবার বিকালে আসাদুজ্জামানের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র নেয়া হয়।বিএনপি সিটি নির্বাচনে অংশগ্রহণ বা মনোনয়ন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ঢাকা দক্ষিণ থেকে ভোটে লড়তে এরইমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের ছয়জন।গত ২৫ মার্চ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র নেয়া হয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সেলিম ভুঁইয়া, কমিশনার আবুল বাশারের পক্ষেও।  আর শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ করেন মির্জা আব্বাস ও ড. আসাদুজ্জামান রিপন।গত ১৮ মার্চ ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ মার্চ পর্যন্ত এ নির্বাচনে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাচাইছা এবং ৯ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ধার্য করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ এপ্রিল একযোগে এ তিন সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।