ঢাকার নদী খাল বাঁচিয়ে নৌপথ চালু করতে হবে
ঢাকার চারপাশের ছয়টি নদী-খালকে দূষণ ও দখলমুক্ত করাসহ খননের মাধ্যমে নৌপথ সচল রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও ধলেশ্বরী নদী এবং টঙ্গী খালের দখল রোধ করে নাব্যতা ফিরিয়ে আনা হলে ঢাকা ও এর আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় উন্নয়ন ঘটবে। এতে কম খরচে যেমন পণ্য পরিবহন করা যাবে, তেমনি নদীর তীরগুলো পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে।
গতকাল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধ ও নাব্যতা বাড়ানোর বিষয়ে বেশ কিছু সুপারিশ করেন আইডিইবির প্রতিনিধিরা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ঢাকার চারপাশের ছয়টি নদী...







