সেই অস্ত্রবাজ ছাত্রলীগ নেতা ও তার সহযোগী বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অস্ত্রবাজ ছাত্রলীগ ক্যাডার সজীবুল ইসলাম সজীবকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সজীবের অস্ত্রবাহক হিসেবে পরিচিত সালাউদ্দিনকেও বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রশাসন ভবনে ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক, ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা মতিয়ার রহমান এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, বিসিএস ক্যাডার (ইকোনমি) আজিজুল হক মামুনকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেয়ার অভিযোগে এই দুই ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে বলে শৃঙ্খলা কমিটির বৈঠক সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সজীব ইবির আইন ও মুসলিম বিধান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষ এবং সালাউদ্দিন একই বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র। শৃঙ্খলা কমিটির বৈঠকে আগ্নেয়া...







