মার্চের ১৫ তারিখ থেকে ইউপি নির্বাচন
সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ সালের মার্চ মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়ে কয়েক দফায় শেষ হবে জুন মাসে। এ লক্ষ্যে তড়িঘরি করে সকল প্রস্তুতি সম্পূর্ণকরছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, সম্প্রতি ইসির পক্ষ থেকে দ্রুত নির্বাচন করার জন্য পল্লী উন্নয়ন ও স্থানিয় সরকার মন্ত্রনালয়ের কাছে তালিকা চাওয়া হয়। এরি প্রেক্ষিতে পল্লী উন্নয়ন ও স্থানিয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শরীফা অহমেদ স্বাক্ষরিত এক স্বরক লিপিতে ৪৫৫৩ টি ইউনিয়ন পরিষদ এর তালিকাসহ সংশ্লিষ্ঠ তথ্য পাঠানো হয় নির্বাচন কমিশনে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম বিডি টুয়েন্টি ফোর লাইভকে বলেন, আমাদের হাতে সময় কম উপজেলা নির্বাচনের পর পর ইউনিয়ন পরিষদ নির্বাচন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে কমিশন।
কবে থেকে নির্বাচন শুরু হবে জানতে চাইলে ইসির সচি সরাসরি কোন তারিখ না বললেও ত...
