Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ও দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে  তিনি এ ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির একথা নিশ্চিত করেছেন।আসিফ কবির বলেন, কাল সন্ধ্যা সোয়া ৭টায় ওই ভাষণ টেলিভিশন ও রেডিও প্রচারিত হবে।উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে। ইতিমধ্যে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। তবে কাল সমাবেশ করার ব্যাপারে বিএনপি এখনো অনড়।...
সমাবেশের সিদ্ধান্তে অনড় বিএনপি : আলীগের বাতিল

সমাবেশের সিদ্ধান্তে অনড় বিএনপি : আলীগের বাতিল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার পরও৫ জানুয়ারি সোমবার সমাবেশের সিদ্ধান্তে  এখনো অনড় আছে বিএনপি । এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনো সভা সমাবেশ করবে না তারা।আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় উত্সব’ উপলক্ষে সোমবার ঢাকায় ১৬টি স্থানে সমাবেশ করার কথা ছিল।এদিকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ অভিহিত করে ওইদিন রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।প্রধান দুটি দলের পাল্টাপাল্টি কর্মসূচি সামনে রেখে আজ রোববার বিকাল পাঁচটা থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সবকিছু নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।রোববার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, এখনো পর্যন্ত বিএনপি-জোটের ঘোষিত কর্মসূচি বলবত্ আছে। এ সমাবেশ হবে।  তিনি বলেন, এমন কোনো পরিস্থিতি হয়নি যে সভাসমাবেশ নিষিদ্ধ করতে হবে। বিএনপির চেয়ারপারসন...
রাজধানীজুড়ে আতংক: ব্যাপক ধরপাকড়

রাজধানীজুড়ে আতংক: ব্যাপক ধরপাকড়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী শু রাজধানীর রাজপথ ফাঁকা হয়ে পড়ছ। ঢাকার রাস্তাগুলোতে যানবাহন চলছে না। পুরান ঢাকার ইসলামবাগে বোমা বস্ফিোরণে কৃষক লীগ নতো ইদ্রসি আলী নিহত হয়ছেনে। এমন পরস্থিতিতিে আতঙ্কজনক পরস্থিতিি সৃষ্টি হয়ছে। বিএনপি নেতৃত্বাধীন  ২০ দলীয় জোট সোমবার ৫ জানুয়াররি র্কমসূচি পালনে অনড় থাকার প্রক্ষোপটে পুলশি ব্যাপক তৎপরতা শুরু করেছে।সন্ধ্যার পর ঢাকার বিভিন্নি স্থানে দোকানপাট বন্ধ হয়ে গছে। দোকানরিা অভযিোগ করছেনে, পুলিশ তাদরে দোকান বন্ধ করে দিতে বাধ্য করছে। পান দোকান, চায়রে দোকানসহ ফুটপাতের সব দোকান বন্ধ করতে বাধ্য করা হয়। গুলিস্তান, ফার্মগেট, মতিঝিল এলাকার সব হকার সন্ধ্যার আগেই দোকান বন্ধ করে বাসায় চলে যায়।  বিপুলসংখ্যক লোককে আটক করা হয়ছে। র্দুবৃত্তরা রাজধানীর বিভিন্নি স্থানে বেশ কয়কেটি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বাস চলাচল বন্ধ হয়ে যাবার কারনে রাস্তাঘাট ফাকা...
ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপি আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আজ রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটান এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। রোববার এক প্রেসবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার এ নির্দেশ জারি করেছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে সব ধরনের মানব বন্ধন, সভা, সমাবেশ এমনকি এক সাথে কোন স্থানে অধিক সংখ্যক জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। উল্লেখ, সোমবার ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। একইস্থানে আ’লীগ সমাবেশ ডাকার পর রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।উল্লেখ্য গত বছর ২৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন ঘোষিত সাদা পতাকা নিয়ে অবস্থান কর্মষূচির দিন পুলিশ ঢাকা সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছিল...
সমাবেশ না হলে আসতে পারে টানা হরতাল!

সমাবেশ না হলে আসতে পারে টানা হরতাল!

জাতীয়, বিশেষখবর
মঙ্গল ও বুধবার সারা দেশে টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিতে পারে ২০ দলীয় জোট। ৫ জানুয়ারি সমাবেশ করতে না দিলে এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে অবস্থা বুঝে টানা কর্মসূচিসহ হরতাল ৭২ ঘণ্টারও হতে পারে বলে জানিয়েছে অপর এক সূত্র। অনুমতি না দিলেও ৫ জানুয়ারি রাজধানীতে গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালনে অনড় রয়েছে বিএনপি। বিএনপির একাধিক নেতা গণমাধ্যমে এ অবস্থানের কথা জানিয়েছেন। এমনকি ওই দিন বিএনপি চেয়ারপারসন পল্টনে আসবেন বলেও জানিয়েছেন তারা। যেকোনোভাবে পল্টনে সমাবেশ করার প্রস্তুতিও নিচ্ছেন জোটের নেতা-কর্মীরা। তবে এখন পর্যন্ত অনুমতি দেয়নি ডিএমপি।অপরদিকে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কর্মসূচি হচ্ছে- ৫ জানুয়ারি সারা দেশে সকাল থেকে প্রতিটি ওয়ার্ড, থানা, জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর ভাষণ বাজবে, ওই দিন গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে দুপুর আড়াইটায় রাজধানীসহ দেশের...
৫ জানুয়ারি বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহত করুন

৫ জানুয়ারি বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহত করুন

জাতীয়, বিশেষখবর
  ৫ জানুয়ারি বিএনপি বিশৃঙ্খলা করলে তাদের প্রতিহত করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। রাজধানীর সেগুনবাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে শনিবার দুপুরে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে। দলের নেতা-কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, যারা ওই দিন বিশৃঙ্খলা করবে, তাদের প্রতিহত করতে হবে। এদের (বিএনপি) শক্তি শেষ হলেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।তিনি বলেন, ৫ জানুয়ারি আমরা গণতন্ত্রের বিজয় দিবস পালন করব। আর বিএনপি ওই দিন কালো দিবসের কর্মসূচি দিয়েছে। আসলে তারা একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের জনগণ তাদের সেই সুযোগ দেবে না। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা সংবাদ সম্মেলন নিয়ে মন্তব্য করেন ড. হাছান। তিনি বলেন, সংবাদ সম্মেলনের আগে খা...
অন্তর্বর্তী নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি : এইচ টি ইমাম

অন্তর্বর্তী নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি : এইচ টি ইমাম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অন্তর্বর্তীকালীন নির্বাচন দেয়ার ব্যাপারে এখনো পর্য্ন্ত কোনো সিদ্ধান্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেছেন, দেশে অন্তর্বর্তীকালীন নির্বাচন দেয়ার  মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে এ কথা বলেন তিনি। এতে প্যানেল আলোচক হিসেবে আরো ছিলেন বি্এনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান ও সাবেক রাষ্ট্রদূত নাসিমা ফিরদৌস।  প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমান অবস্থায় অন্তর্বর্তীকালীন নির্বাচনের কোনো সম্ভাবনা একেবারেই নেই। সাধারণত যে পরিস্থিতিতে অন্তর্বর্তী নির্বাচন হয়, সে পরিস্থিতি এখনো তৈরি হয়নি।”আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি বড় ভুল করেছে। তার মাসুল এখন জনগণকে দিতে হচ্ছে।সংবিধানে নির্...
সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: তোফায়েল

সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: তোফায়েল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশে মধ্যবর্তী নির্বাচন ও সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০১৯ সালে। এর আগে কোনো সংলাপ এবং নির্বাচনের সুযোগ সেই। আর কোনো সম্ভাবনাও নেই। তাছাড়া, দেশে এখন কী এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে নির্বাচন দিতে।...