Monday, October 26Welcome khabarica24 Online

জাতীয়

চিনকি আস্তানায় ‘আনন্দের আহার’ সংগঠনের উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

চিনকি আস্তানায় ‘আনন্দের আহার’ সংগঠনের উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দের আহার’সংগঠন ও লিও ক্লাব অব চিটাগাং খুলশী ব্লু’র যৌথ উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার ( ৩মে) দুপুরে মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা রেল স্টেশনে ছিন্নমূল ও অসহায় পথশিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করতে তাদের মিষ্টিমুখ করানো ও খাবার বিতরণ করা হয়। এইদিন প্রায় অর্ধশত শিশুদের মাঝে খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা। মিষ্টিমুখ ও খাবার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন লিও শাহাদাত হোসেন, লিও জুয়েল দাশ, লিও কামরুল ইসলাম। এছাড়া আনন্দের আহার সংগঠনের পরিচালক সাদেক, পরিচালক তানজিদ, সদস্য কায়সার, ইমাম, আকবর, গিয়াস,সাজ্জাদ, কামরুল, বাবলু, ইমার,রোহান,আরমান, রেদোয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। খাবার পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি সংগঠনের নেতৃবৃন্দ।...
জোরারগঞ্জের ঈদ উপহার আলোকিত সোলার লাইট স্থাপন

জোরারগঞ্জের ঈদ উপহার আলোকিত সোলার লাইট স্থাপন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে আলোকিত জোরারগঞ্জ প্রকল্পের আওতায় জোরারগঞ্জ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে প্রতি ওয়ার্ডে ৫ টি করে সোলার লাইট লাগানো হচ্ছে ঈদ উপহার হিসেবে। জোরারগঞ্জ ইউনিয়নকে আলোকিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার। সম্প্রতি সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আলোকিত জোরারগঞ্জ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আজ বেদে পাড়া এলাকায় প্রকল্পটির কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।...
মীরসরাই সদরের আওয়ামীলীগ নেতা প্রফেসর নুরুল আবছার সেলিমের উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মীরসরাই সদরের আওয়ামীলীগ নেতা প্রফেসর নুরুল আবছার সেলিমের উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

অর্থ-বাণিজ্য, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও মীরসরাই পৌর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আবছার সেলিমের উদ্দ্যেগে হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) মীরসরাই পৌরসদরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ৫ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি, লবন ১ কেজি, ডাল ১ কেজি, ছোলা ১ কেজি, মুড়ি ১/২ কেজি। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন। এ সময় নুরুল আবছার সেলিম বলেন, প্রতিবছর রমজান মাসে মীরসরাই পৌরসভার অসহায় ও প্রতিবন্ধি মানুষদের সহযোগিতা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় চলতি বছরে ২৩০ টি পরিবারের মাঝে এই ইফতার সমগ্রী বিতরণ করছে। তাঁর এই মানবিক কর্মকান্ডে সাধারনমহলে প্রসংশিত হয়।...
মীরসরাইয়ে প্রান্তিক জেলেদের মাঝে গরুরবাছুর বিতরণ

মীরসরাইয়ে প্রান্তিক জেলেদের মাঝে গরুরবাছুর বিতরণ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি  :: মীরসরাই উপজেলায় প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুর বাকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জেলের মাঝে উক্ত গরুর বাছুর বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাবলী, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, মৎস্য জরিপ কর্মকর্তা  মাহবুবুর রহমান, ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তা মো মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা , উপজেলা জনস্বস্থ্য কর্মকর্তা এ.কে এম সাঈদ মাহমুদ।  উক্ত বিতরণকালে উপস্থিত চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাবলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্...
সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা

সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা

আন্তর্জাতিক, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় রবিউল হোসেন সেলিম নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউপির বিএসআরএম গেইট এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী তিশা পরিবহনের একটি বাস চাপা দিলে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রবিউল হোসেন সেলিম জোরারগঞ্জ ইউপির নন্দনপুর গ্রামের আবু তাহের এর ছেলে। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ঘাতক তিশা পরিবহনের বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।...
খবরিকার ইফতার মাহফিল ও ২২ বছর পূর্তি

খবরিকার ইফতার মাহফিল ও ২২ বছর পূর্তি

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার ইফতার মাহফিল ও ইফতার পরবর্তি ২২ বছর পূর্তি উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান খবরিকা কার্যালয়ে শুক্রবার ( ১৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়। খবরিকার প্রধান উপদেষ্ঠা ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল হোসাইন বাপ্পীর সভাপতিত্বে ও খবরিকা সম্পাদক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন, মীরসরাই থানার ওসি কবির হোসেন, ৯নং মীরসরাই ইউপির সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, পাক্ষিক খবরিকার প্রধান সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম তুহিন, খবরিকার উপদেষ্টা নজরুল গবেষক নুর আল আলম, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাস, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, প্রফেসর আবুল মনছুর, সাংবাদিক রাজিব মজুমদার, আবুল খায়ের, জাবেদ হোসাইন, কামরুল ইসলাম, সানোয়...
মীরসরাইয়ে বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

মীরসরাইয়ে বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কেউ সেজেছে জেলে, কেউবা গৃহবধূ। কারো হাতে বাউলের একতারা, কারো হাতে ধান ভানার কুলো। আবার রয়েছে বৃহৎ আকৃতির পাখা ও একতারাসহ কাগজের বাহারি রকমের ফুল। এমনই বর্ণাঢ্য আয়োজনে মীরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টায় “এসো হে বৈশাখ, এসো এসো” এই স্লোগানকে সামনে রেখে ১লা বৈশাখ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মিনহাজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি জামিউল হিকমা সহ মীরসরাই শিল্পকলা একাডেমি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে’র শিক্ষক এবং ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।...
মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আর্থিক ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন

মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আর্থিক ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: মীরসরাইয়ে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সোমবার (১১ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেপজা অর্থনৈতিক অঞ্চল ভরাট কাজে নিয়োজিত মূল ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করে দেয়। এতে করে উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের বিনিয়োগকৃত প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। পথে বসেছে অর্ধশত বিনিয়োগকারী। এ বিষয়ে প্রতিকার চেয়ে বেপজার প্রকল্প পরিচালক ও জোরারগঞ্জ থানা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সরকারের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে এমবি-এমই-ডিপি এন্টার...