Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

ডিজেল-কেরোসিনের দাম ৩ টাকা, অকটেন-পেট্রোল ১০ টাকা কমেছে

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
ডিজেলের দাম প্রতি লিটারে তিন টাকা, অকটেন ১০ টাকা, পেট্রোল ১০ টাকা ও কেরোসিন তিন টাকা কমানো হয়েছে। অর্থাৎ ডিজেল ও কেরোসিনের দাম ৪ শতাংশ এবং অকটেন ও পেট্রোলের দাম ১০ শতাংশের মতো কমেছে। রোববার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দর পুনর্নির্ধারণ করা হয় বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, রোববার মধ্যরাত থেকে নতুন দর কার্যকর হবে। ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতনে সব মহল থেকে দাবি উঠলেও বাংলাদেশ সরকার জ্বালানি তেলের দাম কমাচ্ছিল না। সেজন্য বাং...

রিজার্ভ চুরি: ম্যালওয়্যার ছিল, স্বীকার করল সুইফট

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরির ক্ষেত্রে সুইফটের প্ল্যাটফর্ম ব্যবহার করেই চোরেরা সাইবার  হামলা চালিয়েছিল বলে মনে করছে বিএই সিসটেমস নামের একটি ব্রিটিশ প্রতিষ্ঠান। আর বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংককে যুক্ত করা  সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, তাদের ক্লায়েন্ট সফটওয়্যারকে টার্গেট করে ম্যালওয়্যার বসানোর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। সুইফট মুখপাত্র নাতাশা দেতেরান জানিয়েছেন, ওই ম্যালওয়্যারকে অকার্যকর করতে তারা সোমবারই একটি সফটওয়্যার আপডেট দেবেন। সেইসঙ্গে সুইফটে সংযুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইবার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে দেখার বিষয়ে সতর্ক করা হবে।...
মীরসরাই অর্থনৈতিক জোন পরিদর্শনে ৭ মন্ত্রণালয়ের সচিব

মীরসরাই অর্থনৈতিক জোন পরিদর্শনে ৭ মন্ত্রণালয়ের সচিব

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই উপজেলার উপকূলাঞ্চলে দেশের শীর্ষ অর্থনৈতিক জোন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, আগামী ১০ বছর পর মীরসরাই উপজেলার এই অর্থনৈতিক জোন হবে দেশের একটি উৎপাদনমুখর ব্যস্ততম বাণিজ্য নগরী। মীরসরাইয়ের এই অর্থনৈতিক জোন দিয়েই বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবো আমরা। গতকাল শনিবার সকাল ৯ টায় রাষ্ট্রীয় হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এর মীরসরাই অর্থনৈতিক জোন সফরকালে তাঁর সফর সঙ্গী ছিলেন আরো ৫ মন্ত্রণালয়ের সচিব এবং রাজস্ব ও বনবিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিবর্গগণ। ৭ মন্ত্রণালয়ের শীর্ষ ৭ ব্যক্তি যথাক্রমে বিদ্যুৎ সচিব মনোয়ারুল ইসলাম, সড়ক ও সেতু সচিব এনএ এন সিদ্দিকী, ভূমি সচিব মেজবাহ উল আলম, জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরী, নৌ পরিবহন সচিব অশোক মাধব রায়, এনবিআর চেয়ারম্যান নাজিবুর রহমানসহ বেজা চেয়ারম্যান পবন চৌধ...
ব্লগার হত্যার স্টাইলে রাবি শক্ষিক রজোউল খুন- আইএসের দায় স্বীকার

ব্লগার হত্যার স্টাইলে রাবি শক্ষিক রজোউল খুন- আইএসের দায় স্বীকার

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  খবরিকা ডেস্ক:   রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী নগরীতে বাড়ির কাছেই এই অধ্যাপককে মোটর সাইকেলে আসা দুই যুবক কুপিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি শাহদাত হোসেন। অধ্যাপক রেজাউল লেখালেখি করতেন, যুক্ত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সামসুদ্দিন বলছেন, ‘তার গলায় আঘাত এবং আক্রমণের ধরন দেখে অতীতে যেভাবে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সাথে মিল পাওয়া যাচ্ছে। তাই উগ্রপন্থী কোন সংগঠন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে এমন ধারণা মাথায় রেখে কাজ করছি আমরা’। তবে সন্ধ্যায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হত্য...

ফুটওভার ব্রিজ থাকার পরও মৃত্যুঝুঁকি নিয়ে মহাসড়ক পাড়াপাড় হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
আকাশ ইকবাল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আর এই মহাসড়কের মীরসরাই অংশের মধ্যে ৪১ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মহাসড়কের দুই পার্শ্বে। আর এই এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মৃত্যুঝুঁকি নিয়ে প্রতিদিন মহাসড়ক পাড়াপাড় হচ্ছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লাইন করা হচ্ছে। নতুন চার লাইন এখন পর্যন্ত উদ্বোধন করা না হলেও যানবাহন চলাচলের জন্য এই খুলে দেয়া হয়েছে। এতে করে এই সড়কটি এখন ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। যে কোনো মহুর্তে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। এতি মধ্যে অনেকবার ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই অংশে এখন পর্যন্ত  বিশেষ করে বাজার গুলোর মধ্যে বারইয়ারহাট পৌরসভা ও মীরসরাই উপজেলায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। তারপরও রাস্তার দুই পার্শে¦ শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্বে ফুটওভার ব্রিজ অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে শিক্ষার্থীদের অভিভাব...
‘রক্তের ঘ্রাণ ছাড়া আ’লীগদের ঘুম হয় না’

‘রক্তের ঘ্রাণ ছাড়া আ’লীগদের ঘুম হয় না’

জাতীয়
যারা আওয়ামী লীগ করে রক্তের ঘ্রাণ ছাড়া তাদের ঘুম হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘সদ্য সমাপ্ত ২টি ইউপি নির্বাচনে এ পর্যন্ত ৫০ জনের বেশী নিহত হয়েছে। এজন্য আওয়ামী লীগ দায়ী। রক্তের ঘ্রাণ ছাড়া যেন আওয়ামী লীগারদের ঘুম হয় না।’ আসন্ন ৩য় ধাপের নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কুমিল্লা, গাজীপুর, নাটোর, নরসিংদী, রাজবাড়ি, বাক্ষ্মনবাড়িয়া, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জে আমাদের প্রার্থীদের হুমকি দেয়া হচ্ছে। অভিযোগ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না’। তিনি বলেন, ‘পুলিশ, বিজিবি এবং নির্বাচনি কর্মকর্তাদের কারণে সরকারি দল আরও বেশী বেপরোয়া হয়ে গেছে। আর যে কত মায়ের কোল খালি হবে সেটি দেখার বিষয়।’ গোটা জাতির দম বন্ধ করে দিয়ে সরকার আতঙ্ক...

আরো ৯৬ লাখ ডলার ফেরত দেবেন কিম অং

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে আরো ৯৬ লাখ ৪০ হাজার ডলার ফেরত দেবেন ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী ক্যাম সিন অং ওরফে কিম অং। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে এই অর্থ বাংলাদেশ সরকারকে ফেরত দেবেন তিনি। মঙ্গলবার ফিলিপাইনের সিনেট ব্লুরিবন কমিটির চতুর্থ শুনানিতে চেয়ারম্যান তিওফিস্তো গিংগোনা (তৃতীয়) সগোনা অং-এর কাছে বাংলাদেশকে এই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন কিম অং। এর আগে তিনি রিজার্ভের চুরি যাওয়া অর্থের মধ্যে ৮ লাখ ৩০ হাজার ডলার বাংলাদেশকে ফেরত দেন। আইনজীবী ভিক্টর ফার্নান্দেজের মাধ্যমে সোমবার ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে ওই অর্থ ফেরত দেন। এছাড়া গত ৩১ মার্চ বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য ৪৬ লাখ ৩০ হাজার ডলার এএমএলসির কাছে জমা দেন কিম ওয়ং।...

‘শিক্ষার সকল স্তরে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়ান’- আহ্বান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন

জাতীয়, সারা-দেশ
খবরিকা ডেস্ক: ‘শিক্ষার সকল স্তরে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়ান’ – এই শ্লেগানকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন গতকাল ৩০ মার্চ ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় অপরাজেয় বাংলায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। উদ্বোধনের পর সারা দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত হাজার হাজার শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়। এরপর বিকেল ৩টা থেকে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। আরো আলোচনা করেন বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, অল ইন্ডিয়া ডি এস ও এর কেন্দ্রীয় সভাপতি কমল সাঁই। উদ্বোধনী বক্তৃতা...