Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক চারলেন, দরপত্র আগামী মাসে

জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক চারলেন, দরপত্র আগামী মাসে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
গাজীপুরের জয়দেবপুর থেকে চন্দ্রা ও টাঙ্গাইল হয়ে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের দরপত্র আগামী মাসে আহ্বান করা সম্ভব হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বেলা ১১টার দিকে মহাসড়ক পরিদর্শনকালে এলেঙ্গায় সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, "সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই প্রকল্পের কাজ শুরু করা যাবে। মহাসড়কটি দেশের উত্তর অঞ্চলের সঙ্গে একমাত্র সরাসরি সড়ক যোগাযোগ করিডর। প্রায় তিন হাজার ৬৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৩ সালের ২৩ এপ্রিল একনেক অনুমোদন করে। তিনি বলেন, উত্তর অঞ্চলের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং বাংলাদেশ ও পার্শ্ববর্তী প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সড়ক যোগাযোগ উন্নতকরণের লক্ষে প্রকল্পটি গ্রহণ করা হয়।" ওবায়দুল কাদের বলেন, "বর্তমানে প্রকল্পের জন্য গাজীপুর ও টাঙ্গাইল জেলার ৩৫ দশমিক ৪৩৩ হে...
এবার ১০৬ কেজি সোনা আটক

এবার ১০৬ কেজি সোনা আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০৬ কেজি সোনার বার আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ফ্লাইটটি অবতরণের পর তল্লাশি চালিয়ে বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০৫টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাংলাদেশ বিমানের আনিস উদ্দিন ভুইয়া নামের এক কর্মীকে আটক করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, সোনা পাচারকারী চক্র মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে চালানটি টয়লেটে ফেলে রাখার নির্দেশনা দেয়। এই সূত্র ধরেই চালানটি আটক করা গেছে। বিমানবন্দরের কর্মী আনিস উদ্দিনের তথ্যের ভিত্তিতে চোরাকারবারি চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে শুল্ক গোয়েন্দারা। সংশ্লিষ্টরা জানান, উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৪৮ কোটি টাকা।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান কালের কণ্ঠকে বলেন, গতকাল সকাল ৯টার ...
ইরানে অপহরণকারীদের কবল থেকে আরো ৯ বাংলাদেশি যুবককে দেশে আনা হয়েছে

ইরানে অপহরণকারীদের কবল থেকে আরো ৯ বাংলাদেশি যুবককে দেশে আনা হয়েছে

জাতীয়, স্লাইড
ইরানে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার হওয়া আরো ৯ বাংলাদেশি যুবককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ শুক্রবার ইরান থেকে একটি বিমানযোগে বাংলাদেশে নিয়ে আসা হয় এই ৯ ব্যক্তিকে।তারা হলো : তমিজ উদ্দিন, রমিজ উদ্দিন, মহসীন, শাহাবুদ্দিন, জিল্লুর রহমান, সোহরাব, সামার উদ্দিন, হালিম ও হৃদয় আলী ।এর আগে তারা চাকুরির জন্য বাংলাদেশ থেকে ইরানে গিয়ে অপহরণের শিকার হয়। বাংলাদেশ সিআইডি'র কর্মকর্তারা ইরানের বাংলাদেশ দূতাবাস এর সার্বিক সহযোগিতায় তাদের দেশে ফেরত এনেছে।ইরানী পুলিশের সহযোগিতায় বর্তমানে ইরানে আরো প্রায় ৮০জন বাংলাদেশি প্রতারিত যুবকের সন্ধান পেয়েছে সিআইডি। এই যুবকদের পর্যায়ক্রমে দেশে ফেরত আনা হবে। এছাড়া বাংলাদেশ থেকে সিআইডি'র একটি প্রতিনিধি দল আগামী কয়েক দিনের মধ্যে তুরস্ক, ইরান, গ্রিস ও দুবাইয়ে যাওয়ার কথা রয়েছে।এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সিনিয়র এএসপি এহতেশামুল হক এ তথ্য নিশ্চিত করে বলে...
ঢাকার বাইরে স্বস্তির বৃষ্টি

ঢাকার বাইরে স্বস্তির বৃষ্টি

জাতীয়, স্লাইড
  টানা গুমট গরমের পর অবশেষে ঢাকার বাইরে মিলেছে প্রত্যাশিত বৃষ্টির দেখা। গতকাল শুক্রবার বিকেলে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুরসহ কয়েকটি এলাকায় অল্প সময়ের জন্য বৃষ্টি ঝরেছে। আবহাওয়া অফিসও জানাচ্ছে সুখবর। তারা বলছে, বাতাসে আর্দ্রতা বাড়ায় আজ শনিবার থেকে দিনের তাপমাত্রা ক্রমেই কমতে থাকবে। সেই সঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দেশের বিভিন্ন অঞ্চলে আজও হতে পারে বৃষ্টিপাত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সিলেট, ভোলা, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে কাঙ্ক্ষিত বৃষ্টি। এ ছাড়া দেশের সর্বত্র আকাশ থাকবে অংশত মেঘলা। তাপমাত্রা অল্প অল্প করে কমতে থাকবে। দু-এক দিনের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি নামলে ঝপ করে গরম কিছুটা কমবে। ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগ...
রাজধানীতে তাপমাত্রার ৫৪ বছরের রেকর্ড ভঙ্গ

রাজধানীতে তাপমাত্রার ৫৪ বছরের রেকর্ড ভঙ্গ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
শেষ পর্যন্ত এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করলো রাজধানী ঢাকা। সারাদেশের পাশাপাশি বৃহস্পতিবার ঢাকাতে ৪০ দশমিক ২ ডিগ্রিী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা গত ৫৪ বছরের ইতিহাসের রেকর্ড।তাপমাত্রা বেড়ে যাবার কারনে স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।জরুরী প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বের হচ্ছে না। শিক্ষামন্ত্রণালয় এ অবস্থায় গ্রীস্মকালীন ছুটি এক মাস এগিয়ে আনার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। প্রচন্ড গরম আর অত্যধিক তাপমাত্রার কারনে রাজধানী ঢাকাসহ সারা দেশের জনজীবনের পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। অসহনীয় রোদ মানুষের সাথে প্রাণীকুলের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। দীর্ঘ অনাবৃষ্টির কারনে তাপমাত্রার প্রভাব বেড়ে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই রেকর্ড ছিল এ বছরের সর্ব...
রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণের টাকা অপব্যবহার হয়েছে

রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণের টাকা অপব্যবহার হয়েছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রানা প্লাজা দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের তহবিলে যে বিপুল পরিমাণ অর্থ এসেছে, তার অপব্যবহার হয়েছে।তিনি বলেন, রানা প্লাজার মতো ‘ট্র্যাজেডি’ যাতে আর না ঘটে, সে জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বৃহস্পতিবার রানা প্লাজায় ধসে নিহতদের স্মরণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সরকার রানা প্লাজার দুর্ঘটনাকে পুঁজি করে রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার হামলা-মামলা করছে বলে তিনি অভিযোগ করেন।দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, আয়োজক সংগঠনের সভাপতি শামা ওবায়েদের প্রমুখ বক্তব্য রাখেন।...
শিগগিরই স্বস্তির বৃষ্টির দেখা মিলবে

শিগগিরই স্বস্তির বৃষ্টির দেখা মিলবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ভ্যাপসা গরমে নাকাল রাজধানী ঢাকাসহ সারা দেশের জনজীবন। শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সাধারণ মানুষ পার করছে দুর্বিষহ দিন। সবার প্রতীক্ষা একটুখানি বৃষ্টি।গত কয়েক দিন আবহাওয়া দপ্তার কোনো সুসংবাদ দিতে পারেনি। তবে তারা এখন বলছেন, খুব শিগগিরই স্বস্তির বৃষ্টির দেখা মিলবে। এতে তাপামাত্রা সহনীয় মাত্রায় নেমে আসবে দ্রুত।আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের বেশকিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই সঙ্গে থাকবে কালবৈশাখী ঝড়।রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিক দিয়ে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। আবার কোথাও কোথাও আরো অধিক বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ...
অতিরিক্ত পানি দেওয়া হয়নি : তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ

অতিরিক্ত পানি দেওয়া হয়নি : তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ

জাতীয়, বিশেষখবর, স্লাইড
তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির লংমার্চ কর্মসূচির মধ্যেই তিস্তা অতিরিক্ত পানি আসার এবং পানি প্রবাহ আবার কমিয়ে দেওয়ার দাবি কার্যত খারিজ করে দিয়েছে তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ।তিস্তা ব্যারাজ প্রকল্পের প্রধান প্রকৌশলী অমৃতলাল বিশ্বাসের বক্তব্য, তিস্তা ব্যারাজ থেকে কোনও রকম অতিরিক্ত পানি ছাড়া হয়নি। বুধবার সন্ধ্যায় শিলিগুড়িতে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। বাংলাদেশের আচমকাই গত কয়েক দিন ধরে তিস্তা ব্যরাজ দিয়ে পানি ছাড়া হচ্ছে বলে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ দাবি করছেন।এমন কি বুধবার বিএনপির কর্মসূচির পর আবার পানি প্রবাহ কমিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল। বিএনপি তিস্তার পানির হিস্যার দাবিতে ঢাকা থেকে লংমার্চ করে তিস্তা ব্যারাজ প্রকল্পের সামনে এসে জমায়েত হয়েছিলেন।ভারত সরকার এই আন্দোলন বুঝে তিস্তা দিয়ে অতিরিক্ত পানি ছেড়েছে এমনও বলা ...