মীরসরাইয়ে ঈদে মেরাজ শরীফকে রাষ্ট্রীয় ছুটির দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন
নিজস্ব সংবাদদাতাঃ মহান ঈদে মেরাজ শরীফকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলন মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় মীরসরাই কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় উক্ত মানববন্ধনে রেজাউল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রিয় নেতা আল্লামা শেখ নঈম উদ্দীন, মাও.মুফতি আনোয়ার হোসেন, মাও.সিরাজ মিয়াজী, আব্দুর রহমান সুমন, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম সজিব, হানিফ মিয়া, ছাইফুর রহমান আজাদ, শরীফুল আলম, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান, মিজানুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
বিশ্ব সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, সমগ্র মানবমন্ডলীর জন্য দয়াময় আল্লাহতাআলার সম্পর্ক ও সংযোগের মূল ঠিকানা, আল্লাহতাআলার পক্ষ থেকে সকল গুণ-জ্ঞান-আলো ও দিশার মূল কেন্দ্র ও দোজাহানে ...







