Tuesday, October 27Welcome khabarica24 Online

জাতীয়

মরহুম এম রিদোয়ান কবিরের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

মরহুম এম রিদোয়ান কবিরের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : আজ ২৪ আগষ্ট অক্লান্ত পরিশ্রমী, সাহসী ও নিষ্ঠাবান, ক্রিয়ামোদী, পরোপকারী সফল মানুষ, বিশিষ্ট শিল্পপতি মীরসরাইয়ের বিশিষ্ট ক্রিয়ামোদী, সমাজসেবক ও সংগঠক এম রিদোয়ান কবির এর ১১ তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের ২৪ আগষ্ট তিনি কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশানের তিনি নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক ছিলেন। তাঁর জীবদ্দশায় মীরসরাই উপজেলার ক্রিড়া ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক অবদানের জন্য তিনি সকলের কাছে আজো অম্লান রয়েছেন। ইতিমধ্যে তাঁর পরিবারের উদ্যোগে প্রায় ২ হাজার দুঃস্থ পরিবারের মাঝে চাল ও মানবিক খাবার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আজ তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মীরসরাই উপজেলার মিঠাছরাস্থ মরহুমের নিজবাড়ীতে সীমিত আকারে কোরআন খতম ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। এম রিদোয়ান কবির ট্রাষ্ট এর উদ্যোগে ইতিমধ্যে এল...
শুভ জন্মদিন : মা হ বু ব প লা শ

শুভ জন্মদিন : মা হ বু ব প লা শ

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
( প্রিয় ভাই কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্নার জন্মদিন ২০২০ উপলক্ষে রচিত) স্বপ্ন বুনে চাঁদের কোণে পাল্কী মাঠে নামল ধীরে, ময়ুর নাচে পেখম মেলে টুনটুনিটা বেজায় খুশি চুপ চুপ পানকৌড়ি, শঙ্খচিল দেখবে ঐ। মোদের প্রিয় কবি মনির বেজায় ভারি মিষ্টি যে, কাব্য খোঁজে, খবর খোঁজে ডাহুক দুটো ডিম খুঁজে শ্যাওলায় ডাকছে। মোদের প্রিয় মান্না যে, পৃথিবীর প্রান্তরে শুধু শব্দের গন্ধই খুঁজে, সুর খুঁজে, মানবতার কল্যান করে। সুরের মূর্ছনায় রাঙ্গা প্রিয় ভাইটির আজকের জন্মদিনে সবাই বেজায় খুশি। জন্ম জন্মান্তর ফুটে থাকুক অমলিন হাসিমাখা এই সাদামন। আজ মোদের প্রিয় মনির ভাইয়ার শুভ হোক জন্মদিন। হাজার বছর এভাবেই হাসিমুখে মোম জ্বালিয়ে মোরা বলবো যেন হ্যাপি শুভ জন্ম দিন।...
মীরসরাইয়ের দুই যুবক মহাসড়কের ফেনীতে নিহত

মীরসরাইয়ের দুই যুবক মহাসড়কের ফেনীতে নিহত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি :: মীরসরাই পৌর বাজারের এক তরুন ব্যবসায়ী সহ দুই যুবক ফেনী থেকে মালামাল আনতে গিয়ে মহাসড়কে দূর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। মীরসরাই পৌরবাজারের মুনতাহা টাইলস এর স্বত্তাধিকারী মনোয়ার উদ্দিন রনি ( ৩৪) ও পিকআপ চালক মামুন ( ৩২) বৃহস্প্রতিবার দুপুর ১২টায় একটি পিকআপ নিয়ে ফেনী যায় দোকানের মালামাল আনতে। রনির চাচা জসিম উদ্দিন জানায় দুপুর ২টায় ফেরার সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় একটি লরি তাদের মুৃখোমুখি ধাক্কা দিলে দুজনই ঘটনাস্থলে নিহত হয়। মীরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন নবী জানান ফাজিলপুর ফাঁড়ি থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় নিহতদের বাড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে আসে।...
উর্দ্ধপানে  :: মা হ বু ব প লা শ

উর্দ্ধপানে :: মা হ বু ব প লা শ

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
অশ্বখুরের বাজনা বাজছিল মস্তিস্কে ঘোড়ার লাগাম কখনো রাখাল বালকের হাতে বাঞ্চনীয় নয় ! এটুকুন বোঝার আগেই রক্তিম নীলিমায় অস্তমিত সূর্যের সাথে সাথে আমার সমস্ত সাম্রাজ্য আজ ঘোর অমানিশায়। তন্দ্রা থেকে জেগে উঠে দেখি- আমি আদি, আমি অন্ত। চোখ মেলে রোদের ঝলকানিতে দেখি জ্বলজ্বল করা শিলা রাশির উপর নোনাজলের ছলাৎ ছলাতে খেলছে অষ্টাদশি। ঢেউয়ের পর ঢেউ আচড়ে পড়ছে যুগল দেহে যেন পরিশোধিত হচ্ছে ওদের অতিত আর আগামী। অদূরে ঝাউতলে উর্দ্ধপানে বসে আমি কতোজনের আগমনী আর বিদায় দেখি। স্বপ্নবাজ আমি, বাস্তবে শূণ্য রাশি রাশি।...
মীরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করলো নিজদলের প্রতিপক্ষরা : উত্তেজনা

মীরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করলো নিজদলের প্রতিপক্ষরা : উত্তেজনা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা সদর এলাকায় ছাত্রলীগের দুপক্ষের ক্ষমতার দাপটকে কেন্দ্র করে অন্তঃদ্বন্ধের জের ধরে সোমবার ( ১০ আগষ্ট) দুপুর ১টায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় এক ছাত্রলীগ নেতা। এতে পাল্টা হামলার আশংকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপক্ষের পরস্পর বক্তব্য থেকে জানা গেছে মীরসরাই উপজেলা সদরস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সম্মুখস্থ মদীনা হোটেল থেকে চা খেয়ে বের হচ্ছিল মীরসরাই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মমতাজ উদ্দিন রুবেল। এসময় চায়ের দোকানের সম্মুখেই প্রতিপক্ষ আশরাফ, সালমান, মোরশেদ ও আরাফাত এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা ছুরিকাঘাত করে গুরুতর করে রুবেলকে। এসময় আসেপাশের লোকজন ছুটে এসে রুবেলকে প্রথমে সেবা হাসপাতালে ও পরে চমেক প্রেরণ করে। জানা গেছে রুবেল গুপের নেওয়াজ, লিট, জাফরের সাথে দীর্ঘদিন উক্ত পক্...
ইছাখালীতে সম্পত্তি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : মহিলা সহ আহত ৩

ইছাখালীতে সম্পত্তি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : মহিলা সহ আহত ৩

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব সংবাদদাতা :: মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এক মহিলা সহ তিন জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (৩ আগষ্ট) সকাল ৮ টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদিনগর গ্রামের ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে এই ঘটনা ঘটে। উক্ত হামলার ঘটনায় আহতরা হলেন ইছাখালী ইউনিয়নের সাহেবদিনগর গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী হাসনে আরা বেগম (৫৫) ও তার দুই ছেলে মো. জিয়া উদ্দিন (২৬) ও নিজাম উদ্দিন (৩৫)। আহতদের মধ্যে হাসনে আরা বেগমের মাথার আঘাত গুরুতর হওয়ায় তিনি উপজেলার বারইয়ারহাটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে প্রতিপক্ষের হামলায় আহত জিয়া উদ্দিন বলেন, সোমবার সকালে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার জ্যাঠাতো ভাই মামুন (৩৫), সুমন (৩২), হুমায়ুন কবির (৪২) ও স্বপন কবির আমার মা, বড় ভাই ও আমার উপর হত্যার উদ্দেশ্যে অর্তকিতে দা ছুরি নিয়ে হামলা ...

আরশিনগর ফিউচার পার্ক : সম্ভাবনাময় বিনোদন কেন্দ্র

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় বিএসআরএম নিকটস্থ স্থানে গড়ে উঠা নান্দনিক দর্শনীয় স্থান হয়ে উঠেছে আরশিনগর ফিউচার পার্ক। দীর্ঘ কয়েক বছর ধরে চলছিল এর অবকাঠামোগত কাজ। অবশেষে সম্প্রতি এর সর্বশেষ সমৃদ্ধতা বেশ মনহরণকারী দৃষ্টিনন্দিত রুপ লাভ করছে দিনে দিনে। পার্কের প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন দিদার কয়েক বছর আগে ও বলেছিল এই পার্ক ইউরোপের অনেক পার্ককে হার মানাবে। তখন মনে হয়েছিল ফাঁকা বুলি হয়তো ! এমন গ্রামে কি এমনটা সম্ভব ! কিন্তু অসম্ভবকে সম্ভব করে তুলেছেন নাছির উদ্দিন দিদার। পৃথিবী থেকে বিলুপ্ত ডায়নোশর, শিশুদের আনন্দের খোরাক জিরাফ, হাতি, ঘোড়া, ডানা কাটা পরি, অজগর, মটু পাতলু দলের ষ্ট্রাচু, বৈচিত্রময় সবুজের সমারোহ। তরুণ তরুনীদের প্রিয় বেশ কয়েকটি লাভ পয়েন্ট, গেম জোন, ফিশিং জোন, কর্টেজ, অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ, দেশী বিদেশী খাবারের জন্য ফুড জোন, ওয়াচ টাওয়ার, প্রবীনদের হাটাহা...
মন খারাপের জীবন্ত কবর : পারভীন লিয়া

মন খারাপের জীবন্ত কবর : পারভীন লিয়া

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, জনপদ, জাতীয়, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
মন খারাপের দরজাটা আজ তালাবন্ধ চাবি নিয়ে উড়ে গেছে গাঢ় রঙের গাংচিল, তোমার মুখের প্রশারিত পুস্পিত ছবি আঁকে- তবুও বিভৎস অন্ধকারের একটি স্বচ্ছ তুলি। সুগন্ধি মাখা শরীর বাতাসে খেলে দোলে একা আবদ্ধ জেলখানায় চিন্তা শক্তির মগজে রক্ত, শিকলে বন্দী দিশেহারা স্বপ্ন স্নিগ্ধ পৃথিবী ভাজে- ডানা ভেঙে পরে থাকে নিথর রক্তাক্ত পাখি। চলে যাওয়ার পথে বিষন্নতার সু-দীর্ঘ নিঃশ্বাস তোমার বিদায় মনে করিয়ে দেয় বিবেকবান আত্মা, পরন্ত বিকেলে দূর থেকে দেখি ছিন্ন ভীন্ন স্মৃতি কেউ কথা রাখে না, কিংবা রাখতে পারেনা-স্বভাবে। নিশ্চিহৃ হয়ে যাক দুঃখ কষ্টের সব যন্ত্রণার রাত অন্ধ হয়ে যাক সব অসভ্য প্রতারণার লম্পট চোখ, ভালবাসার হাত ধরে বন্ধ হয়ে যাক ব্যথার দরজা- আড়ষ্ট চোখে অশ্রু নেমে যাক- থেমে যাক দীর্ঘ পথ। তুমি ফিরবে একদিন, সেদিন বুঝি আসবে না আর স্বপ্ন ভাঙনের ধর্ষণ দুস্বপ্নের অঙ্গীকার করে নিঃশ্বব্দ, আলিঙ্গিত চুম্ব...