মুস্তফা কামালকে বাদ দিয়ে ট্রফি দেওয়া অগ্রহণযোগ্য
সদ্য সমাপ্ত একাদশ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আইসিসি সভাপতি আহম মুস্তফা কামালকে পুরস্কারবিতরণী অনুষ্ঠান থেকে বাদ দেওয়া ঠিক ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর শেরে বাংলা নগরীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একথা বলেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, 'বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মঞ্চে আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামালকে ঢুকতে না দেওয়া খুবই দৃষ্টিকটু। তা খুবই অন্যায় হয়েছে। সভ্য বিশ্বের কোনো ব্যক্তিই এমনটি মেনে নিতে পারেন না।'একনেক সভায় অংশ নেওয়া উর্ধ্বতন একটি সূত্র জানায়, সভায় প্রধানমন্ত্রী বলেন, 'অতীতে আমরা দেখেছি আইসিসির সভাপতি বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। স্বাগতিক দেশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যদি বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিতেন, তাহলে ...







