কাওরান বাজারে ট্রেনে কাটাপড়ে নিহত ৪ আহত ৬
রাজধানীর কারওয়ান বাজারে রেলক্রসিংয়ে ট্রেনের নীচে কাটা পড়ে ৪জন নিহত হয়েছে। এ সময় ৮ জন গুরুতর আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনাস্থলে দুজন মারা যায়। নিহতদের মধ্যে একজনের একজনের নাম নুর মোহাম্মদ বাড়ি ময়মনসিংহে। পরে হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যায়। বিকেল চারটার দিকে অসুস্থ্য মনোয়ারা বেগম (৪৫) নামে আরেকজন মহিলা মারা যান। নিহতদের মধ্যে দুজন মহিলা ও দুজন পুরুষ বলে জানা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪ জনের দাঁড়ালো। নুর মোহাম্দদ একজন কলা বিক্রেতা। সে কারওয়ান বাজারে কলা কিনতে গিয়েছিলো।দুর্ঘটনার পর কমলাপুর জিআরপি থানায় গিয়ে তার স্ত্রী লাশ সনাক্ত করেন। নিহত মনোয়ার বেগমের বাড়ি বরগুনা সদর এলাকার চামনা গ্রামে। সে বাংলামোটর পেট্রোলপাম্প গলিতে থাকতো। সকালে বাজার করতে গিয়ে আকস্মিক দুর্ঘটনায় পড়ে মারাত্মক আহত হয় মনোয়ারা।নিহত আরেকজন হলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ...







