গণজাগরণ মঞ্চে দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ
শাহবাগ গণজাগরণ মঞ্চে শুক্রবার দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ করেছে। সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচারসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। তবে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকায় কোন সংঘর্ষ হয়নি।গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে এ আন্দোলন দমানো যাবে না। তিনি বলেন, আমরা ৬ দফা দাবি আদায় না করে ফিরে যাব না।
লাকী আক্তারের পরিচালনায় শাহবাগে বিকেল ৪টার দিকে সমাবেশ শুরু হয়। এসময় গণজাগরণের সংগঠক শিবলী হাসান, বাকী বিল্লাহ, বাঁধন, আরিফ, জীবনানন্দ দাসও প্রবীর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।ইমরান এইচ সরকার বলেন, যাঁরা বলেন গণজাগরণ মঞ্চের দরকার নেই, আসলে তাঁদের দরকার হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলাম। গণজাগরণ মঞ্চ কারও প্রয়োজনে তৈরি হয়নি। কারও প্রয়োজনে ঘরে ফিরেও যাবে না।
তিনি বলেন, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির নতুন করে কোনো তাণ্ডব...







