Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

দেশে সুশাসন নেই

দেশে সুশাসন নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রামে আয়োজিত সমাবেশ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জনগণ তার সঙ্গে থাকলে আগামীতে এককভাবে সরকার গঠনে জাপা চমক দেখাবে। এ মুহূর্তে দেশে জাতীয়তাবাদী দল বলে কিছু নেই। যা আছে তার আদর্শ শতভাগ ধারণ করে এগিয়ে চলেছে জাতীয় পার্টি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা বটে। কিন্তু পরে তিনি আদর্শ থেকে ছিটকে পড়েছিলেন। দেশে খুনখারাবি বেড়ে গেছে। মানুষ শান্তিতে থাকতে আমাদেরকে ক্ষমতায় দেখতে চায়। গতকাল বুধবার বিকালে নগর জাতীয় পার্টি আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। এই সময় এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে জনদুর্ভোগ কমে আসবে। বিদ্যুতের সমাধান হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বিএনপির প্রতি মানুষের কোন আস্থা নেই। খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন। তাদেরকে পতাকা দিয়ে স্বাধীনতাকে খর্ব করেছে...
চট্টগ্রামের সঙ্গে আমার আত্মার সম্পর্ক : প্রধানমন্ত্রী

চট্টগ্রামের সঙ্গে আমার আত্মার সম্পর্ক : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে তার আত্মার সম্পর্ক। তিনি ঢাকায় বাস করলেও চট্টগ্রামকে সব সময় মনে রাখেন। চট্টগ্রামকে তিনি প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখেন।প্রধানমন্ত্রী বুধবার বেলা আড়াইটায় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় নগরীর দীর্ঘতম আখতারুজ্জামান ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসে এসে পৌঁছান।তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে তিনি সব সময় আন্তরিক ছিলেন। আগামীতেও চট্টগ্রামের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামের মুরাদপুর থেকে লালখান বাজার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হচ্ছে। আগামীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করাসহ বন্দরনগরীর উন্নয়নে আরো ...
সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।’তিনি বলেন, ‘সীমিত সম্পদ দিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে, এই বাহিনীর সাংগঠনিক কাঠামো ও বিন্যাস পরিবর্তনের প্রক্রিয়া শুরু হযেছে। সেনাবাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগি বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে করণীয় সব কিছুই করছে বর্তমান সরকার। জাতির প্রয়োজনে সশস্ত্র এ বাহিনীকে অবদান রাখতে হবে।’বুধবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিনটি ব্যাটেলিয়নকে ন্যাশনাল স্টান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘সৌম্য-শক্তি-ক্ষিপ্রতা এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে একাত্তরের রণাঙ্গন পর্যন্ত পদাতিক বাহিনী বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা ...
একাংশের বিরোধিতার মুখে চট্টগ্রামে এরশাদের জনসভা

একাংশের বিরোধিতার মুখে চট্টগ্রামে এরশাদের জনসভা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় পার্টির একাংশের বিরোধিতার মুখেই চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ভাষণ দিবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ইতোমধ্যেই বিমানযোগে চট্টগ্রাম পৌঁছেছেন তিনি।তবে বিকেল ৪টার পর তার জনসভাস্থলে যাবার কথা বলে দলীয় সূত্রে জানা গেছে। এরশাদের সফরসঙ্গী হিসেবে চট্টগ্রামে এসেছেন এরশাদপত্নী সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। সমাবেশে এরশাদ, রওশন এরশাদসহ জাতীয় পার্টির সকল শীর্ষ নেতার বক্তব্য রাখার কথা। ইতোমধ্যে লালদীঘি ময়দানে সমবেত হতে শুরু করেছেন  জাতীয় পার্টির নেতা-কর্মীরা। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বাসভর্তি করে নেতাকর্মীদের চট্টগ্রামের সমাবেশে আসতে দেখা গেছে। দীর্ঘ প্রায় ১৬ বছর পর এরশাদ চট্টগ্রামের লালদীঘিতে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বলে দলীয় সিনিয়র নেতারা জানিয়েছেন।এদিকে এরশাদের সমাবেশ ঘিরে নগরীর লালদীঘি ও আশেপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। মহানগর, উত্তর ও দক্ষ...
চাকরির জন্য ধরনা দেওয়া অবমাননাকর

চাকরির জন্য ধরনা দেওয়া অবমাননাকর

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাগ্রহণ শেষে চাকরির জন্য লোকজনকে ধরাধরি করা, ধরনা দেওয়া শিক্ষিত মানুষের জন্য অবমাননাকর। কারো কাছে ধরনা না দিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে নিজস্ব প্রচেষ্টায় উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে সারা দেশের সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রায় ১১ হাজার তরুণের অংশগ্রহণে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। প্রধানমন্ত্রী ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের দেশের ‘ডিজিটাল সান’ হিসেবে উল্লেখ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। কারো মুখাপেক্...
শর্ত পূরণ হলেই জিএসপি

শর্ত পূরণ হলেই জিএসপি

জাতীয়, স্লাইড
  বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পাওয়া নির্ভর করছে কারখানার কর্মপরিবেশ ও ত্রুটিপূর্ণ গার্মেন্টগুলো সংস্কার করার ওপর। কারণ যুক্তরাষ্ট্র শিল্পে শতভাগ নিরাপত্তা চায়। পাশাপাশি শ্রমিকদের অধিকার নিশ্চিত দেখতে চায়। এসব শর্ত পূরণ হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পেতে পারে। তিনি বলেন, জিএসপি মার্কিন প্রেসিডেন্ট কিংবা আমার হাতে নয়। আমি চাইলেও দেয়া সম্ভব নয়। এটি কংগ্রেসে নির্ধারিত হয়। সুতরাং, এ বিষয়ে কংগ্রেসে শক্তভাবে বাংলাদেশের যুক্তি (আর্গুমেন্ট) তুলে ধরা প্রয়োজন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ইউএস বাংলাদেশ ট্রেড টাইস: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সংবাদ সম্মেলনে ড্যান ডব্লিউ মজিনা এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ ও পরিচালনা করেন সা...
চার মন্ত্রীর পরে পরিকল্পনামন্ত্রীও নজরে

চার মন্ত্রীর পরে পরিকল্পনামন্ত্রীও নজরে

জাতীয়, বিশেষখবর
মন্ত্রীদের লাভজনক পদে থাকা নিয়ে উচ্চ আদালতে একটি জোর আইনি লড়াই আসন্ন মনে হচ্ছে। সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে আগামী ১৫ই নভেম্বরের মধ্যে চার মন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে কেউ এতে সাড়া দেবেন বলে মনে হয় না। তবে এমন  অনেক মন্ত্রী আছেন, যারা ড. শাহদীন মালিকের দেয়া আইনি নোটিশ নিয়ে চিন্তিত হতে পারেন। এ পর্যন্ত যারা নোটিশ পেয়েছেন তারা হলেন- পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। নোটিশ দেয়ার ঘটনায় পরিকল্পনা মন্ত্রী  এএইচএম মোস্তফা কামালের নামটিও আলোচনায় এসেছে। কারণ তিনি দ্বৈত ভূমিকা পালন করছেন। তিনি একই সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি’র  প্রেসিডেন্টের পদে রয়েছেন। সার্বক্ষণিক এই পদে দায়িত্ব পালনের জন্য তার বেতন-ভাতার পরিমাণ জানা যা...
কামারুজ্জামানের ফাঁসি স্থগিত চায় যুক্তরাষ্ট্র

কামারুজ্জামানের ফাঁসি স্থগিত চায় যুক্তরাষ্ট্র

জাতীয়, বিশেষখবর
  আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল-এর বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদন্ড নিয়ে প্রশ্ন থাকায় জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি স্থগিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট। সোমবার যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ফৌজদারি অপরাধ দপ্তরের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর-এট-লার্জ স্টিফেন জে র‌্যাপ -এর বরাত দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই প্রতিক্রিয়া জানিয়েছে। এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখপাত্র রাইয়ান নর্টন যুক্তরাষ্ট্র সময় সকাল ১০টায় এই প্রতিনিধিকে বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়মিত দেখভাল করার দায়িত্বে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ফৌজদারি অপরাধ দপ্তরের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর-এট-লার্জ স্টিফেন জে র‌্যাপ।  অ্যাম্বাসেডর স্টিফেন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। সেখান থেকে কনফারেন্স কল-এর মাধ্যমে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুনাল...