Tuesday, July 28Welcome khabarica24 Online

হাসিনা-খালেদাকে হত্যার ‘পরিকল্পনাকারী’ গ্রেফতার

hasina_khaleda_42226

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যা ও অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত সন্দেহে ৩৬ বছর বযসী এক নারীকে গ্রেফতার করেছে ভারতের আসাম পুলিশ।

আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচায্য বলেছেন, আসাম পুলিশের একটি বিশেষ অভিযানে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ শনিবার আদালতে হাজির করার কথা। তবে তার নাম প্রকাশ করা হয় নি পুলিশ। খবর বার্তা সংস্থা রয়টার্স।

এতে আরও বলা হয়, সম্প্রতি ভারতের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা জামাআ’তুল মুজাহিদিনের একটি পরিকল্পনা ফাঁস করে দেন। তারা বলেন এই গ্রুপটি বাংলাদেশে হামলা চালানোর পরিকল্পনা করেছে। বিশেষ করে তারা টার্গেটে পরিণত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। এই দু’ নেত্রী বাংলাদেশের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আছেন এক দশকেরও বেশি সময়।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড়ে বিস্ফোরণে দু’জন নিহত হওয়ার পর বেরিয়ে আসতে থাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য। ওই বিস্ফোরণ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে গুরুতর কিছু তথ্য বেরিয়ে আসে। তাতে দেখা যায়, জেএমবি প্রধানমন্ত্রী হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যা পরিকল্পনা করেছে।