Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

রিভিউ খারিজ, সাকা-মুজাহিদকে যেতে হবে ফাঁসিকাষ্ঠে

রিভিউ খারিজ, সাকা-মুজাহিদকে যেতে হবে ফাঁসিকাষ্ঠে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।এর ফলে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর দণ্ড কার্যকরে আর আইনি বাধা থাকল না।...

নৌকার মানুষ কাউকে বঞ্চিত করে না : প্রধানমন্ত্রী

জাতীয়
খবরিকা ডেস্ক::নৌকার মানুষ কখনো মানুষকে বঞ্চিত করে না, নৌকার মানুষের সাথে থেকেই মানুষ স্বাধীনতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রধানন্ত্রী আরো বলেন, যতো বার নৌকার মানুষ ক্ষমতায় এসেছে ততো বারই দেশের মানুষের উন্নয়ন হয়েছে। আর ওরা ( বিএনপি ) ক্ষমতায় এসে বার বার আমাদের উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য তার সারাজীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন-স্বাধীনতার জন্য জাতির পিতা তার জীবন উৎসর্গ করেছেন, সারাটা জীবন কারাগারে কাটিয়েছেন। কারণ তিনি দেখেছিলেন, এ দেশের মানুষ দুর্ভাগা। তাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন। এ জনসভায় প্রায় ৭৬৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ৩৪ট...

বাবা-মা হত্যায় ঐশীর ফাঁসি

জাতীয়
বাবা-মা হত্যায় ঐশীসহ তিন আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। এদের মধ্যে মেয়ে ঐশীকে ফাঁসি আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এই রায় ঘোষণা হয়। ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছর কারাদাণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেকসুর খালাস পেয়েছেন আরেক বন্ধু আসাদুজ্জামান জনি। ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যা মামলার প্রধান আসামি তাদের মেয়ে ঐশী রহমানকে ডাবল মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদের আদালতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রায় দেওয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে প্রথমে আদালতের হাজতখানায় ঢোকানো হয় এবং পরে তাকে বেলা ১২টার দিকে এজলাস ...
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা খুন: মেয়ে ঐশীর ফাঁসি

সস্ত্রীক পুলিশ কর্মকর্তা খুন: মেয়ে ঐশীর ফাঁসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের একমাত্র মেয়ে ঐশী রহমানের ‘ডাবল’ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্য আসামি ঐশীর বন্ধু জনিকে বেকসুর খালাস ও জামিনে থাকা মিজানুর রহমান রনিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার রায়ে ঐশী রহমানের মাকে কফি খাইয়ে অজ্ঞান করে হত্যার দায়ে মামলার প্রধান আসামি ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। মৃত্যু না হওয়া পর্যন্ত ঐশী রাহমানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও তার বাবাকে হত্যার অভিযোগে পৃথকভাবে একই সাজা প্রদান করেছেন ট্রাইব্যুনাল। ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদ...

২০১৮ সাল থেকে থাকছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

জাতীয়
২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে এবং তা হবে সম্পূর্ণ অবৈতনিক। তাই ওই বছর থেকে আর পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার থেকে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী বলেছেন, পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। গতবারের মতো এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার অংশ নিচ্ছে প্রায় ২৩ লাখ ২৬ হাজার শিক্ষার্থী। গত কয়েক বছর ছেলে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও এবার মেয়েরা এগিয়ে গেছে। এবছর মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলেদের চেয়ে ১ লাখ ৬০ হাজার বেশি। এবারো প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশী থা...

জাতীয় স্বার্থে বিএনপি-আওয়ামী লীগ এক থাকতে হবে

জাতীয়
জাতীয় স্বার্থে বিএনপি ও আওয়ামী লীগকে এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত ‘সমস্যা ও সম্ভাবনায় চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আবদুল্লাহ আল নোমান বলেন, আমি আল করেছি। আরেকজন রাস্তা করবেন। উন্নয়নে সমন্বয় থাকতে হবে। জাতীয় স্বার্থে বিএনপি-আওয়ামী লীগ এক থাকতে হবে।’ চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, আমরা হতাশ হবো না, নিরাশ হবো না। আশাটাই বড়। আশা করি, চট্টগ্রামের মেয়র, সিডিএ চেয়ারম্যান নতুন চিন্তায় চট্টগ্রামকে স্বনির্ভর করতে এগিয়ে আসবেন। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন মাস্টারপ্ল্যান তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, সাগর, নদী, পাহাড়ে সমৃদ্ধ চট্টগ্রাম। এ তিনটি থাকলে সম্পদশালী এলাকা বলা হয়। কিন্তু সম্পদ ব্যবহারে প...

আবার বাড়ল ব্যয় ও সময়, বাড়ল জনগনের দুর্ভোগ ও দুর্ঘটনার আশংকা

জাতীয়, মীরসরাই
সপ্তমবারের মত ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের সময় বাড়ল। কাজ শেষ করতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এছাড়া প্রকল্পটি ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে ৩ হাজার ৮১৬ কোটি ৯০ ল টাকা। এতে করে ব্যয় বেড়ে গেল প্রায় আটশ কোটি টাকা। শুরু থেকে প্রকল্পটির ব্যয় বেড়েছে প্রায় ১ হাজার ৭শ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলেছেন, বর্ষা শেষ হয়েছে। এখন পুরোদমে কাজ চালালে বর্ধিত সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করা যাবে। চট্টগ্রাম বন্দরের সাথে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগের গতি বাড়ানো, দেশের দুটি গুরুত্বপূর্ণ শহরের যোগাযোগ ব্যবস্থার প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করার ল্েয চার লেন প্রকল্প গ্রহণ করা হয়। চট্টগ্রাম সিটি গেইট থেকে কুমিল্লাহ দাউদকান্দি লোল প্লাজা পযর্ন্ত ১৯২ দশমিক ৩০ কিলোমিটার সড়ক চার লেন করার এই প্রকল্পটি শুরু থেকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে। পরামর্শক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়া বাধা গ্রস্ত ...

সুন্দরবনের বিপদ মানেই, বাংলাদেশের সকলের বিপদ

জাতীয়
দেশের সচেতন মানুষ মাত্রেই জানেন, সেই বিপদের কথা তা হলো, রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। ভারত-বাংলাদেশ যৌথ বিনিয়োগে বাাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ শুরু করছে সরকার। ২০১০ সালের ১০ জানুয়ারি বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভারতে রাষ্ট্রয় সফরের সময় বিদ্যুৎ ও জ্বালানী খাতে ভারতীয় সহযোগিতা ও বিনিয়োগের আহ্বান জানান। সে অনুযায়ী ফেব্রুয়ারি ২০১০ ভারতীয় জ্বালানী সচিবের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( পিডিবি) ও ভারতের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানী (এনটিপিসি) যৌথভাবে এই তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রকল্পের স্থান চুড়ান্ত হওয়ার পর ২০১০ সালের ডিসেম্বর থেকে রামপালে ১৮৩৪ একর জমি অধিগ্রহন এবং বসত বাড়ি উচ্ছেদ মাটি ভরাটের কাজ শুরু হয়। সুন্দরবনের বাঘের খ্যাতি বিশ্ব ...