মহান ঈদে আজম উপলক্ষ্যে মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলনের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে গতকাল (১০ নভেম্বর ২০১৯) মীরসরাই উপজেলার বারৈয়ারহাটে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন মীরসরাই উপজেলার আহ্বায়ক রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রিয় নেতা আল্লামা আরেফ সারতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় নেতা আল্লামা এমদাদুল হক সাইফ,আল্লামা খাজা রাশেদ, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ। উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন নাফিজ মোবারক,খোরশেদ আলম, হাসান আবরার, কামরুল ইসলাম নকীব,মাও.বোরহান উদ্দিন, মাও.নজরুল ইসলাম, মাও.সিরাজ মিয়াজী, আব্দুর রহমান ...







