পৃথিবীর সবচেয়ে বর্বর নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব : সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদে মাহফিলে মাওলানা হাফীজুর রহমান ( কুয়াকাটা)
নিজস্ব প্রতিনিধি :: ইসলামের নামে উদ্দেশ্যহাসিলকারী কিছু লেবাসধারী মুসলমান এর জন্যই সারা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত। মানবতার শক্রুদের থেকে সচেতন হবার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে মায়ানমার থেকে বিতাড়িত নির্যাতিত মুসলমান সহ সকল মানুষের পাশে থাকার জন্য তিনি বিশ্ববাসির প্রতি আহ্বান জানান ঢাকা জামেয়া তালিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকি ( কুয়াকাটা) । মীরসরাইয়ের ধুম ইউনিয়নের দক্ষিণ মোবারকঘোনা আবাসন প্রকল্প সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত অব্যাহত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার আলোচনায় এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন বর্তমানে দুনিয়ার সবচেয়ে নির্যাতিত জাতি হচ্ছে মায়ানমারের রোহিঙ্গারা। সেদেশের সেনাবাহিনী হাজার হাজার নারী-পুরুষ, শিশু বৃদ্ধকে হত্যা করছে। যুবতীদের ধর্ষণ করছে। তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। স্বজন হারিয়ে ...







