ঢাকা মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি পদে মো. বায়েজিদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক পদে মো. সাব্বির হোসেন এবং উত্তরে মো. মিজানুর রহমানকে সভাপতি ও মো. মহিউদ্দিন আহম্মেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এবং দফতর সম্পাদক শেখ রাসেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের একটি অংশ ক্ষুব্ধ। রাত দেড়টার দিকে দক্ষিণ ছাত্রলীগের সদ্যবিদায়ী সভাপতি আনিসের অনুসারীরা ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের সেগুনবাগিচাস্থ বাসার সামনে জড়ো হয়। ওই সময় সেখানে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায় তারা। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে মো. মহসিন আহম্মেদ,...







