Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

খোকনের পাশে সেলিম

খোকনের পাশে সেলিম

জাতীয়, বিশেষখবর
  অবশেষে এক হলেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম। সিটি নির্বাচন নিয়ে সমর্থনের বিষয়ে অস্পষ্টতা দূর করে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক সাথে চকবাজার শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন তারা।এসময় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, খালেদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।নামাজ শেষে গলাগলি করে মসজিদ থেকে বের হন খোকন-সেলিম।নামাজ শেষে বের হয়ে নবাবপুরের আরজু হোটেলে কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজ সারেন হাজী মোহাম্মদ সেলিম ও সাঈদ খোকন।জানা গেছে, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক পদ পাওয়ার আশ্বাসেই আনুষ্ঠানিকভাবে সাঈদ খোকনের পক্ষে মাঠে নামেন হাজী মোহাম্মদ সেলিম।এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী নাসিমের বাসায় হাজী সেলিমের সাথে বৈঠক ...
সিটি নির্বাচনে তিন আসনই দখলে নিতে হবে

সিটি নির্বাচনে তিন আসনই দখলে নিতে হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জিয়া কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, আসন্ন ঢাকা ও চট্রগ্রাম  সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ টি আসনই জয়ের মাধ্যমে দখলে নিতে হবে।শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটির গোল টেবিল মিলনায়তনে জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ঢাকা ও চট্টগ্রাম সিটির জন্য কমিটি গঠন করা হয়েছে জানিয়ে এমাজউদ্দীন আহমেদ বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে জয় লাভ করার জন্য আমরা প্রস্তুত হব। চট্রগ্রামে ৫০১ জনের কমিটি করা হয়েছে। ঢাকাতেও ১০০১ জনের কমিটি করা হবে। প্রত্যেকটি আসন যদি হস্তগত করা যায় তহেলে পরবর্তি বিজয়গুলো হস্তগত করা সহজ হবে।তিনি বলেন, চরম দু:সময়েও খালেদা জিয়া সিটি নির্বাচনে অংশ নেয়ার পক্ষে সায় দিয়েছেন। এ নির্বাচনে কোথাও কোনো অন্যায় চিহ্নিত হলে তা সঙ্গে সঙ্গে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। তরুণদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।এমাজউদ্দ...
নির্বাচনে জনগণের রায় মেনে নেব: নাসিম

নির্বাচনে জনগণের রায় মেনে নেব: নাসিম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জনগণের দেয়া রায় আওয়ামী লীগ মেনে নিবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইউনাইটেড ইসলামী পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।সিটি করপোরেশন নির্বাচন কোনো শক্তি বানচাল করতে পারবে না উল্লেখ করে নাসিম বলেন, নির্বাচন নিরপেক্ষ স্বচ্ছ হবে। চক্রান্ত করে বেগম জিয়ার দল নির্বাচন বন্ধ করতে পারবে না। মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে দেয়ার চক্রান্তের বিরুদ্ধে বাংলার জনগণ জবাব দেবে।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে নাসিম বলেন, নির্বাচনে আসার সিদ্ধান্তের জন্য খালেদা জিয়াকে স্বাগত জানাই। ৫ জানুয়ারি নির্বাচন না করে যে ভুল করেছিলেন তার মাসুল আপনাকে দিতে হচ্ছে। হরতাল-অবরোধ দিয়েছেন জনগণ প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে অংশগ্রহণ করার নামে কোনো ষড়যন্ত্র করবেন না। আইনের কাছে আত্মসমর্পণ করেন।...
মায়ানী ও হিঙ্গুলীতে  ২ শিশুর রহস্যজনক মৃত্যু

মায়ানী ও হিঙ্গুলীতে ২ শিশুর রহস্যজনক মৃত্যু

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার পূর্ব মায়ানী ও হিঙ্গুলী গ্রামে পৃথক ঘটনায় দুই শিশুর রহস্যজনক মর্মান্তিক মৃত্যু ঘটেছে। উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাগলখাইয়া গ্রামের মোশাররফ হোসেন এর ৭ মাসের শিশু পুত্র সিয়াম সকলের অগোচরে গতকাল বৃহস্প্রতিবার দুপুরে বাড়ীর খাট থেকে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় শিশু সিয়াম কে মীরসরাইয়ের মাতৃকা হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করে। মৃত সিয়াম পূর্বমায়ানীর সাবেক মেম্বার রুহুল আমিন এর নাতি। মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, তবে কিভাবে মারা গেছেন তা ভালোভাবে জানতে পারেন নি বলে জানান। আবার উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে। মিরসরাইয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী রাহেলা আক্তার (১০) এর ও রহস্যজনক মৃত্যু হয়েছে। রাহেলা বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ...
পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আইনশৃঙ্খলা বহিনীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি বুঝে সেনা মোতায়েন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশানার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ১৯ এপ্রিল ইসির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তারপর পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের দরকার হলে ইসি সে ব্যবস্থা নেবে।এর আগে, বুধবার বিকেলে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন বিএনপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ সাংবাদিকদের জানান, আসন্ন ঢাকার দুই (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সেনাবাহিনী মোত...
বাল্যবিয়ে রোধে নতুন আইনের উদ্যোগ

বাল্যবিয়ে রোধে নতুন আইনের উদ্যোগ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাল্যবিয়ে রোধে একটি নতুন আইন প্রণয়নের জন্য সরকার উদ্যোগ নিয়েছে বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত আইনে কোনো বিবাহ রেজিস্ট্রার স্বেচ্ছায় বাল্যবিবাহ অনুষ্ঠানে বা আয়োজনে সহায়তা করলে তার নিবন্ধন বাতিল এবং দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। আইন প্রণয়নের পর তা যথাযথ বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।’দিদারুল আলমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলিল নিবন্ধনের শত বছরের পুরোনো পদ্ধতির অবসান ঘটিয়ে আধুনিকায়নের কার্যক্রম নেওয়া হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে ঢাকার ৩টি, কুমিল্লা ও যশোরে ১টি করে মোট ৫টি সাব-রেজিস্ট্...
বাংলাদেশের অধিকার কেড়ে নেয়া হয়েছে

বাংলাদেশের অধিকার কেড়ে নেয়া হয়েছে

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, বিশেষখবর
তাকে প্রথমে বলা হয়েছিল ক্ষমা চাইতে। তিনি রাজি হননি। এরপর বলা হয়, বিবৃতি প্রত্যাহার করতে। তাতেও তিনি অনড় থাকেন। কাল ঢাকায় নেমে চূড়ান্ত বিস্ফোরণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়েছেন আহম মুস্তফা কামাল। ‘যারা গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদে এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থে’ তিনি পদত্যাগ করেছেন বলে জানান। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ একের পর এক বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে ছিটকে পড়ে। কামাল প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের কঠোর সমালোচনা করে আইসিসির রোষানলে পড়েন। তারই জের ধরে বিশ্বকাপ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়ার অধিকার কেড়ে নেয়া হয় তার কাছ থেকে। কামালকে বঞ্চিত করে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। এদিন দেশে ফিরে বিমানবন্দরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘...
কামারুজ্জামানের রিভিউর শুনানি রোববার

কামারুজ্জামানের রিভিউর শুনানি রোববার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দায়ের করা আবেদন শুনানির জন্য ৫ই এপ্রিল রোববার দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল শুনানির এ দিন ধার্য করে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। গতকাল সকালে কামারুজ্জামানের পক্ষে সময় আবেদন জানান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। তিনি বলেন, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ। তাই আমরা সময় চাচ্ছি। তার এ আবেদনের বিরোধিতা করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত ৫ই এপ্রিল শুনানির দিন ঠিক করে দেয়। এর আগে গত ৯ই মার্চ আপিল বিভাগ ১লা এপ্রিল কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য করেছিল। ২...