Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

লক্কর ঝক্কর চয়েস গাড়িগুলোতে ভোগান্তি যেন কেউ দেখছে না

লক্কর ঝক্কর চয়েস গাড়িগুলোতে ভোগান্তি যেন কেউ দেখছে না

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: নাম চয়েস। ভাড়া আশি টাকা। রুট বারইয়ারহাট টু চট্টগ্রাম। আবার কখনো কখনো একশত টাকাও নেয়া হয়। চড়া ভাড়া নেয়া স্বত্বে ও লক্কর ঝক্কর গাড়ি গুলো পরিবর্তনের তোয়াক্কা না করে চলছে এই চয়েস বাস সার্ভিস। যাত্রীদের অভিযোগের শেষ নেই। আবার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ। এ নিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশসের মেয়র আ জ ম নাছির, চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), চট্টগ্রাম ও সিলেট বিভাগের যুগ্ম শ্রম পরিচালক ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমানের কাছে লিখিত অভিযোগ দেয়ার কথা ও জানা গেছে। কিন্তু রহস্যজনকভাবে সবাই আবারো হয়ে যায় নীরব। সরেজমিনে দেখা গেছে, চয়েস সাভিসের অধিকাংশ গাড়ি অন্য লাইনে আনফিট হয়ে যাবার পর এই রুটে আনা। মোটা অংকের ফ্রি নিয়ে লক্কর ঝক্কর গাড়িগুলো চয়েস লাইনে ভর্তি...
শক্তিশালী যতই হোক দলীয় অধীনে ইসি অসহায়

শক্তিশালী যতই হোক দলীয় অধীনে ইসি অসহায়

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, প্রশাসন দলীয় সরকারের অধীনে থাকলে তারা অসহায় হয়ে যায়। আর এ কারণেই বিএনপি নির্বাচনের সময় নির্দলীয় একটি সহায়ক সরকারের দাবি জানিয়ে আসছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওদুদ প্রধানমন্ত্রীর ঘোষণা  ‘রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন দেবেন তা তিনি মেনে নেবেন’ কে স্বাগত জানান। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অন?অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, যুব দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেত্রী খালেদা ইয়াসমীন ও নিপুণ রায় চৌধুরী বক্তব্য দেন। সভায় মওদুদ আরও বলেন, নির্বাচন ক...
বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, বিশেষখবর
ফাইনালটা ফাইনালের মতো হলো না। একপেশেই হলো। দর্শকে ঠাসা  স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ আসরের সেরা দল হতে বেশি সময় নিল না ঢাকা ডায়নামাইটস। ১৪ বল বাকি থাকতেই রাজশাহী কিংসকে অলআউট করে শিরোপা জয় করে নিল সাকিবের দল। লড়াই করলেন সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডুইন ব্রাভো, এভিন লুইস, সাব্বির রহমান, ড্যারেন স্যামি, জেমস ফ্রাঙ্কলিন, সামিত প্যাটেলরা। শীতের রাতে ৫৬ রানে রাজশাহীকে হারিয়ে বিপিএলের চতুর্থ  আসরে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। প্রথম ও দ্বিতীয় আসরেও শিরোপা জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং তৃতীয় আসরে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগ পর্বের প্রথম লড়াইয়েই রাজশাহীর কাছে হেরেছে ঢাকা। একাই পদ্মাপাড়ের দলটিকে জয় উপহার দিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। গতকাল ফাইনালে প্রথমে ব্যাট করে ঢাকা ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রানের লড়াকু ইনিংস খেলে। যদিও শুরুটা ভালো হয়নি ঢাকার। ২৩...
দেশে আমিষের চাহিদা পূরণে অবদান রাখছেন নাহার এগ্রো গ্রুপ : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

দেশে আমিষের চাহিদা পূরণে অবদান রাখছেন নাহার এগ্রো গ্রুপ : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: আমাদের নেত্রী শেখ হাসিনা দেশ ও জাতির ভাগ্যেই এবার ও বেঁচে এসেছেন। অনেকবার তিনি মৃত্যুর হাত থেকে এসেছেন আমাদের নেতৃত্ব দেবার ভাগ্য নিয়ে। এই দেশ ও জাতির কল্যানের ভাগ্যে। আপনারা তাঁর জন্য দোয়া করবেন। শনিবার (৩ ডিসেম্বর) মিরসরাই উপজেলার অবস্থিত দেশের অন্যতম পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্র“পের ফিড মিলস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়নও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা আমিষের উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নাহার এগ্রো গ্র“প সেই প্রচেষ্টা বাস্তবায়নে ভূমিকা রাখছে। বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, সবকিছুতে স্বাবলম্বী হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে এই দেশ মধ্যমানের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। নাহার এগ্রো হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়েছে। প্রতিযোগিতার বাজারে তারা টিক...
মীরসরাই প্রেসক্লাবের কমিটি পূনর্বিন্যাস

মীরসরাই প্রেসক্লাবের কমিটি পূনর্বিন্যাস

জাতীয়, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
প্রেস বিজ্ঞপ্তি :: মীরসরাই প্রেস ক্লাব এর এক সাংগঠনিক সভা বৃহস্প্রতিবার সকাল ১১টায় মীরসরাই কলেজ রোডের করিম মার্কেটস্থ প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় প্রেস কাবের কর্মকর্তাগনের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি রণজিত ধর, যুগ্ম সাধারন সম্পাদক রাজিব মজুমদার, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, ইলিয়াছ রিপন, শরীফ উদ্দিন শিবলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, তথ্য প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, নির্বাহী সদস্য সাহাব উদ্দিন, তৌহিদুল ইসলাম প্রমুখ। সভায় মীরসরাই প্রেস কাবের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। এছাড়া সংগঠনকে আরো গতিশীল করার ল্েয সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটিতে কিছু পদবী পূনর্বিন্যাস করা হয়। পূনর্বিন্যাস করা কমিটিতে সংযোজন করা হ...
মীরসরাই প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময়

মীরসরাই প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময়

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
:: মীরসরাই থানার ওসি ইমতিয়াজ এম কে ভূঞা এর সাথে এক মত বিনিময় করে মীরসরাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্প্রতিবার সকাল ১১ টায় মীরসরাই থানার ওসির কে উক্ত মত বিনিময় অনুষ্ঠিত হয়। ওসির সাথে উক্ত মতবিনিময় কালে মীরসরাইতে কিছু সাংবাদিকদের বিভিন্ন আপত্তিকর কর্মকান্ড ও তৎপরতার বিষয় তুলে ধরেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক যুগান্তর / দৈনিক আজাদী) ও সাধারন সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী ( দৈনিক ইত্তেফাক / চলমান মিরসরাই) । এসময় প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি রণজিত ধর (দৈনিক সংবাদ) যুগ্ম সাধারন সম্পাদক রাজিব মজুমদার ( দৈনিক জনকন্ঠ/ দৈনিক মানবজমিন), প্রকাশনা সম্পাদক , যুগ্ম সম্পাদক ইলিয়াছ রিপন ( প্রিয় চট্টগ্রাম/ নবজাগরন), আনোয়ারুল হক নিজামী ( দৈনিক ভোরের ডাক/ নয়া পয়গাম), শরীফ উদ্দিন শিবলু ( দৈনিক জনতা), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ ( ভোর...
জেলা পরিষদে প্রার্থী হলেন মীরসরাইয়ের অহংকার সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা  শেখ আতাউর রহমান

জেলা পরিষদে প্রার্থী হলেন মীরসরাইয়ের অহংকার সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ আতাউর রহমান

জাতীয়, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক ::: আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। মঙ্গলবার (২২ নভেম্বর) দলের সিদ্ধান্ত মোতাবেক সাবেক এ ছাত্রনেতার পক্ষে আনুষ্ঠানিকভাবে নিজের আবেদন পত্র জমা প্রদান করেছেন তাঁর পক্ষে সমর্থনকারী নেতাকর্মীগন। জানা যায় ‘মঙ্গলবার ছিল জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের আবেদনের শেষ দিন । দিনশেষে বিভিন্ন উপজেলা পর্যায় থেকে সাধারণ সদস্য পদে আবেদন জমা পড়েছে ৪৫ টিএবং সংরক্ষিত সদস্য পদে আবেদন জমা পড়েছে ১০টি। মীরসরাই থেকে ও দলীয় মনোনিত ব্যক্তি হিসেবে তাঁর পক্ষে আবেদনপত্র জমাদেন সমর্থকারীগন। উল্লেখ্য, শেখ আতাউর রহমান স্থানীয় উপজেলা আওয়ামী লীগে বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া ছাত্রজীবনে যথাক্রমে নিজামপুর কলেজ ছাত্র...
প্রেমিকের সাথে পালিয়ে আসা জেএসসি পরীক্ষার্থী মীরসরাইতে উদ্ধার

প্রেমিকের সাথে পালিয়ে আসা জেএসসি পরীক্ষার্থী মীরসরাইতে উদ্ধার

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: অবুঝ প্রেম এর সাথে হারমানলো এক কিশোরী, নিকটাত্মীয় যুবক প্রেমিক। কিন্তু অপ্রাপ্ত বয়স্কা এই কিশোরীর বিয়ে নিয়ে সুরাহা কি হবে ? মীরসরাইতে এটাই প্রশ্নবিদ্ধ হলো বিভিন্ন মহলে। তবে পুলিশ দুজনকেই সোপর্দ করলো আইনের হাতে। মীরসরাই থেকে পুলিশ উদ্ধার করলো ঢাকার মতিঝিল মডেল হাই স্কুল এর জেএসসি পরীার্থী কিশোরী। অবুঝ এই কিশোরী আত্মীয় এক যুবকের সাথে প্রেমের ফাঁদে পড়েই নিকটাত্বিয়ের কায়ে পালিয়ে এলে তিনি তাদের পুলিশে সোপর্দ করেন। মঙ্গলবার ( ২২ নভেম্বর ) সকাল ১০টায় মীরসরাই থানা পুলিশ উক্ত কিশোরীকে মতিঝিল থানা পুলিশের হাতে ধরিয়ে দেয়। বিকেলে কিশোরীর পরিবার ও মতিঝিল থানা পুলিশ তাদের ঢাকা নিয়ে যায়। মিরসরাই থানার ওসি ইমতিয়াজ এম কে ভূঞা জানান ঢাকার মতিঝিল থানায় একটি মামলা দায়ের এর প্রেেিত উক্ত কিশোরী ও তার প্রেমিককে আটক করা হয়। সরেজমিনে জানা যায় মীরসরাই পৌরসভার কলেজ রোডস্থ কাজী নিলয় এর ৩য় ত...