মীরসরাইয়ে মাথা ন্যাড়া করার হিড়িক, জনমনে কৌতূহল
ইমাম হোসেন :
মীরসরাই উপজেলায় রীতিমতো মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে। প্রতিদিনই কেউ না কেউ মাথা ন্যাড়া করে ফেসবুকে ছবি প্রকাশ করছেন। করোনা আতঙ্কের মধ্যে এমন দৃশ্যে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
মীরসরাইয়ে সম্প্রতি মাথা ন্যাড়া করেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন সবাইকে গৃহবন্দী থাকতে হচ্ছে। কত দিন পরে পরিস্থিতি স্বাভাবিক হবে, তাঁরা স্বাভাবিক কর্মজীবনে ফিরবেন, তার নিশ্চয়তা নেই। এই সুযোগে মাথা ন্যাড়া করে নিচ্ছেন। বাইরে বের না হওয়ায় সামনা-সামনি কোনো বিরূপ মন্তব্য শোনার বা কারও মাধ্যমে বিরক্ত হওয়ার আশঙ্কা নেই। তা ছাড়া সরকারি নির্দেশনায় এখন অন্যান্য প্রতিষ্ঠানের মতো সেলুনগুলোও বন্ধ।
দীর্ঘদিন সেলুনে যেতে না পারায় মাথায় চুল বেড়ে যাচ্ছে। গরমের এই সময়ে মাথা চুলকাচ্ছে। তাই বাড়িতে বসেই মাথা ন্যাড়া করে ফেলছেন। কর্মস্থলে ফেরার আগেই মাথায় নতুন চুল...







