সব মৃত্যুদণ্ড স্থগিত করুন : ইইউর ফের আহ্বান
সব মৃত্যুদণ্ডাদেশ কার্যকর স্থগিত রাখতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপের ২৮টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে মৃত্যুদণ্ড ব্যবস্থা বিলোপেরও আহ্বান জানিয়েছে ওই জোট। গত বুধবার ব্রাসেলসে ইইউ'র পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। আজ বৃহস্পতিবার ঢাকায় ইইউ প্রতিনিধির কার্যালয় ওই বিবৃতির কথা জানায়।
এর আগে গত ২৯ অক্টোবর যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের পর ঢাকায় ইইউ'র কার্যালয় মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিল। এ নিয়ে সরকারসহ বিভিন্ন মহলে সমালোচনার বিষয়ে গত বুধবার ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়ের মাইউডো তাঁর প্রথম সংবাদ সম্মেলনে বলেন, ইইউ যুদ্ধাপরাধীদের পক্ষে নয়। তবে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো স্থানে যেকোনো কারণে যে কারোরই মৃত্যুদণ্ডাদেশেরই বিরোধিতা করে ইইউ।
এদিকে গত বুধবার ব্রাসেলসে ইইউ'র পররাষ্ট্রবিষয়ক মুখ...







