Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

নারী জাগরণের অগ্রদুত নুরজাহান বেগমের বর্ণাঢ্য জীবনী

জাতীয়
এম.ইমাম হোসেন-যে কয়জন নারী,নারী জাগরণের অগ্রদুত হয়ে সমাজকে আলোকিত করেছেন তাদের মধ্যে নুরজাহান বেগম অন্যতম।বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন,কবি সুফিয়া কামাল,সহ কিছু নারী সমাজকে আলোকিত করেছেন। নূরজাহান বেগম (জুন ৪, ১৯২৫ - ২৩ মে, ২০১৬) বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা। তিনি ভারত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা "বেগম" পত্রিকার সূচনালগ্ন থেকে এর সম্পাদনার কাজে জড়িত এবং ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর ডাক নাম ছিল নূরী।[২] প্রাথমিক জীবন নূরজাহান বেগমের মার নাম ফাতেমা বেগম। গ্রামে থাকার সময়ে নূরজাহান বেগম খালের পানিতে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটান। তাই তার পরিবার গ্রাম ছেড়ে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেন। ১৯২৯ সালে সাড়ে তিন বছর বয়সে মা আর মামা ইয়াকুব আলী শেখের সঙ্গে তিনি কলকাতায় বাবার ব...

বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ইন্তেকাল

জাতীয়, সংবাদ শিরোনাম
  পথিক আনোয়ার- বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৯১ বছর। গত ৪ মে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’-এর সম্পাদক। তার অবস্থার অবনতি হলে তাকে ভ্যান্টিলেশন দেয়া হয়। চাঁদপুরের চালিতা তলীতে ১৯২৫ সালের ৪ জুন নূরজাহান বেগম জন্মগ্রহণ করেন। নূরজাহান বেগমের মায়ের নাম ফাতেমা বেগম। তিনি পিতামাতার একমাত্র সন্তান ছিলেন। তার পরিবার ১৯২৯ সালে গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসে। ‘সওগাত’ পত্রিকার দপ্তর ১১ নম্বর ওয়েলসলি স্ট্রিটের দোতলা বাড়িতেই তারা থাকতেন। এই অফিসেই নি...

আজ মহান মে দিবস

জাতীয়, সারা-দেশ
রেজা তানভীর-  শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের গৌরবময় দিন পহেলা মে। অধিকার আদায়ে শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বিশ্বের সব দেশেই আজ রবিবার পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। A ১৯৭১ সালে পাকিস্তানের শাসন থেকে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশে বিপুল উদ্দীপনা নিয়ে মে দিবস পালিত হয়। ওই বছরই সদ্য স্বাধীন দেশে পহেলা মে সরকারি ছুটি ঘোষণা করা হয়। A প্রতিবছরের ন্যায় এবারও রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রম ও?? কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল সাড়ে ৭টায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি দৈনিক বাংলা থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ...
ঢাকায় এসেছিলেন চে গুয়েভারা

ঢাকায় এসেছিলেন চে গুয়েভারা

আন্তর্জাতিক, জাতীয়, প্রথম পাতা, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: ১৯৫৯ সালে চে গুয়েভারা পূর্ব পাকিস্তানে এক গোপন সফরে এসেছিলেন। গোপন এ সফরে তিনি আদমজী পাটকলের ৩ নম্বর মিলের শ্রমিক-নেতাকর্মীদের সঙ্গে আধা ঘণ্টার এক অনির্ধারিত বৈঠকে মিলিত হয়েছিলেন। ১৯৫৯ সালে কিউবার সামরিক একনায়ক বাতিস্তাকে সশস্ত্র লড়াইয়ে উত্খাতের মাধ্যমে কিউবা বিপ্লব সংঘটিত হয় অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে। আর তার সঙ্গী ছিলেন তখন আর্জেন্টিনার তরুণ ডাক্তার চে গুয়েভারা। বিপ্লব সম্পন্ন হওয়ার পর ফিদেল চে’কে বানদুং প্যাক্টে অন্তর্ভুক্ত দেশগুলোয় সফরে পাঠান। এ উদ্দেশ্যে ১৯৫৯ সালের ১২ জুন দীর্ঘ বিদেশ সফরে চে হাভানা ছাড়েন। সফরের অংশ হিসেবে জুনের শেষদিন চে ভারতে পৌঁছান। আসেন কলকাতায়ও। ভারত সফর শেষে চে গোপনে বাংলাদেশ (তত্কালীন পূর্ব পাকিস্তান) ঘুরে যান। চে’র বিভিন্ন জীবনীকারদের গ্রন্থ, বিদেশী সাংবাদিকদের অনুসরণ করে চে’র বাংলাদেশ সফর সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এর সূ...
৪৮ ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী : আবহাওয়া দপ্তর

৪৮ ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী : আবহাওয়া দপ্তর

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
৪৮ ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী : আবহাওয়া দপ্তর অবশেষে কাটতে চলেছে হাঁসফাঁস গরম৷ তীব্র দহন জ্বালা কাটিয়ে শহরে আসতে চলেছে বৃষ্টি৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই স্বস্তির বৃষ্টি আসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷ এমনই আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস৷ মেঘের হাত ধরেই কালবৈশাখীও শুরু হবে৷ পয়লা বৈশাখের আগে থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল গরম৷ কখনো ৩৯ কখনো বা ৪০-এর ঘরে ঘোরাঘুরি করছিল তাপমাত্রার পারদ৷ প্রচণ্ড গরমে অনেকেরই শরীর খারাপ হতে থাকে৷ দুপুরের পর থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় গরম হাওয়া বইতে শুরু করে৷ দীর্ঘদিন ধরেই এই গরমের হাত থেকে নিস্তার খুঁজছিল মানুষ৷...
দিলীপ বড়ুয়াকে ছেড়ে বিএনপি জোটে যাচ্ছেন ৫ কেন্দ্রীয় নেতা

দিলীপ বড়ুয়াকে ছেড়ে বিএনপি জোটে যাচ্ছেন ৫ কেন্দ্রীয় নেতা

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াকে ছেড়ে পাঁচজন কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকটি জেলা কমিটি ২০ দলীয় জোটভুক্ত সাইদ আহমেদের নেতৃত্বাধীন সাম্যবাদী দলে যোগ দিচ্ছেন। আজ বুধবার এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) কেন্দ্রীয় সম্পাদক সাইদ আহমেদের সভাপতিত্বে দিলীপ বুড়য়ার বিদ্রোহী অংশের নেতা হারুন চৌধুরী ঢাকার সেগুনবাগিচাস্থ বাসভবনে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সিনিয়র পলিটব্যুরোর সদস্য হানিফুল কবির, কেন্দ্রীয় নেতা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাসেল সরদার, স্বপন ও অরুন উপস্থিত ছিলেন। হারুন চৌধুরী তার আত্মসমালোচনামূলক আলোচনায় বলেন, ‘দিলীপ বড়ুয়ার মত নষ্ট ব্যক্তির সাথে আর কাজ করা যায় না। সাইদ আহমেদ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই আজ তার সাথেই সমগ্র পার্টির কমরেডরা মার্চ করছে।’ তিনি বলেন, ‘দিলীপ বড়ুয়ার মত কুচক্রী স্বার্থান্বেষী বাম মুখোশধারীর কবল থ...
জলাতঙ্ক রোগ নির্মূলে সন্দ্বীপে অবহিতকরন সভা অনুষ্ঠিত

জলাতঙ্ক রোগ নির্মূলে সন্দ্বীপে অবহিতকরন সভা অনুষ্ঠিত

জাতীয়, সারা-দেশ, সুস্বাস্থ্য
এইচ.এস.এম তারিফ: আগামী ২০২০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচীর আওতায় দেশের সকল জেলাতে এমডিভি কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন কাজ চলছে। এরই অংশ হিসেবে আজ ২৬ এপ্রিল উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা অবহিতকরন সভা। অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মাঈন উদ্দিন মিশন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলুল করিমের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী সুফিয়ান মানিকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র মোবারক মাহমুদ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রন শাখার পরিচালক ও লাইন ডাইরেক্টর সিডিসি অধ্যাপক ডাঃ আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান। ...
শুশুর বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার জামাই

শুশুর বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার জামাই

জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  রেজা তানভীর: মীরসরাই  শ্বশুড় বাড়ীতে বেড়াতে এসে দূর্বৃত্তের হামলার শিকার হয়েছেন এক জামাই। ওই জামাইয়ের নাম দেলোয়ার হোসেন (২৫)। তার বাড়ি উপজেলার মিঠানালা ইউনিয়নের বামনসুন্দর দারো গারহাট এলাকায়। শনিবার বিকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামে এঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেনের শাশুড়ী নূরের নেহার জানান, শনিবার সকালে তার মেয়ে রোজিনার স্বামী দেলোয়ার হোসেন তাদের জামালপুর গ্রামের বাড়িতে বেড়াতে আসে। পরে মেহেদীনগর গ্রামে তার বড় মেয়ের বাড়িতে বেড়াতে যায়। শনিবার বিকালে মেহেদীনগর গ্রাম থেকে ফেরার পথে কয়েকজন দূর্বৃত্ত তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় দেলোয়ার হোসেনের সাথে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে কি কারণে তার উপর হামলা হয়েছে তিনি জানেন না। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি...