নতুন ট্যাক্সিক্যাব সার্ভিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভাড়া কমিয়ে নতুন হলুদ ট্যাক্সিক্যাবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ট্যাক্সিক্যাব সার্ভিসের উদ্বোধন করেন তিনি। এর আগে পহেলা বৈশাখে এই ট্যাক্সিক্যাবের সড়কে নামানোর কথা থাকলেও ভাড়া জটিলাতার কারণে সম্ভব হয়নি। অনুষ্ঠানে নতুন ট্যাক্সিক্যাবের জন্য প্রথম ২ কিলোমিটার ১০০ টাকা ভাড়া কমিয়ে ৮৫ টাকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে তমা গ্রুপের ট্যাক্সিক্যাব সার্ভিস মঙ্গলবার দুপুর আড়াইটায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই উদ্বোধন করবেন।জানা গেছে, গত ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) নতুন ট্যাক্সিক্যাব নামানোর কথা ছিল। কিন্তু ভাড়া নিয়ে জটিলতার কারণে পহেলা বৈশাখে ট্যাক্সিক্যাব নামানো যায়নি। নতুন এই ট্যাক্সিক্যাবের ভাড়া দ্বিগুণের চেয়ে বেশি করায় জনমনে প্রথমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাই এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকা...







