বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ কংক্রিটের সড়ক হচ্ছে সিলেটে
ডেস্ক-
সিলেটে প্রথমবারের মতো সম্পূর্ণ কংক্রিটে নির্মাণ করা হচ্ছে জৈন্তা থেকে জাফলং পর্যন্ত ১৬ দশমিক ০৯ কিলোমিটার সড়কটি। সিলেট তামাবিল ল্যান্ডপোর্ট কানেকটিং ও বল্লাঘাট সংযোগ সড়ক এটি। পাহাড়ি এই সড়ক দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে পাথর ও কয়লা আমদানি করা হয়। এই সড়ক দিয়ে বিপুল সংখ্যক ভারী যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই নষ্ট হচ্ছে সড়কের বিটুমিন। ফলে স্থায়ী সমাধান দিতে এই সড়ককে কংক্রিট দিয়ে বানানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ।
দেশের নির্মাণ কাজে ব্যবহৃত পাথরের মোট চাহিদার শতকরা ৫০ ভাগ আমদানি হয় এই সড়ক দিয়ে। এছাড়া এই পথ দিয়ে হাজার হাজার পর্যটক জাফলং ভ্রমণ করতে আসেন। ২০১৫ সালে তামাবিল-ডাউকি সীমান্ত দিয়ে ঢাকা-গৌহাটি বাস সার্ভিস চালু হওয়ায় সড়কের গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে।
এর আগে খণ্ড খণ্ডভাবে অন্যান্য সড়কের বাজার অংশে কংক্রিট বসলেও এই প্রথমবারের মতো সম্পূর্ণভাবে একটি সড়ক এর আওতায় আ...







