Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

পুলিশের তৃতীয় নয়ন ‘বডি ওর্ন ক্যামেরা

পুলিশের তৃতীয় নয়ন ‘বডি ওর্ন ক্যামেরা

জাতীয়, স্লাইড
পথচারী ও গাড়ির চলাচল, কোনো অঘটন-দুর্ঘটনাসহ রাস্তার সব ধরনের চিত্র স্বয়ংক্রিয়ভাবে ধারণ হবে ট্রাফিক সার্জেন্টদের শরীরে যুক্ত বিশেষ ধরনের ক্যামেরায়। এমনকি সার্জেন্টের কর্মকাণ্ডও ধরা পড়বে এতে। 'বডি ওর্ন' নামে এই ক্যামেরায় টানা আট ঘণ্টা রেকর্ড করা সম্ভব ভিডিও ও অডিও; যা অকাট্য প্রমাণ হিসেবে তদন্ত কার্যক্রমের সহায়ক হবে। সার্জেন্টের বুকে ও মাথায় যুক্ত করে রাখা যায় এমন ১৫টি ক্যামেরা দিয়ে প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শাহবাগে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ নতুন এই প্রযুক্তির কার্যক্রম উদ্বোধন করে বলেন, এখন ১৫টি ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু করা হচ্ছে। ভবিষ্যতে ধারাবাহিকভাবে আরও ৪০০ ক্যামেরা ঢাকা নগরীতে দেওয়া হবে। তিনি বলেন, এটি হাই রেজুলেশনের ১৬ মেগাপিক্সেলে ক্যামেরা, যার মাধ্যমে চার ঘণ্টা অডিও ও ভিডিও রেকর্ডিং করা যায়। এটি চাইলে কমান্ড সেন্টার থেকেও দেখা যাবে। এটি...
বিমান বাহিনীকে আরো সুদৃঢ় করে গড়ে তোলা হবে

বিমান বাহিনীকে আরো সুদৃঢ় করে গড়ে তোলা হবে

জাতীয়, বিশেষখবর
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে বিমান বাহিনীকে আরো আধুনিক, সুদৃঢ় করে গড়ে তোলা হবে। আজ সকালে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিএএফ ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এ সময় তিনি জাতীয় নিরাপত্তা বিধানের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও আন্তর্জাতিক শান্তি মিশনে এই বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করেন।এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ বিমান বাহিনী একটিমাত্র এ্যালুয়েট হেলিকপ্টার ও অটার বিমানের সাহায্যে মুক্তিযুদ্ধের শেষ দিকে চল্লিশটিরও বেশী সফল আক্রমণ পরিচালনা করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের বিমান বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সহমর্মিতার বার্তা নিয়ে পৌঁছে যাচ্ছে জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার, চীন, ভারত, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে।’শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব শান্তি প্র...
সুন্দরবনের ভেতরে নৌ-যান চলাচল বন্ধের সুপারিশ

সুন্দরবনের ভেতরে নৌ-যান চলাচল বন্ধের সুপারিশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  পরিবেশগত ঝুঁকি বিবেচনা করে সুন্দরবনের ভেতর দিয়ে নৌ-চলাচল বন্ধ রাখার সুপারিশ করেছে জাতিসংঘের প্রতিনিধি দল। ছয়দিন অনুসন্ধান শেষে আজ বুধবার বিকেলে রাজধানীর সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদনে সরকারের প্রতি এই সুপারিশ প্রদান করে জাতিসংঘের প্রতিনিধি দল। পরিবেশ বিশেষজ্ঞ এ্যামিলিয়া ওয়ালসনের নেতৃত্বে ২২ থেকে ২৭ ডিসেম্বর এই ৬ দিন ২৫ সদস্যের প্রতিনিধি দল সুন্দরবনের শ্যালা নদীতে তেলবোঝাই ট্যাংকরডুবির ঘটনায় অনুসন্ধান চালান।প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতিসংঘ প্রতিনিধি দলের পর্যবেক্ষণ হচ্ছে, তেলের ট্যাংকরডুবির ঘটনায় তাৎক্ষণিক প্রভাব পড়েছে সীমিত আকারে। স্থানীয় জনগণ ও বনবিভাগের তৎপরতার কারণে এর প্রভাব তাৎক্ষণিকভাবে তেমন পড়েনি। শ্যালা নদীর ৪০ কিলোমিটার পর্যন্ত তেল ছড়িয়ে আছে এই বিষয়টি প্রতিনিধি দলের চোখে পড়েছে। তবে বন্যপ্রাণীর ওপর এর প্রভাব খুব কমই লক্ষ্য করা গেছে।ভাটার কা...
উদ্ধারকাজে বিঘ্ন ঘটালে মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা : প্রধানমন্ত্রী

উদ্ধারকাজে বিঘ্ন ঘটালে মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা : প্রধানমন্ত্রী

জাতীয়
দেশে কোনো দুর্ঘটনায় উদ্ধারকাজের সময় কোনো মিডিয়া যদি কাজের বিঘ্ন ঘটায় তাহলে ওই মিডিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। গত সপ্তাহে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে খেলতে গিয়ে গভীর নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদ মারা যাওয়া এবং তার উদ্ধারকাজ চলাকালে মিডিয়া রিপোর্টিং নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশনা এলো বলে জানিয়েছে দায়িত্বশীল একটি সূত্র। দুর্ঘটনাস্থলে লাল-হলুদ টেপ ঘিরে কাজ করারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।হৃদয়বিদারক মৃত্যুর বিষয়টি নিয়ে একনেক সভায় দীর্ঘ আলোচনা হয়। জিহাদের মৃত্যুর বিষয়টি নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ জন্য মিডিয়াকর্মী ছাড়াও সাধারণ উৎসুক জনতাকেও দোষারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোনো ঘটনা ঘটলে আমরা এমনভাবে ...
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) করা হয়েছে পুলিশের বর্তমান অতিরিক্ত মহাপরিদর্শক [প্রশাসন] এ কে এম শহীদুল হককে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি'র বতর্মান কমিশনার বেনজীর আহমেদকে র‌্যাবের মহাপরিচালক করা হয়েছে। আর ডিএমপি'র নতুন কমিশনার হয়েছেন বর্তমান ডিআইজি (হাইওয়ে) আসাদুজ্জামান মিয়া। উল্লেখ্য, আগামীকাল পুলিশের বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে। ২০১০ সালের ৩০ আগস্ট হাসান মাহমুদ খন্দকার আইজিপি হিসেবে নিয়োগ পান। এর পর থেকে টানা চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন তিনি।...
হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে শুক্রবার

হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে শুক্রবার

জাতীয়, স্লাইড
  আগামী শুক্রবার (২ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী অষ্টম হজ ও ওমরাহ মেলা। ২ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করতে যাচ্ছে।আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় হাব। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন হাবের সভাপতি ইব্রাহিম বাহার।তিনি জানান,  মধ্যস্বত্বভোগী দালাল ও কাফেলামুক্ত হজ ব্যবস্থা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। হজ যাত্রীরা হজের বিভিন্ন নিয়মসহ আনুষঙ্গিক তথ্য এই মেলা থেকে জানতে পারবেন।এতে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখের মধ্য হজ যাত্রীদের রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে হবে। গত ১৫ ডিসেম্বর থেকে অনলাইনে এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১০ জুন প্যাকে...
আজহারের ফাঁসি, আজ ও কাল হরতাল

আজহারের ফাঁসি, আজ ও কাল হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে  মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। কড়া নিরাপত্তার মধ্যে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গতকাল এ রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আনোয়ারুল হক। আজহারুলের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিই প্রমাণিত হয়েছে। এরমধ্যে তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে একাত্তরে নির্যাতিতা নারীদের যথাযথ সম্মান ও তাদের বিষয়টি স্কুল-কলেজের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেয়া হয়। রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সহিংস কর্মসূচি কাম্য নয় বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর কাঠগড়ায় উপস্থিত আজহারুল ইসলাম বিচারকদের উদ্দেশ্য করে বলেন, এটা ফরমায়েশি রায়। আমি নির্দোষ। আল্লাহর আদালতে ...
পিএসসিতে মেয়েরা জেএসসিতে ছেলেরা এগিয়ে

পিএসসিতে মেয়েরা জেএসসিতে ছেলেরা এগিয়ে

জাতীয়, বিশেষখবর
  এবার প্রাথমিক সমাপনীতে পাসের হারে মেয়েরা এগিয়ে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)-তে পাসে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এগিয়ে মেয়েরা। সমাপনীর পাসের হার ও জিপিএ-৫ উভয়টি কমেছে। অন্যদিকে জেএসসি-জেডিসিতে পাসের হার বাড়লে কমেছে জিপিএ ৫-এর সংখ্যা। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৭ দশমিক ৯২ ও ইবতেদায়িতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে প্রাথমিকে শূন্য দশমিক ৬৬ শতাংশ ও ইবতেদায়িতে বেড়েছে শূন্য দশমিক ১৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৮ দশমিক ৫৮ শতাংশ। প্রাথমিক ও ইবতেদায়িতে মোট জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৩০ হাজার ৮৫২ জন। এর মধ্যে প্রাথমিকে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন, ইবতেদায়িতে ৬ হাজার ৪৪১ জন। জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার সম্মিলিতভাবে পাসের হার ৯০ দশমিক ৪১ শতাংশ। গত বছরের তুলনায় গড় পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। ২০১৩ সালে গড় পাসের হার ছিল ৮৯ দশমিক ...