Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

না’গঞ্জে ৭ খুন: আটক র‌্যাব সদস্য আট দিনের রিমান্ডে

না’গঞ্জে ৭ খুন: আটক র‌্যাব সদস্য আট দিনের রিমান্ডে

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পুর্ণেন্দু বালাকে আট দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালত এই আদেশ দেন। এর আগে ওই র‌্যাব সদস্যকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল। শুক্রবার দুপুরে রাজধনী ঢাকা থেকে র‌্যাবের ওই সদস্যকে আটক করা হয় বলে শনিবার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে মোবাইলে এসএমএসের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ওই এসএমএসে বলা হয়েছে, আটক হওয়া ওই র‌্যাব সদস্যের নাম পুর্ণেন্দু বালা। তিনি র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।প্রসঙ্গত, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জ...
দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে

দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে

জাতীয়, স্লাইড
দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রাহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনা নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় ঢাকা শহর সংলগ্ন নদ-নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও টঙ্গী খালের পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ১৬টি স্থানে পানি বৃদ্ধি এবং ৬২টি স্থানে পানি হ্রাস পেয়েছে। দু’টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। তিনটি স্থানে তথ্য পাওয়া যায়নি। ৬টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।...
বিএনপি নেতা ড. আর এ গণি হাসপাতালে ভর্তি

বিএনপি নেতা ড. আর এ গণি হাসপাতালে ভর্তি

জাতীয়, সংবাদ শিরোনাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর এ গণির ব্যক্তিগত সচিব রাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, ড. আর এ গণি কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন। শুক্রবার দুপুরে বেশি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।...
২০১৮ সালেই পদ্মা সেতু চালু হবে: ওবায়দুল কাদের

২০১৮ সালেই পদ্মা সেতু চালু হবে: ওবায়দুল কাদের

জাতীয়, স্লাইড
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালেই পদ্মা সেতু চালু হবে।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার শিমুলিয়া ঘাটের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, চায়নার সিনো হাইড্রো অথবা দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানী পদ্মা সেতুর নদী শ্বাসন কাজ পেতে যাচ্ছে।নির্মাণকাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সেতু ও সড়ক পরিবহনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলার টঙ্গিবাড়ী বাজারে একটি বেইলি সেতু উদ্বোধন করেন।...
পার্বত্য অঞ্চলে স্থায়ীভাবে শান্তি নিশ্চিত হবে : প্রধানমন্ত্রী

পার্বত্য অঞ্চলে স্থায়ীভাবে শান্তি নিশ্চিত হবে : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তির সুবাতাস বইয়ে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শান্তিচুক্তির বাকি অংশ দ্রুত বাস্তবায়ন করে পাহাড়ে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। বন্ধু সেজে এসে পাহড়ে যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে অনেক হয়েছে আর নয়। এ অঞ্চলের মানুষের অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে। পাহাড়িদের ভূমি অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভূমি অধিকার পাহাড়িদেরও রয়েছে। তাদের ভূমি সমস্যা সমাধানে পরস্পর আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’ পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা যাতে হারিয়ে না যায় সে জন্য সজাগ থাকতে এবং এ বিষয়ে তাদের প্রায়োজনীয় সহ...
মুফতি হান্নানসহ ১৩ জনের বিচার শুরু

মুফতি হান্নানসহ ১৩ জনের বিচার শুরু

জাতীয়, স্লাইড
রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে ঘটনার সাড়ে ১৩ বছর পর মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। গতকাল বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস এ অভিযোগ গঠন করেন। আদালত আগামী ২৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। ২০০১ সালের ২০ জানুয়ারি ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হয় চারজন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন। হামলায় সিপিবির শতাধিক নেতা-কর্মী আহত হয়। হামলার ঘটনায় করা হত্যা মামলায় একই আসামিদের বিরুদ্ধে গত ২১ আগস্ট অভিযোগ গঠন করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গতকাল অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এ উপলক্ষে করাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক আসামিদে...
আল-কায়েদার টার্গেট বাংলাদেশ

আল-কায়েদার টার্গেট বাংলাদেশ

জাতীয়, স্লাইড
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ভারতীয় উপমহাদেশে শাখা স্থাপন করেছে। এই নতুন শাখার মাধ্যমে বাংলাদেশসহ এ অঞ্চলে কার্যক্রম চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। আল-কায়েদার বর্তমান প্রধান শেখ আয়মান আল জাওয়াহিরি এক ভিডিওবার্তায় এ ঘোষণা দিয়েছেন। বলেছেন, আল-কায়েদার নতুন এ শাখা বাংলাদেশ, মিয়ানমার, আসাম, গুজরাট, আহমেদাবাদ ও কাশ্মীরের মুসলমানদের জন্য কাজ করবে। এটি উপমহাদেশের মুসলমানদের জন্য ‘সুখবর’ বলে দাবি করেছেন জাওয়াহিরি। এ খবরে ভারতে সতর্কতা জারি করা হয়েছে। আর বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানিয়েছেন।বুধবার অনলাইনে আল-কায়েদা-প্রধান আয়মান আল জাওয়াহিরির এক ভিডিওবার্তা পাওয়া যায়। ভারতীয় গোয়েন্দারা এ ভিডিও জাওয়াহিরির কাছ থেকেই প্রকাশ করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন। এর আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশের মুসলমানদের জিহাদের ডাক দেওয়া জাওয়াহিরি এবারের ভিডিওবার্তায় মূলত আল-কায়েদার ভা...
বাংলাদেশের সংসদ অকার্যকর

বাংলাদেশের সংসদ অকার্যকর

জাতীয়
বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রকাশিত ‘বৈশ্বিক সক্ষমতা প্রতিবেদন-২০১৪’ প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, বাংলাদেশের রাজনীতিবিদদের নৈতিকতা অত্যন্ত নিম্নমানের। সরকার পরিচালনায় তাদের দক্ষতা খুবই নগণ্য। আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সংসদও অকার্যকর। বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা নেই। সরকারি প্রতিষ্ঠানের সব ক্ষেত্রই দুর্নীতিতে ছেয়ে গেছে। সরকারের রাজস্ব ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। এছাড়া, সরকারের সঙ্গে ব্যবসায়ীদের সহযোগিতাপূর্ণ সম্পর্কও নেই। বৈশ্বিক সক্ষমতায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাওয়ার তথ্য দিয়ে বলা হয়েছেন দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত বুধবারের বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন নিয়ে গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে এক আলোচনার আয়োজন করে সিপিডি। এতে প্রতিবেদনের তথ্য-উপাত্ত তুলে ধরেন...