৫ জানুয়ারি হবে শেষ খেলা: মাহবুব
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাতদফা না মানলে ৫ জানুয়ারি হবে শেষ খেলা বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইয়ূথ ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।খন্দকার মাহবুব বলেন, ৫ জানুয়ারির আগে খালেদা জিয়ার সাত দফা দাবি মেনে নিদলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তা নাহলে এই সাত দফা এক দফা হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটনানো হবে।এই অবৈধ সরকারের পতনের মধ্যদিয়ে হবে জনগণের বিজয় উল্লেখ করে তিনি বলেন, যেখানে অবৈধ সরকার থাকে, সেখানে অরাজনৈতিক সৃষ্টি হয়। দেশে যত প্রকার রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে শুধু এই অবৈধ্য সরকারের কারণে। সভায় জাগপা সভাপতি শফিকুল আলম প্রধান বলেন, দিল্লির আর্শীরবাদপুষ্ট ...







