মীরসরাইয়ে স্বাধীনতা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠান পালন করেছে। সোমবার (২৬ মার্চ) সকাল ৭টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মীরসরাই ও জোরারগঞ্জ থানা, বিএনপি উপজেলা ও মীরসরাই পৌরসভা শাখা, জাতীয় পাটি উপজেলা শাখা, মীরসরাই প্রেস ক্লাব, শান্তিনীড়, অপক্া সহ বিভিন্ন সংগঠন।
সকাল ৮টায় মীরসরাই স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় রচনা প্রতিযোগীতা ও দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সন্মাননা দেওয়া হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভা...







