Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে থেকে ৩২ হাজার পিস ইয়াবা বড়িসহ চার জনকে আটক করেছে পুলিশ।সোমবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়।আটকরা হলেন-চট্রগ্রাম বায়েজিদ বোস্তামি এলাকার নজরুল হোসাইন (২৯), চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ২ নং  ওয়ার্ডের মনসুর আলম (৪৩), টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়ার হামিদ হোসেন (২৮) ও কুমিল্লা বুড়িচং রামপুরার শাহজাহান খাঁন (৩১)।টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনের এলাকায় চট্টগ্রামগামী একটি ট্যাক্সিক্যাবে তল্লাশি চালায়। এসময় প্রায় ৯৬ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ ওই চারজনকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।...
সাগরভাসা অধিকাংশই বাংলাদেশি : দাবি ইন্দোনেশিয়ার

সাগরভাসা অধিকাংশই বাংলাদেশি : দাবি ইন্দোনেশিয়ার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আন্দামান সাগরে ভাসমানদের অধিকাংশ মিয়ানমারের রোহিঙ্গা বলে বাংলাদেশ মনে করলেও তার উল্টো কথা বলছে ইন্দোনেশিয়া। তাদের বক্তব্য, এর অধিকাংশই বাংলাদেশি। সিউলে এক বৈঠকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপকে এ কথা জানিয়েছেন বলে দি অস্ট্রেলিয়ান শনিবার এক প্রতিবেদনে বলেছে। এর দুই দিন আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, আন্দামান সাগরে বিভিন্ন নৌকা ও ট্রলারে থাকা অধিকাংশ ব্যক্তিই রোহিঙ্গা। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা কম। সমুদ্রে ভাসমান প্রায় ৭,০০০ বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসীদের উদ্ধারের প্রক্রিয়া চলমান। এর মধ্যে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন, শরণার্থী সংকটে পড়া এ মানুষদের অধিকাংশই অবৈধ বাংলাদেশি শ্রমিক। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জুলি বিশপ বলেছেন, ইন্দোনেশিয়া ধারণা করছে, সমুদ্রে যে ৭,০০০ অভিবাসী ভাসমান অবস্থায় রয়েছেন...
কুড়িলে মাইক্রোবাসে তরুণী গণধর্ষণ : ধর্ষকদের শাস্তির দাবি

কুড়িলে মাইক্রোবাসে তরুণী গণধর্ষণ : ধর্ষকদের শাস্তির দাবি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজধানীর কুড়িলে চলন্ত মাইক্রোবাসে গারো তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ শনিবার একাধিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।‘ঢাকার রাস্তায় নারী ধর্ষণের প্রতিবাদে’ বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও আলোক প্রজ্বালন করেছে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট। এই মানববন্ধনে সংহতি জানিয়েছে গারো স্টুডেন্ট ইউনিয়ন। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে এ ঘটনার প্রতিবাদ জানান। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সন্ধ্যায় মোমবাতি জ্বেলে তাঁরা শহীদ মিনারে যান।গত বৃহস্পতিবার রাতে কুড়িল বাসস্ট্যান্ড থেকে এক আদিবাসী তরুণীক...
সালাহউদ্দিনকে নিয়ে রাজনীতির সুযোগ নেই

সালাহউদ্দিনকে নিয়ে রাজনীতির সুযোগ নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ এ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন বিএনপির যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজুজু।শনিবার দুপুরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগে’র প্রথমদিনে তিনি এ কথা বলেন।কিরন রিজুজু বলেন, সালাহউদ্দিন আহমেদ যে ভারতে এসেছেন, অবৈধ অভিবাসী আইনেই এর বিচার হবে। এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই।এদিকে শিলংয়ে নেগ্রিমস হাসপাতালে সালাহ উদ্দিনের মেডিকেল রিপোর্ট রবিবার রিভিউ করা হবে এবং সোমবার আদালতের জন্য ছাড়া হবে, মেঘালয় পুলিশের সূত্র থেকে এমন খবর মিলেছে। হাসপাতাল সূত্র জানায়, সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।এরআগে, বৃহস্পতিবার তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় ভারতে...

চট্টগ্রামে ৩০ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করতে চায় : সংবাদ সম্মেলনে সিপি

জনপদ, জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলাস্থ কমলদহ কর্পোরেট অফিসে দেশের শীর্ষ স্থানীয় পোল্ট্রি হ্যাচারী ফার্ম সিপি বাংলাদেশ এর উর্দ্ধতন কমকর্তা ও পরিচালক গন গত বৃহস্প্রতিবার (২১ মে) বিকাল ৪টায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় করেন । গত বুধবার ভোর রাতে সিপির ৯টি ট্রাকে ডাকাতি ও আড়াই লক্ষ টাকা লুটের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার জন্য স্থানীয় পোল্ট্রি এসোসিয়েশানকে দায়ী করে সিপি উপদেষ্ঠা ও পরিচালকগন বলেন আমরা এই দেশে থাইল্যান্ড থেকে বিনিয়োগ করতে এসেছি। ৯৫ শতাংশ বাংলাদেশী কাজ করছে এই ফার্ম গুলোতে। অথচ কিছু চক্রান্তকারি আমাদের ক্ষতি করার জন্য সদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরা আমাদের ৯ টি ট্রাকে ও ডাকাতি ঘটিয়েছে। উক্ত মতবিনিময়কালে সিপি কোম্পানীর এভিপি মার্কেটিং পিয়াওয়াট কিচারোয়েন, উপদেষ্টা মাহবুব চৌধুরী, জেনারেল ম্যানেজার আব্দুল মায়িদ, সিপি’র প্রজেক্ট ম্যানাজার রকিবুল হাসান, মীরসরাই উপজেলা ...
অসুস্থ্ সালাহউদ্দিনকে আইসিইউতে নেয়া হয়েছে

অসুস্থ্ সালাহউদ্দিনকে আইসিইউতে নেয়া হয়েছে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস, শিলং (নেগ্রিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে তাকে আইসিইউতে নেয়া হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।আইসিইউতে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। আজ শুক্রবার পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির কাছে সালাহ উদ্দিন বলেন, তার পায়ে পানি জমেছে, পা ফুলে গেছে। এছাড়া নানা চর্মরোগও দেখা দিয়েছে। তিনি ঘুমাতে পারছেন না বলেও জানান।নেগ্রিমসের পরিচালক এ জি এহেনগার জানান, সালাউদ্দিনের আগের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করে আরো বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। এখন থেকে তিনি একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন।সিভিল হাসপাতালে সালাহ উদ্দিনের কার...
খুলনা বিভাগের ১০ জেলায় বাস ধর্মঘট শুরু

খুলনা বিভাগের ১০ জেলায় বাস ধর্মঘট শুরু

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রিদপুরে গোলযোগের ঘটনায় আটক দুই বাস শ্রমিককে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, ফরিদপুরের এসপি ও মধুখালী থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে খুলনা ও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ সব রুট এবং ঢাকার সঙ্গে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।এর আগে দেয়া মালিক-শ্রমিকদের আল্টিমেটাম কর্তৃপক্ষ আমলে না নেয়ায় শুক্রবার থেকে এই ধর্মঘটের ডাক দেয় মালিক শ্রমিক ঐক্যপরিষদ।ফলে শুক্রবার ভোর ৬টা থেকে খুলনা ও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ সব রুট এবং ঢাকার সঙ্গে সব ধরনের বাস যোগাযোগ বন্ধ রয়েছে। এর ফলে সাধারন মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছে।বাস ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে। বিশেষ করে বেনাপোল স্থল বন্দর চেকপোস্টে কয়েকশ’ ভারত ফেরত যাত্রী আটকা পড়েছেন। এসব যাত্রীদের কেউ কেউ ইজিবাইক, ভ্যান রিকশা নিয়ে যশোরে...
ফখরুলের জামিন নামঞ্জুর

ফখরুলের জামিন নামঞ্জুর

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তা চাইলে ২৩ মের মধ্যে মির্জা ফখরুলকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে।পল্টন থানার নাশকতার তিন মামলায় ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত আজ বুধবার এ আদেশ দেন।রিমান্ড ও জামিন শুনানির জন্য বুধবার সকালে মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।এর আগে রবিবার মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা পল্টন থানার তিন মামলায় জামিনের আবেদন করেন।উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। আটকের পর তাকে দুই মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ২৭ জানুয়ারি পল্টন থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ তিন দিনের রিম...