Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

খালেদা জিয়া বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন

খালেদা জিয়া বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে  বিকেলে স্থানীয় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির জানান, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত প্রতিরোধ, গুম খুন গুপ্ত হত্যা বন্ধ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জ জেলা ২০দলীয় জোট জনসভার আয়োজন করেছে।বুধবার বিকেলে সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে গুলিস্তান হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ি, কাঁচপুর ব্রিজ, রূপগঞ্জ, নরসিংদী, ভৈরব হয়ে কিশোরগঞ্জ সার্কিট হাউজে পৌঁছবেন বেগম খালেদা জিয়া। এরপর দুপুরের খাবার এবং বিশ্রাম শেষে বিকেল চারটায় ...
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দু’গ্রপে সংঘর্ষ

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দু’গ্রপে সংঘর্ষ

জাতীয়, স্লাইড
সমাবেশে বসার জায়গা নিয়ে আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষেয় প্রায় ৮ জন আহত হয়েছেন। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।  সমাবেশের শেষে বসা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী ও সংসদ সদস্য ইলিয়াছ হোসেন মোল্লার অনুসারীরা। প্রতক্ষ্যদর্শী ও সমাবেশে অংশ নেওয়া একাধিক ব্যক্তি যুগান্তরকে জানান, সমাবেশে প্রথমে বসার জায়গা নিয়ে নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়ে ৫৬ নম্বর (নতুন ২০) ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে থাকা ইলিয়াছ মোল্লার অনুসারীদেরও ভুলক্রমে আক্রমণ করে বসে ৫৬ নম্বরের নেতাকর্মীরা। পরে সমাবেশ শেষের দিকে ইলিয়াছ মোল্লার অনুসারীরা এর কৈফিয়ত চাইতে গেলে তখন দুই পক্ষ...
দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: শেখ হাসিনা

দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: শেখ হাসিনা

জাতীয়
  রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ক্রয়ক্ষমতা বাড়িয়ে দেশের মধ্যেই বাজার সম্প্রসারণ করতে চায় সরকার। রবিবার সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয় পরিদর্শন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশকে নিজের পায়ে দাঁড় করাতে সক্ষম হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন, এক বছর ফসলের উৎপাদন ভাল হলে পরের বছর ভাল উৎপাদন নাও হতে পারে। তাই বলে আমাদের দেশের মানুষ না খেয়ে থাকবে, এটা হয় না। তাছাড়া খাদ্যের জন্য আমরা পরনির্ভরশীল হব না। আমাদের যেন আমদানি করতে না হয়। আগে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা বলেন, উৎপাদনের সঙ্গে সঙ্গে শিল্পায়নও হবে। কারণ মানুষের ক্রয় ক্ষমতা না বাড়লে শিল্পায়ন হবে না। শিল্পায়ন হলে যা উৎপাদন হবে কতো আমরা বিদেশে রপ্তানি করব, আমাদেরকে দেশের ভিতরে বাজার সৃষ্টি করতে হবে।...
খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানী ১৬ নভেম্বর

খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানী ১৬ নভেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ এদিন ধার্য করেন।আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৪ নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষ্যগ্রহণের জন্য রোববার...
বেনাপোলে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক-১

বেনাপোলে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক-১

জাতীয়, স্লাইড
যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুর সড়কের একটি ফার্নিচারের দোকান থেকে ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ শরীফ (২০) নামে দোকানের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার সন্ধ্যা ৬টার দিকে হামিদ ফার্নিচার থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। আটক শরীফ বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আলী হোসেনের ছেলে। বিজিবি‘র অভিযানের খবর পেয়ে আগেই দোকান মালিক পালিয়ে যায়।যশোর ২৬ ব্যাটালিয়নের কমার্ন্ডিং অফিসার লে. কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই ফার্নিচারের দোকানে অভিযান চালায়। এ সময় দোকানে রাখা একটি বক্স খাটের মধ্যে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৩৫ প্যাকেটে তিন কেজি সাতশ‘ গ্রাম হেরোইন আটক করা হয়। এ সময় দোকানের ফার্নিচার মিস্ত্রী শরিফকে আটক করতে সক্ষম হয়। আটক হেরোইনের মূল্য ৪ কোটি টাকা বলে বিজিবি কমান্ডিং অফিসার...
হাসিনা-খালেদাকে হত্যার ‘পরিকল্পনাকারী’ গ্রেফতার

হাসিনা-খালেদাকে হত্যার ‘পরিকল্পনাকারী’ গ্রেফতার

জাতীয়, স্লাইড
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যা ও অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত সন্দেহে ৩৬ বছর বযসী এক নারীকে গ্রেফতার করেছে ভারতের আসাম পুলিশ। আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচায্য বলেছেন, আসাম পুলিশের একটি বিশেষ অভিযানে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ শনিবার আদালতে হাজির করার কথা। তবে তার নাম প্রকাশ করা হয় নি পুলিশ। খবর বার্তা সংস্থা রয়টার্স। এতে আরও বলা হয়, সম্প্রতি ভারতের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা জামাআ’তুল মুজাহিদিনের একটি পরিকল্পনা ফাঁস করে দেন। তারা বলেন এই গ্রুপটি বাংলাদেশে হামলা চালানোর পরিকল্পনা করেছে। বিশেষ করে তারা টার্গেটে পরিণত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। এই দু’ নেত্রী বাংলাদেশের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আছেন এক দশকেরও বেশি সময়। সম্প্রতি পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড়ে বিস্ফো...
ফাঁসি না দিলে মুঈনুদ্দীনকে ফেরত দেবে যুক্তরাজ্য

ফাঁসি না দিলে মুঈনুদ্দীনকে ফেরত দেবে যুক্তরাজ্য

জাতীয়, স্লাইড
  মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার দায়ে চৌধুরী মুঈনুদ্দীনকে দেয়া মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা না করলে তাকে ফেরত দেবে না বলে বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের পক্ষ থেকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে আশ্বাস প্রদান করতে হবে, প্রত্যাবাসনের পরে অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। বিষয়টি জানিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, চৌধুরী মুঈনুদ্দীনকে বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে ইতিবাচক রায় আদায়ের জন্য কূটনৈতিক প্রয়াসের পাশাপাশি বিশেষায়িত আইনি পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন হবে। এমতাবস্থায় প্রত্যার্পণের বিষয়টি ত্বরান্বিত করতে যুক্তরাজ্যে স্বনামধন্য কোনো আইনি প্রতিষ্ঠানকে নিয়োগের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। প্রত্যার্পণের পুরো প্রক্রিয়াটি প্রশাসনিকভাবে দীর্ঘমেয়াদি বলেও মন্তব্য করা হয় চিঠিতে। গত বছরের ৩ নভে...
সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে  বিএনপি। আজ রাজধানীতে থানায় থানায় এবং সারা দেশের প্রতিটি জেলা ও মহানগরীতে এ কর্মসূচি পালন করবে দলটি। সেই সঙ্গে সমাবেশের অনুমতি না দেয়ায় পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু ব্যাপক প্রস্তুতি নেয়ার পরও পুলিশের অনুমতি না পেয়ে সমাবেশ করতে পারেনি দলটি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য গত ২৯শে অক্টোবর পিডব্লিউডির কাছে চিঠি দিয়েছি। একই দিন সমাবেশের মাইক ব্যবহারে...