রাজধানীতে তাপমাত্রার ৫৪ বছরের রেকর্ড ভঙ্গ
শেষ পর্যন্ত এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করলো রাজধানী ঢাকা। সারাদেশের পাশাপাশি বৃহস্পতিবার ঢাকাতে ৪০ দশমিক ২ ডিগ্রিী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা গত ৫৪ বছরের ইতিহাসের রেকর্ড।তাপমাত্রা বেড়ে যাবার কারনে স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।জরুরী প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বের হচ্ছে না। শিক্ষামন্ত্রণালয় এ অবস্থায় গ্রীস্মকালীন ছুটি এক মাস এগিয়ে আনার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। প্রচন্ড গরম আর অত্যধিক তাপমাত্রার কারনে রাজধানী ঢাকাসহ সারা দেশের জনজীবনের পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। অসহনীয় রোদ মানুষের সাথে প্রাণীকুলের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। দীর্ঘ অনাবৃষ্টির কারনে তাপমাত্রার প্রভাব বেড়ে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই রেকর্ড ছিল এ বছরের সর্ব...







