শীঘ্রই দৃশ্যমান হবে আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রস্তাবকৃত “ইঞ্জিনিয়ার মোশাররফ চত্ত্বর”
খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রামের প্রবেশদ্বার বারইয়ারহাটে প্রবীন রাজনীতিবিদ ও জননেতা, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র নামে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস)’ মীরসরাই উপজেলা শাখার প্রস্তাবকৃত “ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চত্ত্বর” খুব শীঘ্রই দৃশ্যমান হবে। মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দীনের সাথে আজ সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি জানান।
উপজেলা চেয়ারম্যান এসময় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশ্যে জানান, বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগ এবং দূ:সাহসিক সংগ্রামে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাই আমাদের সকল কাজের সাথে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি অম্লান হয়ে থাকবে। তিনি বলেন, এই জনপদের বর্ষীয়ান জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমাদের অহংকার। তাকে গৌরবান্বিত করতে ব...






