Thursday, October 29Welcome khabarica24 Online

বিশেষখবর

বিএনপির সঙ্গে সরকারের কোন সমঝোতা হয়নি : তোফায়েল

বিএনপির সঙ্গে সরকারের কোন সমঝোতা হয়নি : তোফায়েল

জাতীয়, বিশেষখবর
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির সঙ্গে সরকারের কোনো ধরনের সমঝোতা হয়নি। সোমবার সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ দাবি করেন।‘বিএনপির সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘কিসের সমঝোতা? প্রশ্নই ওঠে না। সন্ত্রাসী, নাশকতা ও জঙ্গি তৎপরতার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে কোনো সম্পর্ক আওয়ামী লীগের হতে পারে না। বাণিজ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলনের চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন ঘরে ফিরে গেছেন। আদালতে গিয়ে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেছেন। উনি কিন্তু বহাল তবিয়তে আছেন। কিন্তু যাদের জীবন চলে গেছে তাদের আমরা খুঁজে পাব না।তিনি বলেন, আসলে তিনি আন্দোলন করতে পারেন নাই, সেজন্য আদালতে হাজিরা দিয়েছেন। খালেদা জিয়া বলেছিলেন যতক্ষণ না তিনি লক্ষ্যে পৌঁছতে না পারবেন ততক্ষণ তিনি ঘরে ফিরবেন না। লক্ষ্য ...
মির্জা আব্বাসের আগাম জামিন আবেদন

মির্জা আব্বাসের আগাম জামিন আবেদন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস।রবিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এই আবেদন জানান তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। পরে তিনি জানান, পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় এসব আবেদন করা হয়েছে। সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে।উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নিলেও গ্রেফতারের আশঙ্কায় এখনো পর্যন্ত মাঠে নামেননি। মগ প্রতীক নিয়ে আব্বাসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।...
বিশ্বমানের মহানগর গড়ার প্রতিশ্রুতি সাঈদ খোকনের

বিশ্বমানের মহানগর গড়ার প্রতিশ্রুতি সাঈদ খোকনের

জাতীয়, বিশেষখবর
  বিশ্বমানের মহানগর গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ‘সহস্র নাগরিক কমিটি’ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।“পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ  দূষণমুক্ত আধুনিক ঢাকা” শিরোনামে ১৬ পৃষ্ঠার এ ইশতেহারে ৫টি বিষয়কে অগ্রাধিকার  দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে মহানগরের যানজট নিরসন, দূষণমুক্ত-নাব্য ও নিরাপদ বুড়িগঙ্গা, পানি-গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান, পরিচ্ছন্ন দূষণমুক্ত ও স্বাস্থ্যকর মহানগরী, দুর্নীতি সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ও নাগরিকদের নিরাপদ জীবন গড়ে তোলা।আজ রবিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এছাড়াও তার ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে ডিজিটাল মহানগরী, শিক্ষার সুযোগ সকলের জন্য অবারিত করা, বস্তি উন্নয়ন ও দলিত হরিজন সম্প্রদায়ের মানবিক মর্যাদা ও সুযোগের সমতা, আবাসন সমস্য...
এতিমখানার পাশেই কামারুজ্জামানের দাফন

এতিমখানার পাশেই কামারুজ্জামানের দাফন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। আজ ভোর ৫টার দিকে তার নিজ গ্রাম শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের কুমরি মুদিপাড়া তাকে কবর দেয়া হয়। এর আগে র‌্যাব-পুলিশ পাহারায় রবিবার ভোর সোয়া ৪টার দিকে ডিএমপির নম্বরবিহীন লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহটি নিয়ে যাওয়া হয় বাজিতখিলায়। রাত ৪টা ৪০ মিনিটে কামারুজ্জামানের মরদেহ তার পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হয়। তার বড় ভাই কফিলউদ্দিন মরদেহ গ্রহণ করেন।পরে কড়া নিরাপত্তায় এতিমখানা মাঠে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। নামাজে জানাজায় অংশ নেন স্বজন ও গ্রামের লোকজন। মাওলানা আবদুল হামিদ এতে ইমামতি করেন। সবশেষে শেষ ইচ্ছা অনুসারে তাকে দাফন করা হয় তার প্রতিষ্ঠিত এতিমখানার পাশেই।এর আগে কামারুজ্জামানের মরদেহ কারা কর্তৃপক্ষ ঢাকা জেলা প্রশাসককে বুঝিয়ে দেয়। এরপর জেলা প্রশাসক মরদেহ ডিএমপির হাতে হস্তান্তর কর...
টাইগারদের জমকালো সংবর্ধনা

টাইগারদের জমকালো সংবর্ধনা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  পড়ন্ত বিকাল। পশ্চিমাকাশে ঢলে পড়েছে সূর্য। কিন্তু রোদ্রের প্রখরতা তখনো কমেনি। সঙ্গে ভ্যাপসা গরম। সব কিছু উপেক্ষা করে গতকাল মানিক মিয়া এভিনিউয়ে উচ্ছ্বসিত ছিলেন হাজার হাজার জনতা। মাইলসের গানের তালে তালে গা দুলাচ্ছে সবাই। কাঁটায় কাঁটায় সাড়ে ৫টায় গান থামিয়ে মাইকে ঘোষণা, এক এক করে মঞ্চে উঠছেন, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহরা।ঘোষণা শেষ হতে না হতেই জনতার গগনবিদারী চিৎকার, ‘টাইগার, টাইগার’। এক এক করে ক্রিকেটাররা মঞ্চে উঠছেন, সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটারের নামে স্লোগানে স্লোগানে কেঁপে উঠছে সংসদ ভবন এলাকা। শুরু হয়েছিল শফিউল ইসলাম সুহাসকে দিয়ে, সব শেষে মঞ্চে উঠলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিব আইপিএল খেলতে ভারতে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। সাব্বির রহমানের বাবা অসুস্থ, তাই তিনিও থাকতে পারেননি। এ ছাড়া বাকি সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।একে একে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জা...
সোমবার দেশব্যাপী জামায়াতের হরতাল

সোমবার দেশব্যাপী জামায়াতের হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকরের প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এছাড়া আজ রোববার সারা দেশে দোয়া দিবস ঘোষণা করেছে দলটি।শনিবার রাতে দলটির ওয়েবসাইটে এবং কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, মুহাম্মদ কামারুজ্জামানকে ১১ এপ্রিল রাত ১০টার পর হত্যা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার তার বিরুদ্ধে মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা করে। এ মামলায় দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে। সাক্ষীদের পরস্পরবিরোধী ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য থেকে তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের বিষয়টি বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়।বিবৃতিতে বলা হয়, যে সোহাগপুরে...
মনজুরের কমলালেবু, নাসিরের হাতি

মনজুরের কমলালেবু, নাসিরের হাতি

জাতীয়, বিশেষখবর
  আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম কমলালেবু ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাসির উদ্দিন হাতি প্রতীক পেয়েছেন। অন্যদিকে, জাতীয় পাটি সমর্থিত মেয়র প্রার্থী সোলায়মান শেঠ পেয়েছেন ডিশ এন্টেনা।আজ শুক্রবার নির্বাচন কমিশনের রিটানিং অফিসার তাদের এই প্রতীক বরাদ্দ দেন।গত নির্বাচনে এম মনজুর আলম আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আর আ জ ম নাছির উদ্দিনের এটি প্রথম নির্বাচন।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর জন্য প্রস্তাবিত ১২টি প্রতীক হলো- কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, দেয়াল ঘড়ি, টেলিস্কোপ, ডিস এন্টেনা, দিয়াশলাই, ফ্লাক্স, বাস, ময়ূর, হাতি ও মাছ।...
মুক্তি পেলেন যুবদল সভাপতি আলাল

মুক্তি পেলেন যুবদল সভাপতি আলাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।গত বছর ২৭ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ আনা হয়।...