সিসি ঢালাইয়ের ৬ র্মাসেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুকিপূর্ণ ফাটল
সিসি ঢালাইয়ের ৬ মাসেইনিজস্ব প্রতিবেদক::::ঢাকা-চট্টগ্রাম ফোর লেন এ সম্প্রতি প্রায়শই লেগে যাচ্ছে দীর্ঘ যানজট। কখনো ঘন্টার পর ঘন্টা ও স্থায়ী হচ্ছে এই যানজট। প্রায় লেগে থাকা এই যানজটের সময় বিভিন্ন অংশে মীরসরাই থানা পুলিশ সদস্যদের অনেক চেষ্টা করে যানজট নিরসনে চেষ্টা চালাতে দেখা গেছে। গত বৃহস্প্রতিবার ও গতকাল শুক্রবার ও দফায় দফায় মীরসরাই সদরে ছিল যানজট।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফোর লেন এর মীরসরাই সদর অংশে মাত্র ৬ মাস আগেই সম্পন্ন হয় সিসি ঢালাই কাজ। এর মধ্যে ঝুকিপূর্ণ ফাটলের জন্য গত দুদিন ধরে শুরু করতে হয়েছে পূনঃ সংস্কার কাজ। কিন্তু এই সংস্কার কাজ করতে গিয়ে পুরো একটি ডাবল লেইন বন্ধ রাখায় অপর লেন দিয়ে লেগে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। মীরসরাই সদর থেকে সৃষ্ট এই যানজটে দূর পাল্লার যাত্রী সহ গনপরিবহন ও মালামাল পরিবহনকারী সবাইকে দূর্ভোগ পোহাতে হয়। এসময় সিসি ঢালাই করা মীরসরাই সদর...







