তামিম ও মুশফিকের যুগলবন্দিতে রেকর্ড রান
সাঈদ আজমল হাহাকার করবেন। জুনাইদ খান লজ্জায় অবনত হবেন। এত সহজ ক্যাচটাই কি না হাত থেকে ফেলে দিলেন জুনাইদ। বোলার আজমল। ফিল্ডার জুনাইদ। আর ব্যাটসম্যান মুশফিক তখন ৩৫ রানে দাঁড়িয়ে। তামিম ইকবাল ছিলেন ৪৭ রানে। রিটার্ন ক্যাচ দিয়েছিলেন। রাখতে পারেননি সাদ নাসিম। বাংলাদেশের ইনিংসের স্থপতি হয়ে ওঠা মুশফিক ও বিপজ্জনক তামিমকে সেবার বিদায় করতে না পারার মাশুল কড়ায় গণ্ডায়ই চুকাতে হয়েছে পাকিস্তানকে। তামিম ইকবালের সাথে ১৭৮ রানের একটা জুটি হয়েছে মুশফিকের। ওই জুটির ভরসাই তামিমকে দিয়ে করিয়ে নিয়েছে ১৩২ রান। সেঞ্চুরি করেছেন মুশফিকও। ৭৭ বলে ১০৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন মুশফিক। আর বাংলাদেশ টপকে গেছে ওয়ানডেতে তাদের আগের সর্বোচ্চ রানের রেকর্ডকে। সেটি ৩২৬ রানের। গেল বছর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষেই ৩ উইকেটে তা করেছিল টাইগাররা। এবার ৬ উইকেটে করলো ৩২৯ রান। কি মাশুলটাই না দিলো পাকিস্তান!
সৌম্য সরকার আর তামিমের উদ...







