Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

ঢাকা আসছেন নিশা দেশাই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আগামী ২৭শে নভেম্বর কাঠমান্ডুর সার্ক শীর্ষ সম্মেলন শেষ করে ওয়াশিংটন ফেরার পথে বাংলাদেশে দু’দিন কাটাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক মাহফুজুর রহমান ওই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তার আগমন ও প্রস্থানের দিন-ক্ষণ যুক্তরাষ্ট্র ঠিক করবে জানিয়ে তিনি বলেন, এখনও এটি চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয়ের অপর এক সূত্রের দাবি, মার্কিন স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ ও মধ্য এশিয়া দেখভালের দায়িত্বে থাকা নিশা দেশাই বিসওয়াল সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে এ অঞ্চলে আসবেন- এটি অনেক আগেই জেনেছে ঢাকা। গত মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব সংলাপ করতে বাংলাদেশ প্রতিনিধি দল নিয়ে ওয়াশিংটনে যান পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। সংলাপে তার বিপরীতে স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান মার্ক...
রোববার হরতাল দিচ্ছে বিএনপি!

রোববার হরতাল দিচ্ছে বিএনপি!

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি। এ অবস্থায় আগামী রোববার হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার কথা ভাবছে দলটির নেতারা। শনিবার (৮ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসতে পারে।শনিবার বিকালেই সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কথা ছিলো বিএনপির। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভায় প্রধান অতিথি ছিলেন। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাতে অনুমিত দেয়নি। এ নিয়ে গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জরুরি বৈঠক করেন দলের জ্যেষ্ঠ নেতারা। সেখানেই সমাবেশ করার অনুমতি না দেওয়ার প্রতিবাদে হরতালের মতো কঠোর কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানান দলের একজন জ্যেষ্ঠ নেতা।তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। এবারো তারই ধারাবাহিকতায় সারাদেশে কর্মসূচি পালন ক...
এক বছর পর ধানমণ্ডি কার্যালয়ে প্রধানমন্ত্রী

এক বছর পর ধানমণ্ডি কার্যালয়ে প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গত ৫ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ধানমণ্ডির ৩ নম্বরে নিজ রাজনৈতিক কার্যালয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল ৪টা ৩৬ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এর আগে তিনি ২০১৩ সালের ২৮ নভেম্বর নিজ রাজনৈতিক কার্যালয়ে যান। দলের সার্বিক বিষয়ে দেখবাল করার জন্য তিনি সেখানে গেছেন বলে জানা যায়। কার্যালয়ে তার সঙ্গে উপস্থিত আছেন- দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, নূহ উল আলম লেনিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ। এদিকে, শেখ হাসিনা আসা উপলক্ষে পুরো কার্যালয়কে ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় আগে থেকেই। নেত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের...
জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

জাতীয়, স্লাইড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটে তিনি নেতাকর্মীদের নিয়ে সমাধি প্রাঙ্গণে আসেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর খালেদা জিয়া ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় খালেদার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরে খালেদা জিয়া জাসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।...
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জাতিসংঘের

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জাতিসংঘের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন। গতকাল রাতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের পক্ষে দুজন মানবাধিকার বিশেষজ্ঞ জেনেভা থেকে বিবৃতি পাঠান। তারা হলেন, জাতিসংঘের এক্সিকিউশন-বিষয়ক স্পেশাল রিপোটিয়ার ক্রিস্টফ হেইন্স এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতাবিষয়ক স্পেশাল রিপোটিয়ার গ্যাব্রিয়েলা নাউল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়া নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষজ্ঞরা। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।...
বিতর্কিত নির্বাচন জাতির জন্য অমঙ্গল

বিতর্কিত নির্বাচন জাতির জন্য অমঙ্গল

জাতীয়, বিশেষখবর
বিতর্কিত নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও অন্যতম সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন, গণতন্ত্রকে যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, গণতন্ত্রকে নিয়ে মানুষের ভুল বোঝার কোন অবকাশ নেই। তাই গণতন্ত্র রক্ষায় দলবাজি ছেড়ে সবাইকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ আয়োজিত ‘গণতন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা  সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, জাতি হিসেবে মৌলিক কিছু বিষয় আমাদের রয়েছে। সেসব বিষয়ে আমরা সবাই একমত। কিন্তু দলীয় স্বার্থে অনেক সময় অনেকে ভিন্ন কথা বলছে। কিন্তু আমি বলবো- দলের ব্যানারে অবশ্যই আপনারা কথা বলবেন। কিন্তু দেশ ও জাতির মৌলিক স্বার্থে অবশ্যই ঐকমত্য থাকতে হবে। সংবিধানেও সেই ব্যবস্থা রয়েছে। এজন্য আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ...
শনিবার সোহরাওয়ার্দীতে ভাষণ দেবেন খালেদা জিয়া

শনিবার সোহরাওয়ার্দীতে ভাষণ দেবেন খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার বিকাল ৩টায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ইতিমধ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে। ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বিএনপি। মহাগর বিএনপি এর ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দিবসটি উপলক্ষে প্রথমে ৭ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেওয়া হলেও পরে তা একদিন পিছিয়ে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। সংবাদ ব্রিফিংয়ে সরকারের বিরুদ্ধে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-নির্যাতনের অভিযোগ তুলে রুহুল কবির রিজভী বলেন, সরকার দমন-পীড়নে...
সোনার দাম আবার কমল

সোনার দাম আবার কমল

জাতীয়, স্লাইড
বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। আজ শুক্রবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনার দাম হবে ৪৪ হাজার ৫২১ টাকা। এর আগে একই মানের সোনার দাম ভরিপ্রতি ৪৫ হাজার ৭২৩ টাকা ছিল। ফলে এ মানের সোনার দাম ভরিতে এক হাজার ২০২ টাকা কমল। এছাড়া অন্যান্য মানের সোনা ও রূপার দামও কমানো হয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর এক দফায় সোনার দাম কমেছিল। বিশ্ববাজারে পড়তি দরের কারণে গত কয়েকমাস ধরে সোনার কমাচ্ছে বাজুস। গতকাল বৃহস্পতিবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে সোনার দাম কমানো হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনা প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪২ হাজার ৪২২ টাকা দরে বিক্রি হবে। এ মানের সোনার দাম কমেছে ভরিতে এক হাজার ২০১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট মানের সোনা ভরিতে এক হাজার ২০২ টাকা কমিয়ে ৩৫ হাজার ৭৭৩ টাকা, সন...