Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

লং মার্চের কারনে পানি তিস্তায় ছেড়েছে ভারত: ফখরুল

লং মার্চের কারনে পানি তিস্তায় ছেড়েছে ভারত: ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইলসলাম আলমগীর বলেছেন, বিএনপির লংমার্চের কারনে ভারত তিস্তায় কিছুটা পানি ছেড়েছে।এটা লংমার্চের প্রাথমিক সাফল্য। আমরা সাময়িক নয়, পুরোপুরি সমাধান চাই।মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জে এক সমাবেশে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এজন্য তারা তিস্তাসহ কোন নদীর পানি আনতে পারবে না। এজন্য অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।ঢাকায় শাহজাহাল বিমান বন্দর থেকে সকাল ৯টায় রংপুরের উদ্দেশ্যে বিএনপির লংমার্চ কর্মসূচি শুরু হয়। বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের বাইপাস মোড়ে তিস্তা অভিমুখে লংমার্চের পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল।এ সমাবেশে তিনি বলেন, তিস্তার পানি কারো দয়া নয়, এটা বাংলাদেশ ও এদেশের মানুষের অধিকার। বিএনপির লংমার্চ ভারত বিরোধিতার জন্য নয়, দেশ ও জনগণের জীবন বাঁচাতে। তিস্তার পানির ন্যায্য হিস্য...
নতুন ট্যাক্সিক্যাব সার্ভিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন ট্যাক্সিক্যাব সার্ভিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ভাড়া কমিয়ে নতুন হলুদ ট্যাক্সিক্যাবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ট্যাক্সিক্যাব সার্ভিসের উদ্বোধন করেন তিনি। এর আগে পহেলা বৈশাখে এই ট্যাক্সিক্যাবের সড়কে নামানোর কথা থাকলেও ভাড়া জটিলাতার কারণে সম্ভব হয়নি। অনুষ্ঠানে নতুন ট্যাক্সিক্যাবের জন্য প্রথম ২ কিলোমিটার ১০০ টাকা ভাড়া কমিয়ে ৮৫ টাকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে তমা গ্রুপের ট্যাক্সিক্যাব সার্ভিস মঙ্গলবার দুপুর আড়াইটায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই উদ্বোধন করবেন।জানা গেছে, গত ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) নতুন ট্যাক্সিক্যাব নামানোর কথা ছিল। কিন্তু ভাড়া নিয়ে জটিলতার কারণে পহেলা বৈশাখে ট্যাক্সিক্যাব নামানো যায়নি। নতুন এই ট্যাক্সিক্যাবের ভাড়া দ্বিগুণের চেয়ে বেশি করায় জনমনে প্রথমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাই এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকা...
বৈশাখেও দেখা নেই কালবৈশাখীর

বৈশাখেও দেখা নেই কালবৈশাখীর

জাতীয়, স্লাইড
এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দু-একটি নিম্নচাপ। এরমধ্যে একটি রূপ নিতে পারে ঘুর্ণিঝড়ে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দু-তিন দিন বজ্রসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী বা বজ্রসহ ঝড় এবং দেশের অন্যত্র তিন-চার দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী বা বজ্রঝড় হওয়ার কথা। নদ-নদীর প্রবাহ থাকবে স্বাভাবিক।'চলতি মাসের এমনই দীর্ঘ মেয়াদি পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইটে। কিন্তু দৃশ্যতই ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া পুরো মাসজুড়েই চলছে মৃদূ থেকে মাঝারি মাপের তাপদহের ভোগান্তি। বৈশাখ মাসেও দেখা নেই কালবৈশাখীর, স্বাভাবিক বৃষ্টিপাত তো দূরের কথা। উপরন্তু আবহাওয়া অফিস এখন বলছে, 'ব্যতিক্রমী আবহাওয়ার' কারণে এবার মাসজুড়েই দেশবাসীর দুর্ভোগ চলবে। ঝড়-বৃষ্টিতে গরম কিছুটা কমবে, শিগগিরই এমন সম্ভাবনাও নেই।আবহাওয়াবিদ আরিফ হোসেন সোমবার কালের কণ্ঠকে বলেন, গত কয়েক...
রামেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত

রামেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে হাসপাতাল পরিচালনা কমিটির এক জরুরি বৈঠকে ওই কমিটি গঠন করা হয়। জানা গেছে, রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রামেক অধ্যক্ষ খন্দকার আবু রায়হান, দুজন অধ্যাপক, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধিও রয়েছেন। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. আ স ম বরকতুল্লাহ ছেন বলেন, এরই মধ্যেই কমিটির সদস্যদের চিঠি পাঠানো হয়েছে। সন্ধ্যায় এ নিয়ে কমিটির সদস্যদের জরুরী বৈঠকে মিলিত হওয়ারর কথা রয়েছে। যত শিগগিরই সম্ভব কমিটি তার কাজ শুরু করবে বলেও জানান তিনি।এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্...
কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ১৭

কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ১৭

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
কুমারখালী উপজেলার কালুয়া এলাকায় তরমুজ খেয়ে স্মৃতি (৮) নামে এক শিশুর মৃত্যু ও ১৭ জন অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটেছে। অসুস্থদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্মৃতি উপজেলার কালুয়া এলাকার আসকর আলীর মেয়ে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনায় হাসপাতাল পরিদর্শন করেছে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।আহতরা-হলেন আসকর ও তার স্ত্রী রেবেকা, ঝন্টু, রেখা মীম, জীম, আলতাফ, মারুফ, আবুল,কাশেম, নিলুফা, সারুফ, নীলা মোনয়ারা, ফজিলা। এরা সবাই আসকরের আত্মিয়স্বজন।নিহতের চাচা রাসেল বলেন, শনিবার রাতে আসকর ঢাকা থেকে বাড়ি ফেরার সময় কুমারখালী বাজার থেকে একটি বড় ডোরাকাটা তরমুজ কিনে বাড়িতে আসে। রোববার সকালে সেই তরমুজ বাড়ির লোকজনসহ অন্য স্বজনরা খায়। এরপরেই সবার ডায়রিয়া, বমি ও পেট ব্যথা শুরু হয়। দুপুরে এলাকাবা...
ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর হলেন হায়দার

ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর হলেন হায়দার

জাতীয়, সংবাদ শিরোনাম
অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেয়া হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। গত ১৫ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান গোলাম আরিফ টিপু। তিনি দেশে না আসা পর্যন্ত সৈয়দ হায়দার আলী এ দায়িত্ব পালন করবেন। আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহিনুদ্দিন দায়িত্ব পরিবর্তনের এ চিঠিতে স্বাক্ষর করেন।...
বর্তমান সরকার জনসমর্থনহীন : খালেদা জিয়া

বর্তমান সরকার জনসমর্থনহীন : খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
বিগত নির্বাচনে শুধু ১৯ দলীয় জোট নয়, অনেক ছোট দলও অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে অধিকাংশই বিনা ভোটে জয়ী হয়েছে। বর্তমান সরকার জনসমর্থনহীন অবৈধ সরকার। গণতন্ত্র টিকিয়ে রাখার জন্যই এবং গণতন্ত্রের স্বার্থেই অবিলম্বে এ দেশে আরেকটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলনে দেওয়া বক্তৃতায় আক্ষেপ করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গণতন্ত্র নেই বলে আজ দেশের এ অবস্থা। যখন তথন যেনতেনভাবে আজ বদলি করা হচ্ছে, মানুষ কথা বলতে পারছে না। আইনের শাসন অনুপস্থিত। যারা সত্যি কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে তাদের গুম করা হয়। তাদের কারো লাশ পাওয়া যায় আবার কারোটা পাওয়া যায় না। কোনো মানষের জীবনই আজ নিরাপদ নয়। আওয়ামী লীগের লোকজন ছাড়া ঘরে কী বাইরে কেউ নিরাপদ নয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প...
সাঈদীর রায় নিয়ে টেনশনে জামায়াত : সরকার সতর্ক

সাঈদীর রায় নিয়ে টেনশনে জামায়াত : সরকার সতর্ক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায় নিয়ে টেনশনে রয়েছে জামায়াত। রায়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল থাকার আশঙ্কা করছেন দলের শীর্ষ নেতারা। ইতোমধ্যে দেশব্যাপী জামায়াত শিবিরের নেতাকর্মীদের সতর্ক করে দেয়া হয়েছে। জানা গেছে, গত বুধবার জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ গণমাধ্যমে একটি বিবৃতিও পাঠিয়েছেন। এতে দলের বর্তমান অবস্থান ফুটে উঠেছে। জামায়াতের একজন নেতা যুগান্তর ডটকমকে জানান, আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখলে কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে। ইতোমধ্যে সারা দেশে নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। আপিল রায় সাঈদীর পক্ষে না এলে তাৎক্ষনিকভাবে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবে জামায়াত। এদিকে সাঈদীর মামলার রায় নিয়ে সরকারও বেশ সতর্ক অবস্থানে। এর আগে ট্রাইব্যুনালের দেয়া ফাসির রায়ের প্রেক্ষিতে সারাদেশে ব্যাপক সংঘর...