Thursday, October 29Welcome khabarica24 Online

প্রথম পাতা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ : জাহাঙ্গীর চেয়ারম্যান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ : জাহাঙ্গীর চেয়ারম্যান

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সম্প্রতিকালে কয়েকটি গনমাধ্যম উদ্যেশ্যমূলকভাবে আমার ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে আমি অবৈধভাবে বালু উত্তোলন করছি বলে মিধ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে। অথচ আমার প্রতিষ্ঠান বেজা এবং বেপজার অনুমতি ছাড়া কোথাও কোন অন্যায়ভাবে বালু উত্তোলন করি নাই। বিধি অনুযায়ী সুপার ডাইক থেকে দেড় কিলোমিটার দূরে এবং জোয়ারের সময় বালু উত্তোলন করা। আমি উক্ত নিয়ম পরিপূর্ণভাবে মেনে চলছি। এছাড়া আরো বেশীই সচেতনতা অনুসরন করছি। অথচ অন্যরা আরো তা ও মানছে না। কিন্তু একটি ঈর্ষান্বিত মহল আমার সম্মানহানি করার নিমিত্তে আমার বিরুদ্ধে এমন অপপ্রচারে লিপ্ত রয়েছে। এমন উদ্যেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। জাহাঙ্গির হোসাইন মাষ্টার, চেয়ারম্যান, ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদ, মীরসরাই, চট্টগ্রাম।...
মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস এর কারখানা উদ্বোধন

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস এর কারখানা উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : ‘এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ৩০ হাজার একর জমিতে এ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। যেখানে ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। চলতি বছর কয়েকটি কারখানা উৎপাদনে যাবে। অর্থনৈতিক অঞ্চল চালু হলে মিরসরাইয়ের আর বেকার থাকবেনা।’ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টেসর কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বুধবার (২২ জানুয়ারী) মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস লিমিটেডের কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, এশিয়ান পেইন্টেসের বাংলাদেশ ব্যবস্থাপক ঋতিশ দোষী, আঞ্চলিক প্রধান টম থমাস, পরিচালক রূপম কিশোর বড়ুয়া, মিরসরাই উপজে...
মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতাঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জের নাহার এগ্রোর সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন (৫০)। তার গ্রামের বাড়ী খুলনা বলে জানা গেছে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মীরসরাইয়ের লাইন টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে। এ ব্যাপারে মীরসরাই পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মীরসরাই এর এজিএম শফিকুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ডের লাইনে ডিশ কানেকশান ত্রুটি মেরামত করতে গিয়ে ২ টি লাইনের মধ্যে ১টি লাইনে বিদ্যুৎ সরবরাহ থাকায় অসতর্কতাবশত হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলে লাইন টেকনিশিয়ান আলমগীর হোসেনের মৃত্যু হয়। পরে লাশটি পোস্ট মর্টেমের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।...
সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা” প্রথম প্রহর ফাউন্ডেশনের মীরসরাই উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন

সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা” প্রথম প্রহর ফাউন্ডেশনের মীরসরাই উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এম জাবেদ হোসাইন ঃ একটি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ এর মীরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি (১৭ জানুয়ারি) শুক্রবার বড়তাকিয়া আফরোজা কমিউনেটি সেন্টার এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জিল্লুর রহমান (শিবলী) এর সভাপত্বিতে সহ-সভাপতি লিও আরাফাত এর সঞ্চানালয়ে সংগঠনের সদস্য দিলশাত এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট সরোয়ার হোসেন লাবলু আইনজীবী সুপ্রিম কোর্ট চট্টগ্রাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল মিঠাছড়া পূবালী ব্যাংক শাখার অফিসার কৌশিক দত্ত প্রমুখ উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম প্রহর সংগঠনের সহ-সভাপতি কৌশিক দত্ত, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, সিতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম.কে মনির, সহ প্রমুখ সকলের সম্মতিক্রমে প্রথম প্রহর ফাউন্ডেশন মীরসরাই উপজেলা শাখায়, মাসুদ রানা কে আহব...
বারইয়ারহাটে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, পথচারী সহ আহত-৩

বারইয়ারহাটে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, পথচারী সহ আহত-৩

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এঘটনায় তার সহপাঠিসহ ৩জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী মামুন জানান, সকাল সাড়ে ১১ টার সময় বারইয়ারহাট ডিগ্রি কলেজের কয়েকজন ছাত্র মসজিদ গলির মুখ হয়ে মহাসড়ক পারাপারের সময় ফেনী থেকে ছেড়ে আসা চট্টগাম মুখি স্থানীয় একটি আনন্দ সুপারের বাস (ফেনী ঝ-০৫-০১১০) তাদের ধাক্কা দেয়। এতে তারা সবাই সড়কের উপর সিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে একজন নিহত হয় বলে চিকিৎসক জানান। নিহতের নাম মো. সাঈদ (১৯) সে জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের মো. হানিফের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, তার সহপাঠি জামালপুর গামের জাহাঙ্গীর আলমের ছেলে সজীব (১৯), ...
মীরসরাইয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মীরসরাইয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিসর্গ এর উদ্যোগে দুবাই প্রবাসী মাজহার উল্লাহ মিয়ার সৌজন্যে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় জোরারগঞ্জে ১০০ জন শীতার্ত ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মীরসরাই বিশ^বিদ্যালয়ের কলেজের উপাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই বিশ^বিদ্যালয়ের কলেজের সভাপতি ডাঃ জামশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুব পলাশ, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং সাইফুল আলম, যাত্রামোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার সূত্রধর, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল সেন, ডা. সুমন ঘোষ পল্লব, ইসলামী ব্যাংক জোরার...
উৎসবমূখর পরিবেশে মীরসরাই কলেজে পিঠা উৎসব সম্পন্ন

উৎসবমূখর পরিবেশে মীরসরাই কলেজে পিঠা উৎসব সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ পৌষের হিমেল ভোরে, পিঠা উৎসব ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মীরসরাই বিশ্ববিদ্যালয়ে কলেজে মাঠে প্রথমবারের মতো পিঠা উৎ​সব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । চিতই, পাটিসাপটা, গোলাপ, ভাপা, নকশি, মাখন জামাইবরণ, কচি, বরই, কলা, তারা— সহ নানা রকম পিঠার সমাহার। গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে বসেছিল পিঠা উৎসব। আগত দর্শনার্থীরা পিঠা স্টল ঘুরে ঘুরে দেখেছেন। কেউ কেউ নিয়েছেন স্বাদও। উক্ত পিঠা উৎসব উদ্বোধন করেন মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন এই সময় আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটি সভাপতি ডাঃ জামসেদ আলম, অধ্যক্ষ নুরুল আবচার, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, পরিচালনা কমিটি সদস্য জাহেদ হোসেন ও নুর খালেক, সহকারী অধ্যাপকদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, একরামুল হক, গৌতম কুমার সাহা, স্বপন চন্দ্র বৈদ্য, ইকবাল হোসেন, সিনিয়র প্রভাষক আইয়ুব...
৪০ বছর পর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ যোগ্য উত্তরসূরী পেল- ইঞ্জিনিয়ার মোশাররফ

৪০ বছর পর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ যোগ্য উত্তরসূরী পেল- ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নয়ন কান্তি ধুম: শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে যার স্বীকৃতি হিসাবে তিনি বিশ্ব নেতৃত্বে চতুর্থ স্থানে রয়েছে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে বিদ্যুৎ, যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বেস্টনীর মধ্য দিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় আছি, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে বলে বক্তব্যে জানিয়েছেন মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক শনিবার (১১ জানুয়ারি) "মুজিব বর্ষ ২০২০ উদযাপন এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারাণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমানের গন সংবর্ধনা ও বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী" অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি। প্রধান অতিথি বলেন, মুজিব বর্ষ বাঙালী জাতির জন্য অনুপ্রেরণা। আমরা পেয়েছিল...